আজব হলেও গুজব নয়
বিষাক্ত কুলিন গোখরা সাপ কামড়ায় রহিমকে। দাঁত বসে যায়। রক্ত ঝরতে থাকে। তবুও হাসতে হাসতে রহিম বলেন, কোন বিষাক্ত সাপের কামড়েই তার ক্ষতি হয়না। সামান্য মিনিট পাঁচেক বিষের জ্বালা থাকে। তারপর বিষ শরীরের সাথে মিশে গেলে আর জ্বালা পোড়া থাকেনা এবং বিষ লাগেনা।
গত ১০ জুলাই শুক্রবার নাটোর লালপুর উপজেলার চন্দ্রপোল ইউনিয়নের চকশোভ মুন্সিপাড়া এলাকার মোঃ সেন্টু মিয়ার পুত্র আব্দুর রহিমের সাপের খামারে গেলে রহিম এ কথাগুলো জানায়। রহিম আরোও জানায়, খুব ছোট বেলা থেকেই সাপ তার নিত্য সঙ্গী। সে যখন প্রাথমিক বিদ্যালয়ে যেত তার সঙ্গে সাপ থাকতো। মাঝে মাঝে জামা ও প্যান্টের পকেটে সাপ দেখে বন্ধু-বান্ধব ভয় পেত। বাবা-মা সাপের কারণে ভয় পেয়ে মারধর করতো। বাড়ির পাশে করিমপুর উচ্চ বিদ্যালায় নবম শ্রেণী পর্যন্ত পড়া-লেখা করে দারিদ্রের কারণে তাকে বাবার সাথে চায়ের দোকনে কাজ করতে হয়েছে। কিভাবে সাপুরে হলো তা জানতে চাইলে সে জানায়, ,ছোট বেলা থেকে চলাফেরা-উঠাবসা শোয়ায় সব কাজেই সাপ তার সঙ্গী। বাবা মা প্রতিবেশীরা আমার কাচে সাপ দেখে ভয় পেত । আমি আমার আশেপাশে কাউকে আসতে দেখলেই সাপ লুকিযে ফেলতাম। এখানে-সেখানে সাপ ধরে সময় কাটত, সাপের ভাষা বুঝতে পারি। কোন সাপের কেমন আচরণ, কতটা রাগী , কখন বেশি বিরক্ত হয়, এমন কি এদের ভালো গুণগুলোও বুঝতে পারি। সাথে সাথে সাপের বিষ নামানোর মন্ত্র রপ্ত করি। বছর খানেক হলো তার নিজ হাতে ধরা ১৮ প্রজাতির সাপ নিয়ে একটি খামার করেছে সে। তার খামারে কিছু বিষাক্ত সাপও রয়েছে। যেমন, ডোরা কাটা গোরাস, কেউটে, দারাস, পঙ্খিরাজ, বাসুয়া, সাদাগোমা, পদ্মগোমা, কালকুলিন, মাইছেআলাদ, বিঁষঝুড়ি গোড়াস ও পাহাড়ি আন্ধা অজগর অন্যতম। তার খামারে বড় সাপ রয়েছে ৬৭টি। বাচ্চা ১৪৪টি।এক জোড়া আন্ধা অজগর সাপ সে চট্টগ্রামের সমুদ্র সৈকতের কেওড়া বন থেকে ধরে এনেছিল। একটি মরে গেছে। এ বছর তার খামারে পদ্মগোখড়া ৪২টি ডিম দিয়েছে। রহিম জানায়, কাল কুলিন ভীষণ বিষাক্ত সাপ। এই সাপ কামড়ালে কেউ বাঁচেনা। তার খামারে সব সাপের বিষদাঁত রয়েছে। তবুও কোন সাপই কাউকেই কামড়ায় না। কিন্তু তাকে ও তার শিষ্য আবুল হোসেন প্রায়ই সাপ কামড়ায়। রহিমের খামারে সাপগুলোর জন্য রয়েছে সু-ব্যবস্থা।
