somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট গল্প: হলুদ ভালবাসা

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হলুদ ভালবাসা।

"অদ্রি" ঐ "অদ্রি" পেছন থেকে ডাকতে ডাকতে ছুটে আসে অনিমা।কাছাকাছি এসে টি-শার্টের কলার টেনে ধরে অদ্রিকে থামানোর চেষ্টা করে, ধরতে পারে না।অদ্রি হাটছেতো হাটছে, কোন খেয়াল নেই।তাছাড়া অনিমার হাটার গতির চেয়ে অদ্রির হাটার গতি একটু বেশিই ছিল।মোবাইলে হ্যাডফোন লাগিয়ে IELTS পরীক্ষার প্রস্তুতির জন্য Listening এর অডিও শুনছিল। অনিমা আরো একটু দ্রুত পা চালিয়ে অদ্রির সামনে দাড়ায়।অদ্রি হ্যাডফোনটা সরিয়ে অনিমার দিকে স্বাভাবিক ভাবেই তাকায়। অনিমা হাপাচ্ছে। ফর্সা মুখমন্ডলটা রোদে লাল টমেটো হয়ে গেছে। পার্স থেকে টিস্যু বের করে ঘাম মুছে। অদ্রি কিছুই বুঝতে পারে না।ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। অনিমা হাত ধরে টেনে রাস্তার মাঝখান থেকে সরিয়ে পাশে নিয়ে এসে দাড়ায়।
চল, তোর সাথে কথা আছে।
কোথায়?
আমি যেখানে নিয়ে যাই।কোন আপত্তি আছে?
না, আমার একটু কাজ আছে?
কি কাজ?
আছে?
নোট করবি? IELTS, TOFEL, GMAT GER অনুশীলন করবি?
হ্যাঁ?
এই গুলো ছাড়া কি জীবনে কিছু নেই?
ছাত্র জীবনে এই গুলো ছাড়া আর কি থাকবে?
আর কিছু নেই?
হ্যাঁ আছে, ফুটবল ম্যাচ, হরর মুভি, এনড্রয়েট মোবাইলে হরেক রকমের গেমস্।
আর কিছু নেই?
আর কি থাকবে?
আচ্ছা তুই কি বলতো? লেখাপড়াই কি শুধু জীবন? এর বাইরে কি কিছু ভাবতে নেই?
ছাত্র জীবনে এর বাইরে আর কি ভাবনা?
বইয়ের বাইরে কি তোর আর কিছুর দরকার নেই?
আছে, সেটাতো আব্বু- আম্মু দেয়।
তুই একটা গাধা।
মানে?
উন্নত মানের গাধা।
তুই আমার মত একটা মেধাবী ছাত্র এই বিশ্ববিদ্যালয়ে দেখাতো।
তুই একটা মেধাবী গাধা।
মানে?
সারাদিন IELTS, TOFEL, GMAT GER এর সমাধান না খোঁজে একটু চোখের ভাষা বুঝার চেষ্টা করতে পারিস না?
চোখের আবার ভাষা কি? চোখ দিয়েতো শুধুই দেখা যায়।
তুই একটা বই পোঁকা গাধা। মানুষের চোখও কথা বলে। আমার চোখের দিকে তাকিয়ে দেখ, এখানে কত কথা লুকিয়ে আছে।
(মোটা চশমার ফাঁক দিয়ে অনিমার চোখের দিকে তাকিয়ে) কই? কিছুইতো নেই।
উফ্, তুই কি এখনো ফিটার খাস?
মানে?
আন্টি কি তোকে বোতলে ভরে গরুর দুধ পান করায়?
সেতো প্রতিদিন ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধ খেতে হয়।
তোকে দুধ না খাইয়ে ঘাস খাওয়ানো দরকার।
তুই এমন রেগে রেগে কথা বলছিস কেন?
তাইতো, তোকে জড়িয়ে ধরে চুমু খেয়ে আমর কথা বলার দরকার ছিলো।
অনিমা কি অশ্লীল কথা বলছিস।
বাহবা, তুই আবার অশ্লীল- শ্লীল বুঝিস নাকি?
কেন বুঝবো না?
ভাবেতো মনে হয় না।
আচ্ছা তুই কি বলতে চাস তারাতারি বলে ফেল, আমার কাজ আছে।
না, আজ কোন কাজ না। চল ঐ মাঠে বসে কথা বলি।
আমার পরীক্ষা আছে?
কিসের পরীক্ষা?
IELTS
তোর মত শিক্ষিত গাধার কাছে ঐটা ব্যাপার না। চল- - - - (হাত ধরে টেনে নিয়ে যায়, মাঠে বসে)
বাসায় যেতে হবে, মা চিন্তা করবে।
আমার সাথে আছিস জানলে কিছু বলবে না।
কেন?
তুই গাধা না বুঝলেও মা বুঝবে।
মা কি বুঝবে?
বাদ দে, আচ্ছা বলতো তোর আর আমার বয়সের পার্থক্য কত?
যেহেতু আমরা একসাথে পড়ছি সেখানে পার্থক্যতো থাকার কথা না।
আছে। আমি তোর চেয়ে এগার বছরের বড়।
তুই কি পাগল হয়ে যাচ্ছিস নাকি? জরুরী সাইক্রিয়িস্ট দেখা।
আমার দেখাতে হবে না, তোকে দেখাবো?
