somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমার পরিসংখ্যান

নেছার উদ্দীন আহমদ
quote icon
সময়ের সাথে সাথে মানুষের জীবন পরিবর্তিত হয় । এই পরিবর্তিত জীবনের একটি স্থির খণ্ড-চিত্র অন্যের সামনে উপস্থাপন করা প্রতারনার সামিল । তাই এভাবে আমি নিজেকে ও অন্যকে ঠকাতে চাইনা। তদুপরি আমি নিজেকেই তো সম্পূর্ণ জানিনা।কেননা আমার জীবনের কিছু স্মৃতি স্পষ্ট ,কিছু অস্পষ্ট আর কিছু উহ্য । এই উহ্য স্মৃতিটুকু আমি কখনোই ফিরে পাবোনা। তাই স্পষ্ট আর অস্পষ্ট স্মৃতির মধ্যে সমন্বয় করে ভালো অংশটুকু অন্যের সামনে উপস্থাপন করা কি প্রতারনা নয়?

এরপরও আমার জন্য আশার বাণী হল আল্লাহর নিকট আমার সমস্ত জীবনই সংরক্ষিত । এটা ইহকালিন জীবনে কাজে না লাগলেও পরকালিন জীবনে বৃথা যাবেনা। তাই অস্পষ্ট ও হারানো স্মৃতি নিয়ে আমার কোন আফসোস নেই। আমি অতীত থেকে শিক্ষা নিতে রাজি কিন্তু অতীত নিয়ে বাঁচতে রাজি নই।

এসব কিছুর পরও প্রতারনাহীন নিরেট সত্য কথা হল; আমি একজন মুসলিম।আল্লাহকে আমি কতটুকু ভালবাসি জানিনা, তবে তিনি যে আমাকে সীমাহীন দয়া, ভালোবাসা আর অনগ্রহ দিয়ে বাঁচিয়ে রেখেছেন এতে কোন সন্দেহ নেই। রাসুল (সঃ) আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি। অন্যান্য নবী, সাহাবী ও হক্কানি আলেমগন আমার অনুসরনীয় ব্যক্তি। বাবা-মা আমার অনুপ্রেরণাদাতা। আর সকল মানুষ (হোক সে বিখ্যাত, অখ্যাত কিংবা কুখ্যাত ) আমার দিক নির্দেশক।

আমি কী ভালোবাসি কী পছন্দ করি সেটার হিসেব দেয়া বেশ কষ্ট সাধ্য। কিন্তু কী ভালোবাসি না , পছন্দ করি না সেটার হিসেব দেয়া বেশ সহজ। তবে সেটাও পরিবর্তনশীল।

আমার জীবনের লক্ষ্য সম্পর্কে যদি জানতে চান তাহলে বলব- আমি কিছুই হতে চাইনা। কারন আমার জীবনের দৈর্ঘ্য যদি কয়েক হাজার বছরও বাড়িয়ে দেয়া হয় তারপরও জ্ঞান-সমুদ্রের শুধু নুড়িই আহরণ করতে পারব; অবগাহন তো দুরের কথা। তবে আমি কয়েকটি বিষয় নিয়ে কাজ করতে চাই। যেমনঃ ধর্ম, সাহিত্য, দর্শন, ইতিহাস, রাজনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি ।

আমার ভবিষ্যৎ পরিকল্পনা হল- আমি আমার নামেই পরিচিত হতে চাই। কারো আশ্রিত এমনকি তুলনীয় হতে চাই না। ‘আমি শুধু আমিই’ হতে চাই।

যেহেতু পৃথিবীতে একবারের জন্য এসেছি, সেহেতু আমার অস্তিত্বের চিহ্ন স্বরূপ ধরার বুকে দাগ কেটে যেতে চাই।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

কুরবানী-প্রত্যেক ব্যাক্তির পুত্রের বদলা!

লিখেছেন নেছার উদ্দীন আহমদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৩

কুরবানী-মৃত পশুর রক্তের বহমান স্রোত দেখে উল্লাসের নাম নয়। কুরবানী-একটি জীবন্ত জীবের পতন ঘটানোর নাম নয়। কুরবানী-রক্তের হেলিখেলার মধ্যে উচ্ছ্বাস প্রকাশের নাম নয়। কুরবানী হচ্ছে-মহান আল্লাহর একটি হুকুমের নাম, একটি আদেশের নাম, একটি নির্দেশের নাম।

কুরবানী একটি আনন্দের নাম-মহান আল্লাহর হুকুম সুন্দরভাবে পালন করা ও নিজেকে সম্পূর্ণভাবে মহান আল্লাহর প্রতি বিনয়ী... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০৯ বার পঠিত     like!

হাসির গল্পঃ হোস্টেল সুপার

লিখেছেন নেছার উদ্দীন আহমদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৯

দুপুর বেলায় ‘ইউ’ আকৃতির হোস্টেলের বারান্দায় হোস্টেল সুপার শিক্ষক সুলভ ভাব নিয়ে হাঁটছেন। হাতে দু’হাত পরিমাণ একটি লাঠি। হেঁটে হেঁটে প্রতিটা রুমের সার্বিক আবস্থা দেখে নিচ্ছেন। ছাত্ররা শোবার আয়োজনে ব্যস্ত। তারা নিদ্রা ব্যতীত অন্যকোন কাজ কর্মে যেন লিপ্ত হতে না পারে সেজন্যে স্যারের এত কোশেশ। সকলকে বাধ্যতামূলক রুটিন মেনে চলতে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২১৭ বার পঠিত     like!

