somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কি যাতনা বিষে বুঝিবে সে কিসে?

০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা শেষ কিংবা কাছাকাছি।
সিগন্যালে গাড়ী থেমেছে। যথারীতি ফকির জানালার পাশে দাড়িয়ে গেছে।
” লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ ( মুসলমান সেটা আগে প্রমাণ দিয়ে নেবে। নাহলে ভিক্ষা পাবেনা? কে বানিয়েছে এই নিয়ম কে জানে!)। আপা--আ -/ আম্মা --- সাত দিন ধইরা কিছু খাইনা-- ।” এই জাতীয় কিছু।
গাড়ীর গ্লাস বন্ধ , কান তো আরো বন্ধ। এইটাই নিয়ম ( এই নিয়মও যে কার বানানো!)। তাকানোর তো প্রশ্নই ওঠে না। কি অসহ্য বিরক্তি!
হঠাৎ খেয়াল করলাম ড্রাইভার খুব সন্তর্পণে জানালা সামান্য ফাঁক করে ভিক্ষার টাকা গুঁজে দিল। সেই থেকে আমার অবজারভেশন চালু। অসংখ্যবার অসংখ্য সব ড্রাইভারকে দেখেছি। সরু চোখে তাকিয়ে ভাবতাম তারা কি মালিককে দেখানোর জন্য এটা করে যে , “ আপনি টাকায় বড়লোক হইতে পারেন, মনের দিক দিয়ে একটা ছোটলোক। “ ??
বছরখানেক পর কক্সবাজারে অফিস ট্যুরে গেলাম। কিছু একটা জমায়েত ছিল পথে। বিরক্তিকর মাইকিংএ হঠাৎ কানখাড়া হলো।
“ এই মাত্র একজন ট্রাক ড্রাইভার ভাই আমাদের এতিমখানার জন্য এতো টাকা দিয়ে গেলেন।” এবং যতক্ষণ মনে আছে শ্রমজীবী শ্রেণীর দানের ঘোষণাই শোনা গেল। বিষয়টা তখন বিশ্লেষন করলাম।
আসলে ওরা যখন অভাবের কথা, ক্ষুধার কথা বলে আমরা ভাবি নাটক করছে, ভিক্ষা দেয়া অনুচিত ইত্যাদি হেন তেন চুলচেরা সহী গলদের হিসাব করতে বসি । কিন্তু শ্রমজীবী শ্রেণীর একজন জানে ক্ষুধা লাগাটা আসলে কেমন লাগা? অভাববোধটা আসলে কেমন? মিথ্যা বলে ভিক্ষা পাবার পরেও তাদের জীবনের সবটাই কতটা অমানবিক।
একারণেই সবচেয়ে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে যে কখনো ভালবাসা পায়না। সে জানে এর কাঙ্গালিত্ব। একটা পথশিশুকে দেখবেন ফুটপাতে বসে বেওয়ারীশ কুকুরকে কিভাবে আদর করছে। কারণ সে ঠিক ঐভাবে ভালোবাসা পাওয়ার জন্য হাহাকার করতে থাকে।
সত্য মিথ্যা জানিনা গল্প শুনেছিলাম , হোসেন শহীদ সোহরাওয়ার্দী তখনও বাংলার মুখ্যমন্ত্রী হননি , মুসলীম লীগের সাধারণ সম্পাদক। ২য় বিশ্বযুদ্ধে সময় তখন বাংলায় ইংরেজসৃষ্ট দুর্ভিক্ষ । জানানো হলো “ বাংলার মানুষ ভাত খেতে পাচ্ছেনা” ।
তিনি অবাক হয়ে জবাব দিলেন “ তাহলে পোলাও খেতে বলো !”
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



আমার এক বন্ধু আছে। ধরা যাক, নাম তার করিম। করিমকে একদিন চায়ের দোকানে একজন বলল, “আপনি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?” করিম চায়ের কাপ নামিয়ে বলল, “ভূয়া হলে লাভটা কী?” লোকটি... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×