somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খুনের মামলা কি তামাদি হয়?

২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ৭:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"খুনের মামলা তামাদি হয়না" - আমাদের বিচারবিভাগের প্রচলিত এই নিয়মটির প্রতি নতুন করে শ্রদ্ধা জন্মালো।
কারন, জানতে পারলাম "Statute of Limitation" আইনের মাত্রায় জাপানে ২০০৫ সালে এই সময়কাল ১৫ থেকে ২৫ বছর এ উন্নীত হয়েছে মাত্র।
---এই বিশেষ ছাড়ের যুক্তি কি ছিল বা আছে?
---যুক্তিঃ "১৫ বছর পর একজন ভিকটিমের পরিবার এই প্রবল শোক ভুলে যায় এবং সম্যক প্রমানাদিও বিলুপ্ত হয়ে যায়।"

এই আইনের প্রনেতারা কেউ আমাদের মুক্তিযুদ্ধের শহীদ আজাদের মা'র কথা শুনেনি, যিনি ফাঁসীর আগে ছেলেকে দেখতে গিয়ে ছেলের মুখে শুনেছিলেন " মা, ওরা অনেক মারে,-, কিন্তু মারের কষ্টের চেয়েও বড় কষ্ট অনেক দিন ভাত খাইনা"।

মা পরদিন সেই ভাত নিয়ে গিয়েও ছেলেকে খাওয়াতে পারেননি - ছেলের ফাঁসী হয়ে গেছে , ৩০ শে অগাস্ট, ১৯৭১।
১৯৮৫ সাল পর্যন্ত বেঁচে ছিলেন শহীদ আজাদের মা। ১৪ বছর পর ঠিক ৩০ আগস্টেই মারা যান তিনি।
পুরো ১৪ বছর ভাত মুখে তুলেন নি। কেবল একবেলা রুটি খেয়ে থেকেছেন। কারণ তার একমাত্র ছেলে আজাদ ভাত চেয়েও খেতে পারেনি সেদিন ।

১৪বছর তিনি কোন বিছানায় শোন নি।

শানের মেঝেতে শুয়েছেন- শীত গ্রীষ্ম কোন কিছুতেই তিনি পাল্টান নি তার এই পাষাণ শয্যা। কারণ তার ছেলে রমনা থানার ড্রাম ফ্যাক্টরি সংলগ্ন এম.পি হোস্টেলের মিলিটারি টর্চার সেলে বিছানা পায় নি।

* * আমাদের ইসলাম ধর্মে বলা হয়েছে সকল গুনাহর মাফ আল্লাহ পাক করবেন যদি তিনি ইচ্ছা করেন,কিন্তু খুনের কোন মাফ নেই – এই মাফ করার অধিকার শুধু খুনের শিকার হওয়া ব্যাক্তির।

- যা হোক, খোদ জাপানে'র ঘটনাগুলো তো জাপানের আইনপ্রণেতারা জানেন!

** ২৪ বছরের মেয়েকে মিচীকে উপর্যুপোরী ছুড়িকাঘাত করে বরফ চাপা দিয়ে খুনী ফেরার হয়ে গেছে।
১৫ বছর পাড় হলো- মা তাঁর মেয়ের ছবি, জামা, পছন্দের খাবার নিয়ে বসে আছেন- আর ওদিকে পত্রিকায় খবর আসে " ১৫ বছর পার হয়ে যাওয়া উক্ত খুনের মামলার আসামী এখন আইনের বাইরে"।
** একজন স্কুল শিক্ষিকা হঠাৎ গুম হয়ে যান ১৯৭৮ সালে- ২৬ বছর পর যখন স্কুলের ৭০ বছর বয়সী গার্ডকে শহরের কর্তৃপক্ষ বাধ্য করলেন তার বাড়ী ছাড়তে শহরের রাস্তা বাড়ানোর জন্য তখন সে স্বীকার করলো শিক্ষিকাকে সে খুন করে তার বাড়ীর লিভিং রুমের নীচের গর্তে পুতে রেখেছিল।

জাপান টিভি তার সন্মান (!) হানীর ভয়ে তার মুখ অস্পষ্ট করে ডমুমেন্টারী দেখালো আইনের বাইরে মুক্ত জীবনে গার্ড শিনিয়া ওয়াদা তার শখের কুকুর নিয়ে আহ্লাদিত জীবন যাপন করছে- রীতিমত চাকরী শেষে রিটায়ারমেন্ট সুবিধা ও পেনশনভোগী শান্তিময় জীবন!

শিক্ষিকার ছোট ভাই ক্ষোভে দুঃখে ফেটে পড়লেন। কিন্তু তাতে জাপান সরকারের আর কিছুই করার নেই।

২০০৪ পর্যন্ত এমন অসংখ্য মামলা তামাদি হয়ে গেছে জাপানে সম্রাট মেইজী’র ১৯ শতকে ফ্রান্স ও পরবর্তীতে জার্মানীর অনূসরনে আরোপিত এই আইনে।

"উন্নত দেশের উন্নত আইন বলে কথা!"
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

গাধা উন্নয়ন প্রকল্প এবং একটি ভালো কলেজের গল্প

লিখেছেন মুনতাসির, ০২ রা নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

নটর ডেম কলেজে আমাদের সময় একটা প্রকল্প ছিল। নাম ‘অ্যাস ডেভেলপমেন্ট প্রজেক্ট’, সংক্ষেপে এডিপি। বাংলায় বললে ‘গাধা উন্নয়ন প্রকল্প’। নাম শুনে মনে হতে পারে, কোনো প্রাণিসম্পদ উন্নয়ন কর্মসূচি। বাস্তবে এটি... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×