ব্যঙ্গাত্মক গল্পঃ ধর্ষনের দায়

লিখেছেন নেছার উদ্দীন আহমদ, ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০২

অবশেষে ধর্ষণের দায় মাথায় নিয়ে পিপড়া মহাশয় জঙ্গল ছাড়লেন।

পিপড়া মহাশয় পরপর কয়েকবার জঙ্গলের অধিপতি নির্বাচিত হয়েছিলেন; এবার মশা মহাশয়ের নিকট বিপুল ভোটে হেরে যাওয়ার পর তার জঙ্গলে বসবাস করাটাই দায় হয়ে দাড়িয়েছে। সরকার দলীয় নির্যাতন নিপীড়নে তিনি দিশেহারা। মৌমাছির বাসা কে বা কারা ভেঙ্গেছে, তার দায় পিপড়া মহাশয়ের দলের... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৭৩ বার পঠিত     like!

জয়ের হাতছানি

লিখেছেন নেছার উদ্দীন আহমদ, ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৩

‘’ওহ ঈশ্বর! স্বর্গসুখের কি এক সম্পূর্ণ মুহুর্তই না ছিল সেটা! কম কী! অন্তত একটা মানুষের সম্পূর্ণ জীবনের জন্য সেটা কম কী!’’
(সাদা রাত; ফিওদর দস্তইয়েফস্কি)

এই দুটি লাইন আমার জীবনের অনেক দিনের সাথী ছিল। এখনও বন্ধুর মতই আছে। দুঃখ কিংবা ব্যার্থতায় এই দুটি লাইনের কথা মনে করে দুঃখ মোচন করার চেষ্টা করি,... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৮ বার পঠিত     like!

মজলুম

লিখেছেন নেছার উদ্দীন আহমদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০০

আমার পায়ে বেড়ির দাগ নেই,
নেই কোন অত্যাচারের চিহ্ন।
নীল রগের আঁকাবাঁকা পথ আজো ঝলমল।
মসৃণ পদতল;
আর শুভ্র দু’খানি প্রেমপদ্যের উপর
নিখুঁত কারিগরের আঁকা
স্থিতিস্থাপক ভাঁজে,
সমুদ্রের ভেজা বালুরাশির দোলনায়
পশ্চিম দিগন্তে অস্তগামী সূর্যের রঙে
সাগর ও আকাশের মোহনায়,
রংধনুর দু’তিনটি রঙের মিশ্রনে
কোমল দু’খানি ভেজা পায়ের তারায়
আরো স্পষ্ট।
আরো সুদীপ্ত।

ভেজা চুলের এলানো মুখে
সিগারেটের আগুনে ঝলসে যায়নি;
মাদকতায়... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০২ বার পঠিত     like!

হুমায়ুন আজাদঃ ক্যাঙ্গারু নয় বাদুড় নারীবাদী

লিখেছেন নেছার উদ্দীন আহমদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৮

বাংলা সাহিত্যে হুমায়ুন আজাদই প্রথম যিনি নারীর অধিকার নিয়ে, নারীর স্বাধীনতা নিয়ে পূর্ণাঙ্গ দুটি গম্ভীর বই লিখেছেন। একটি হল- ‘নারী’ অপরটি-‘দ্বিতীয় লিঙ্গ’। ‘নারী’ নিষিদ্ধ হবার পর ‘দ্বিতীয় লিঙ্গ’ লিখেছেন। তবে বই দুটোর মধ্যে অধিকাংশ লেখাই সাদৃশ্যপূর্ণ। ‘নারীর’ পান্ডুলিপি সামান্য পরিবর্তিত ও পরিমার্জিত হয়ে ‘দ্বিতীয় লিঙ্গ’ রূপ ধারণ করেছে।

‘নারীর শত্রুমিত্রঃ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৯১ বার পঠিত     like!

'সত্য' সদা প্রস্ফুটিত ও প্রজ্বলিত

লিখেছেন নেছার উদ্দীন আহমদ, ২৯ শে জুলাই, ২০১৩ ভোর ৫:৩৬

মানুষ কখনো ‘সত্যকে’ ত্যাগ করতে পারেনা। আর সত্যও কখনো মানুষকে ছেড়ে যায় না। ‘সত্যকে’ ঢাকার জন্য মানুষ যতই ছদ্মাবরণের আশ্রয় নেয়-না-কেন; সত্য সদা প্রস্ফুটিত ও প্রজ্বলিত।



আপনি অন্যের ছদ্মাবরণের ভিতরের ‘সত্যকে’ আবিস্কার করতে পারেন নি; এটা আপনার ব্যর্থতা। আর তাঁর সফলতা! কারণ সে আপনাকে ঠকাতে সক্ষম হয়েছে!



সত্যের কখনো ‘মৃত্যু’... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮০ বার পঠিত     like!

গল্পঃ বৃদ্ধাঙ্গুলি

লিখেছেন নেছার উদ্দীন আহমদ, ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫২

রাস্তা পার হওয়ার জন্য ওভারব্রীজের উপর উঠলাম। দুটি ছেলে গভীর ঘুমে আচ্ছন্ন। মাথার নিচে বালিস নেই, চাদর নেই এমনকি ওদের গায়েও কিছু নেই। পুরো শরীরে শুধু একটি ফুলপ্যান্ট। দু’জনের একই অবস্থা। বয়স কতই বা হবে! একজনের ১১-১২ ও অন্যজনের ৯-১০ বছর। উভয়ের চেহারায় সহোদরের ছাপ স্পষ্ট। এখন বৈশাখ মাস। প্রায়দিনই... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৭০ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৯৪১ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