somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জন্মদিন বের করার মজার পদ্ধতি ......অনেকেই জানেন হয়তোবা, তাও দিলাম :):):)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আগেই বলে নিচ্ছি যে এটা আপনারা অনেকেই জানেন; কেউ কেউ হয়তো জানেন না। জানেন আর না জানেন সবার তরে দিলাম।

কারো জন্মদিন, মাস এমনকি বছর বের করার একটা ঠাণ্ডা কৌশল (ইন্টারনেটে দেখলাম cool trick শব্দযুগল ব্যবহার করা হয়েছে :P:P:P) আছে। বন্ধুদের চমকায় দিতে পারেন অথবা তাদের কাছে এই কৌশল প্রয়োগ করতে গিয়ে নিজেও চমকায় যেতে পারেন যখন শুনবেন তারা অলরেডি এইটা জানে। :D:D:D কথা না বাড়িয়ে কৌশলটা ঝটপট বলে ফেলি.........

এই হিসাবটা করার জন্য একটা ক্যালকুলেটর লাগবে।
* ক্যালকুলেটর ম্যানেজ হয়ে গেলে আপনার বন্ধু/বান্ধবীকে/দের বলুন তার জন্মদিনটি ক্যালকুলেটরে লিখতে,

* সংখ্যাটিকে ২০ দিয়ে গুণ করতে বলুন,

* প্রাপ্ত সংখ্যার সাথে ২২২ যোগ করতে বলুন,

* তারপর একে ৫ দিয়ে গুণ করতে বলুন,

* প্রাপ্ত ফলের সাথে এবার জন্মমাসের ক্রমিক সংখ্যাটা যোগ করতে বলুন। যেমনঃ জানুয়ারির জন্য ১, মার্চের জন্য ৩ এভাবে ডিসেম্বরের জন্য ১২,

* প্রাপ্ত সংখ্যাকে ১০০ দিয়ে গুণ করে তার সাথে ১১১ যোগ করতে বলুন

* অতঃপর জন্মসালের শেষ দুইটা ডিজিট যোগ করতে বলুন। যেমনঃ কারো জন্ম যদি ১৯৮০ সালে হয় তো সেক্ষেত্রে ৮০ যোগ করতে হবে,

* এবং শেষতক প্রাপ্ত ফলাফলের থেকে ১১১১১১ (এক লক্ষ এগারো হাজার একশ' এগারো) বিয়োগ করতে বলুন।

ক্যালকুলেটরে তখন একটা ৬ ডিজিটের (কিছু ক্ষেত্রে ৫ ডিজিটেরও আসতে পারে) সংখ্যা আসবে। একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করা যাক, যদি সংখ্যাটা হয় ১১১২৯৪ তাহলে ১১ ডিসেম্বর ১৯৯৪ হল তার জন্ম তারিখ। আর যদি কোন ডিজিট এমন আসে ১০২৯৩? এর মানে হল ১৯৯৩ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমদিন জন্মদিন। অর্থাৎ যাদের জন্মদিন ১ থেকে ৯ তারিখের মধ্যে তাদের ক্ষেত্রে ৫ ডিজিটে ফলাফল আসবে।

তবে এই পদ্ধতির কিছু সীমাবদ্ধতা আছে। এই যেমন এটা দিয়ে ১৮৯৯ সালে আর ১৯৯৯ সালে জন্ম নেওয়া দুইজন ব্যক্তির ক্ষেত্রে একই ফলাফল দেখাবে।

ইন্টারনেট থেকে সংগৃহীত। অতঃপর অনুবাদিত। :):):)


নিচে আমার কতগুলো পূর্বতন পোস্ট বোনাস (অথবা কারো কারো কাছে অযথাতুল্য) হিসেবে দিলাম।
ধাঁধারহস্য ০১

ধাঁধারহস্য ০২

আইনস্টাইনের ধাঁধা
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৮
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×