somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুনুন বেশী বলুন কম

২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কম বলা এবং বেশী শোনার ভালো কিছু সুবিধা আছে ঃ

১.অন্যকে ভালোভাবে বুঝে নেওয়ার সুযোগ- অনেক নেতাই বড় নেতা হয়ে উঠতে পারেন না কারন অধিকাংশ সময়ই তারা বুঝে উঠতে পারেন না যে মানুষের সাথে তারা যে যোগাযোগের মানে হিসেবে ভাবেন একটা বড় বকৃতা দিয়ে ফেলা সেটা ভুল ধারনা বরং নিজেকে সবার মাঝে ব্যাপৃত করা যায় তখনই যখন আপনি , অন্যের কথা যখন শুনবেন, যার কথা শুনছেন সেও বুঝতে পারবে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন,তার কথার মূল্য আছে আপনার কাছে,এভাবে আপনি তার আরও কাছে যাওয়ার সুযোগ পাবেন।

২.আপনি নিজেকে গুছিয়ে নিতে পারেন- যখন আপনি প্রথমে অন্যের কথা শুনছেন,আপনি জানতে পারছেন তার বিচার বিবেচনাবোধ,তাকে কি বলবেন আর কি বলবেন না,সর্বোপরি আপনার বক্তব্য আপনি গুছিয়ে নিয়ে বলা শুরু করতে পারবেন,আর অপর পক্ষও নিজের বলা শেষ হয়ে যাবার কারনে আপনার একজন মনোযোগী শ্রোতা হবে।

৩.সিদ্ধান্ত নিতে সাহায্য- কোন বিষয়ে যদি আপনার কোন সিদ্ধান্ত দেওয়ার থাকে,সেক্ষেত্রে আপনি সবার কথা শুনে নেবার পর নিজের সিদ্ধান্ত নিলে তা অনেক বেশী বাস্তবমূখী হবে।

৪.অন্যরা বিরক্তবোধ করবে নাÑ অন্যের কথা বেশী শুনবেন এবং আপনি শুধু যতটুকু অন্যরা শুনতে চায় ততটুকু বলবেন,সেক্ষেত্রে অন্যেরাও বিরক্তবোধ করবে না।অনেকে আছেন অনেক বেশী বলার চেষ্টা করেন,সেক্ষেত্রে দেখা যায়,অনেক কথার ভীড়ে আসল যে বিষয়টুকুকে গুরুত্ব দেবার প্রয়োজন ছিল সেটাই ঠিক মতো বোঝানো যায়নি এবং অনেক বেশী কথা শুনে অন্যরাও বিরক্ত হয়ে গেছে।

৫.ভুলবোঝাবুঝি থেকে বেচে থাকা- অল্প বলার কারনে আপনি নির্দিষ্ট বিষয়ে গুরুত্ব দিয়ে কথা বলায় অহেতুক ভুল বোঝাবুঝি থেকে বেচে যাবেন।কারন কথা যত বেশী হবে,যে আপনাকে জানে না সে হয়তো আপনার এক কথার আর ্এক মানে করবে ।

৬.অভিজ্ঞতা বাড়ানো- অন্যের কথা শোনার মাধ্যমে আপনি মানুষের বিভিন্ন অভিজ্ঞতা কে আরো বেশী বেশী জানার সুযোগ পাবেন সেই সাথে নিজেকে সমৃদ্ধ করতে পারবেন, কারন জানার কোন শেষ নেই।

৭.জনপ্রিয়তা বাড়ানো- আপনি যদি অন্যের কাছে নিজেকে জনপ্রিয় করতে চান তাহলে আজ থেকেই ভালো একজন মনোযোগী শ্রোতা হয়ে যান,কারন অধিকাংশ মানুষই বলতে পছন্দ করে এবং তার কথা শোনার একজন মনোযোগী শ্রোতাকেও চায়।

বোবার শত্রু নেই,যে শোনে বেশী বলে কম তারও শত্রু হবার সুযোগ কম।আমাদের দুটো কান আর একটা মুখ,প্রকৃতিই যখন আমাদের বেশী শোনার সুযোগ করে দিয়েছে, অতএব সেই সুযোগটা আমাদের নেয়া উচিত।



সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১:২০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×