somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্ব ৩য় বিশ্বযুদ্ধের কাছাকাছি!

২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৬২ সালের ১৩ দিনের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের চেয়েও তৃতীয় বিশ্ব যুদ্ধ শুরুর বিষয় আরো কাছাকাছি রয়েছে। ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন রাজনৈতিক বিশ্লেষক ও রেডিও উপস্থাপক ডন ডিবার এ মন্তব্য করেছেন।

১৯৬২ সালে কিউবায় সোভিয়েত ইউনিয়ন পরমাণু বোমা মোতায়েন করলে আমেরিকা ও রাশিয়ার মধ্যে মারাত্মক সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরমাণু যুদ্ধের ঝুঁকি চূড়ান্ত আকার ধারণ করে।

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটন সম্প্রতি জনগণকে সতর্ক করে বলেছেন, দেশের পরমাণু অস্ত্রের বোতামে যেন ডোনাল্ড ট্রাম্পের হাত যেতে না পারে। তিনি এ বক্তব্য দিয়ে মূলত বলতে চেয়েছেন, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারেন।

হিলারির এ বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে গিয়ে বিশ্লেষক ডন ডিবার তৃতীয় বিশ্বযুদ্ধের আশংকা ব্যক্ত করেছেন। হিলারি আরো বলেছেন, ট্রাম্প হচ্ছেন অস্থির চিত্তের মানুষ; তাকে বিশ্বাস করা যায় না; তাকে ওভাল অফিসে বসানো যায় না।

ডিবার বলেন, বিশ্ব এরইমধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের পথে চলেছে কিন্তু হিলারি ক্লিনটন সে বাস্তবতা উপেক্ষা করছেন। এরই অংশ হিসেবে রাশিয়ার প্রতিবেশী বাল্টিক সাগর এলাকার দেশগুলোতে ও কোরিয় উপত্যকায় ন্যাটো এবং মার্কিন সেনা মোতায়েন করা হচ্ছে। এসব সেনা মোতায়েনের মূল লক্ষ্য হচ্ছে রাশিয়া ও চীনে অভিযান চালানো। এর পাশাপাশি ৪০ বছর আগে চুক্তির মাধ্যমে যেসব অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে সেসব অস্ত্রও রুশ সীমোন্তে মোতায়েন করা হচ্ছে। এর পাশাপাশি চলতি বছরের শুরু থেকে চীন ও রাশিয়া সীমান্তে বিশাল আকারের এবং দীর্ঘমেয়াদি সামরিক মহড়া চলছে। এসবই তৃতীয় বিশ্বযুদ্ধের জোরালো ইঙ্গিত বলে মন্তব্য করেন ডিবার।
সূত্র : রেডিও তেহরান
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

খোঁজা সম্প্রদায়

লিখেছেন কিরকুট, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭

হিন্দু লোহানা জাতি থেকে ধর্মান্তরিত হয়েছিল খোঁজা সম্প্রদায়।মোহাম্মদ আলী জিন্নাহ এই খোঁজা সম্প্রদায়ের মুসলিম ছিলেন এবং শিয়া গোষ্ঠীর আশারি সম্প্রদায়ের মানুষ ছিলেন। খোঁজাদের বিশ্বাস এবং ধ্রমীয় আচার-আচরণ সহজে কোন পরিচিত... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×