সুন্দর সুন্দর বিভিন্ন আকৃতির মাটির হাড়িতে এবং কাঠের বাক্সে তারা বন্ধী থাকে। সপ্তাহে দুইদিন খাবার হিসেবে এই সাপগুলোকে দেয়া হয় ব্যাঙ, পাখি ও মাছ ইত্যাদি। রহিম জানায় আমি রাতে সাপদের খাবার দেই। কারণ সাপ অন্ধকারে ভালো খায়। সূর্যের আলোতে এরা খেতে পারেনা। রহিমের মা রাজিয়া বেগম জানায়, রহিম ছোট বেলা থেকেই একটু অন্য প্রকৃতির। শিশু বেলায় সে দুধ খেতনা। শিশু রহিমকে ঘুমিয়ে রাখলে মাঝে মাঝে তার শরীর হলুদ, সবুজ ও নীল রংয়ের হয়ে যেত। রহিমকে নিয়ে খুব ভয় পেতাম। স্কুলে ভর্তি করলেও সে ঠিকমত স্কুলে যেত না, পড়াশুনাও করতো না। অথচ পরীক্ষায় অংশ নিয়ে ভালো রেজাল্ট করতো। দারিদ্রতার জন্য তাকে লেখা-পড়া করাতে পারিনি। তিনি আরও জানান, ছোট বেলা থেকেই রহিমের সাথে সাপ দেখতাম। প্রথম প্রথম ভয় পেলেও ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেছি। এখন রহিম নিজ বাড়ির দুই রুমে একটিতে সাপ পোষে। ওর কাছে নানা জাতের সাপ আছে। সাপেগুলো ছেড়ে দিলে সারা বাড়ি ঘুরে বেড়ায়। কাউকে কামড়ায় না। এমন কি বাড়িতে পোষা হাঁস-মুরগী, গরু-ছাগল, কবুতর, শালিক, পেঁচা, টিয়া এদের কেউ কামড়ায় না। আমাদের বাড়িতে ছোট ছোট শিশুরা দিনমান ঘুরে বেড়ায়। তাদেরও সাপ কিছুই বলে না।
রহিমের বাবা মোঃ সেন্টু মিয়া জানান, রহিমের কাছে বিভিন্ন জায়গা থেকে সাপে কাটা রুগী আসে। এ পর্যন্ত রহিম প্রায় এক হাজারেরও বেশী সাপে কাটা রুগীর বিষ নামিয়ে সুস্থ্য করেছে। তার হাতে এ পর্যন্ত একজনও মারা যায়নি। ঢাকা পিজি হাসপাতাল থেকে ডাক্তাররা তার কাছে বিভিন্ন রোগের ঔষধ নিতে আসে। বিশেষত ক্যান্সার, কিডনি ও ডায়াবেটিক রুগীদের জন্য সে ঔষধ সরবরাহ করে। রহিমের পাশের গ্রাম চন্ডিগাছার আবুল বারেক বলেন, মাত্র তিনদিন আগে তার ভাতিজা আলীম (৩) কে সাপে কেটে ছিল। রহিম তাকে ভালো করে তুলেছে। রহিমের সাথে কথা বলে জানা যায়, এই সর্প বিদ্যায় তার কোন মানব গুরু নেই। সে স্বপ্নে বিভিন্ন নির্দেশ পেয়েই সাপের প্রতি তার ভালোবাসা জন্মায়। ধীরে ধীরে সে সাপের ভাষা রপ্ত করে। এভাবেই সে স্বপ্নের নির্দেশে সে সাপ পোষে। রহিম জানায়, পূর্ণিমা একাদর্শীতে রাতে তার গায়ের রং সবুজ হয়ে যায়। শিব রাত্রিতে হয় হলুদ। আবার অমবশ্যায় তার গায়ের রং হয় কালো। মাঝে মাঝে স্বপ্নে নির্দেশ পেলে তাকে সপ্তাহ থেকে এগারোদিন পর্যন্ত না খেয়ে কাটাতে হয়। এছাড়া খাবার চলাফেরা সব কিছুরি নির্দেশ পায় সে স্বপ্নে। মাঝে মাঝে সে স্বপ্নে নির্দেশে গোসল করে থাকে কাচা মরিচ সেদ্ধ পানিতে।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