মানে? আমি কি তোর মত পাগলের প্রলাপ বকছি নাকি?
আমি মোটেও পাগলের প্রলাপ বলছি না। গাধা, মেয়েরা ছেলেদের ছেয়ে এগার বছর আগে ম্যাচিউর হয়।
তুই এই সব পাছ কই?
এগুলো জানতে হলে বইয়ের বাইরে চোখ মেলতে হয়, মানুষের মন ও চোখের ভাষা বুঝতে হয়।
তুই জানি কেমন সিনেমার নায়িকাদের মত কথা বলছিস।
সিনেমার নায়িকাদের দেখিস নাকি?
কেন দেখবো না।মাঝে মাঝেইতো দেখি।
নায়িকারা নায়কদের কি বলে?
জানি না।
লজ্জা পাছ কেন? এখানেতো তুই আর আমি, বলনা শুনি।
প্রেম- ভালোবাসার কথা বলে।
তোর ভালবাসতে ইচ্ছে করে না? প্রেম করতে ইচ্ছে করে না। আদর পেতে বা করতে মন চায় না।
তোরে বলবো কেন? এটা আমার নিজস্ব ব্যাপার।
আচ্ছা তোর কি আকাশ ভালো লাগে??
হ্যাঁ।
নদী-সাগর-ফুল-পাখি?
সবারি ভালো লাগে।
কবিতা আবৃত্তি শুনিছ?
মাঝে মাঝে?
গান শুনিছ?
হ্যাঁ।
কি গান শুনিছ?
সবাই যা শোনে।
গানের অর্থ বুঝিস?
বাংলা গানের অর্থ বুঝবো না কেন? তবে হিন্দি কম বুঝি।
গানের ভাষা বুঝিস?
হ্যাঁ।
গানের কথার মত হতে ইচ্ছে করে না?
মাঝে মাঝে?
সাগর তীরে বসে প্রিয় মানুষের সাথে জোছনা দেখতে ভালো লাগে?
হ্যাঁ।
দেখবি?
কবে?
চল আমরা দু'জনে পালিয়ে সাগর দেখে আসি।
তোর মতলব কি? এইভাবে কথা বলছিস কেন?
না কিছু না। ঠিক আছে।
চল উঠি।
কেন আমার সাথে বসে গল্প করতে তোর ভালো লাগে না?
হুম লাগে।
কাউকে গভীর ভাবে কাছে পেতে ইচ্ছে হয় না?
তোকে বলবো কেন?
আহা বলনা?
হয়।
আমি যদি সব সময় তোর পাশে থাকতে চাই রাখবি?
তুইতো অলটাইম আমার পাশেই থাকিছ।
এই ভাবে না। কবিতার মত, গানের মত, ধর তোর ছবির নায়িকার মত?
অনিমা তুই কি ভুলে যাচ্ছিস আমরা বন্ধু।
অদ্রি আমি এই সম্পর্কটাকে চিরস্থায়ী করতে চাই।
মানে ?
আমি তোকে অনেক অনুভব করি, সারাক্ষণ তোর পাশে থাকতে ইচ্ছে করে, তোর শরীর ছুঁয়ে দেখতে ইচ্ছে করে। তোর চোখে আমার স্বপ্ন দেখতে ইচ্ছে করে।
তুই মনে হয় ইদানিং বাংলা মুভি বেশি দেখছিস। বাসায় যা, বাংলা চ্যানেল গুলো লক করে দে। তারপর পড়ালেখায় মন দে।
তুই কি স্বপ্ন দেখতে চাছনা?
চাইবো না কেনো? আমি স্বপ্ন দেখি বিদেশী নামি-দামী বিশ্ববিদ্যালয়ে পড়বো, ভাল রেজাল্ট করবো, বড় বড় ডিগ্রি নিবো। দেশের উন্নয়নে কাজ করবো।
আমার জন্য কাজ করবি না?
তোর জন্য আবার কি কাজ?
একটা কবিতার মত মন, একটা গানের মত জীবন। পূর্ণিমার ভরা জোছনায় সাগর পাড়ে বসে ঢেউ গুনার স্বপ্ন।
তোর না আসলেই সাইক্রিয়িস্ট দেখানো উচিত।
হুমমম, তুই যে রকম করছিস, তাতে লাগলেও লাগতে পারে।
আমি কি করলাম?
চেয়ে দেখ আমার চোখে সেখানে শুধু তুই, এই বুকের গভীরে শুধু তুই। আমি তোর স্বপ্ন হতে চাই, তোর চোখের ভাষা হতে চাই, তোর গানের মুখরা, অন্তরা হতে চাই, তোর কবিতার ছন্দ হতে চাই।
বুঝেছি, আন্টিকে বলে তোর একটা বিয়ের ব্যবস্থা করতে হবে?
তুই এটা বুঝেছিস!! হুররে হুয়া, কেয়া মজা, মনের রাজা খাইছে ধরা
মানে কি?
মানি কিছু না। একটা মেয়ের কখন বিয়ে দিতে হয় এটা যেহেতু বুঝেছিস, আমার মনের কথাও বুঝবি। আসলে তুই গাধা না, গাধার মত ভাব করে থাকিছ। চল আজ তোকে রাজ্জাকসে পেট ভরে খাওয়াবো, যা চাবি সব।
কেনো?
তুই আমার ধারনা পাল্টে দিয়েছিস, তুই আমার মনের রোগ ধরে ফেলেছিস।
অনিমা একটা কথা বলি মন দিয়ে শোনে রাখ, "তুই শুধুই আমার বন্ধু, স্রেফ বন্ধু। এর বেশী কিছু চাইলে বন্ধুতাও হারাবি।
বাসায় যা, আমি লাইব্রেরিতে যাচ্ছি।

সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×