মাত্র আড়াই বছর বয়সের ছোট্ট শিশু সোহান। দরিদ্র বাবা-মা আদর করে নাম রেখেছিলেন সাজেদুর রহমান সোহান। নাটোরের বড়াইগ্রাম উপজেলার ভরতপুর গ্রামের দিনমজুর বাবর আলীর একমাত্র পুত্র মায়াবী চেহারার প্রাণোচ্ছল এই শিশু সাজেদুর রহমান রহমান সোহান জানে না বর্তমানে সে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে। কারণ চঞ্চল ও দূরন্ত এই শিশুটি জীবনের ঊষা লগ্নেই দূরারোগ্য রোগ ব্লাড ক্যান্সারে (লিউকেমিয়া-এ এল এল) আক্রান্ত। প্রায় ৫ মাস যাবৎ শিশুটি এ রোগে ভূগছে। সেই থেকে এ যাবৎ দরিদ্র বাবা তার চিকিৎসার জন্য খরচ করেছেন প্রায় লক্ষাধিক টাকা। বর্তমানে সে রাজশাহী মেডিক্যাল কলেজের ডা. এ.বি সিদ্দিকের নিকট চিকিৎসাধীন রয়েছে। তিনি জানিয়েছেন, শিশুটিকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে প্রয়োজন প্রায় ৩ লক্ষ টাকা। কিন্তু এ বিপুল অংকের টাকা জোগানোর সাধ্য নেই তার দিনমজুর পিতার। ফলে একমাত্র পুত্রকে বাঁচাতে পারবেন কিনা সে আশংকায় অসহায় এ পিতার দুচোখ জুড়ে এখন শুধুই কান্না। কিন্তু আমাদের একটু সহযোগিতা পেলেই মায়ের কোল জুড়ে বড় হয়ে উঠতে পারে শিশু সাজেদুর রহমান সোহান। নিজের সাধ্য না থাকায় তিনি তার প্রিয় সন্তানকে বাঁচাতে শেষ আশা হিসাবে সমাজের দানশীল ও বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট করজোড়ে সাহায্য প্রার্থনা করেছেন।
সাহায্য পাঠানোর ঠিকানাঃ বাবর আলী, ভরতপুর, বড়াইগ্রাম, নাটোর। ব্যাংক একাউন্টঃ মেহেদী হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, চলতি হিসাব নং ৫৬৬৩, অগ্রণী ব্যাংক লক্ষীকোল শাখা, নাটোর।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


