উপবৃত্তি না পাওয়ায় শিক্ষককে ঝাড়ুপেটা
০৩ রা জুলাই, ২০০৯ রাত ৮:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নাটোরের বড়াইগ্রামে স্কুলে অনুপস্থিতির কারণে ১০০ টাকা উপবৃত্তি না পাওয়ায় শিক্ষককে ঝাড়ু দিয়ে পিটিয়ে আহত করেছে উপবৃত্তি বঞ্চিত ছাত্রীর মা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বড়াইগ্রাম উপজেলার পারকোল গ্রামের আব্দুল কাদেরের মেয়ে বন্যা (৬) পারকোল রেজিঃ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে পড়ে। উপবৃত্তির শর্তানুযায়ী বন্যা ৮৫ শতাংশ দিন বিদ্যালয়ে উপস্থিত না থাকার কারণে মে মাসের উপবৃত্তির ১০০ টাকা পাবে না জেনে তার মা সাথী বেগম গত বৃহস্পতিবার স্কুলে গিয়ে শিক্ষকদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় সহকারী শিক্ষক সুভাষ চন্দ্র সরকার তাকে গালমন্দ করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে গতকাল বিকালে পারকোল বাজারে চায়ের স্টলে বসে থাকা অবস্থায় সাথী বেগম সুভাষ চন্দ্রকে ঝাড়ু দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। স্কুলের প্রধান শিক্ষক এরফান আলী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিলে থানা পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে গ্রাম্য সালিশের মাধ্যমে বিষয়টির মিমাংসা করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়...
...বাকিটুকু পড়ুন