somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রণাঙ্গনের পত্রঃ বাবাকে শেষ চিঠি

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রণাঙ্গন থেকে লিখা বাবার কাছে ছেলের চিঠি
উৎসঃ ৫নং সেক্টরের দলিলপত্র
তারিখঃ ৩০ জুলাই, ১৯৭১


টেকের হাট হইতে
তারিখঃ ৩০-৭-৭১ইং

প্রিয় আব্বাজান,
আমার ছালাম নিবেন। আশা করি খোদার কৃপায় ভালই আছেন। বাড়ীর সকলেরই কাছে আমার শ্রেণীমত ছালাম ও স্নেহ রইল। বর্তমানে যুদ্ধে আছি। আলী রাজা, রওশন, মাত্তাব, রেনু, ইব্রাহীম, ফুল মিয়া সকলেই একত্রে আছি। দেশের জন্য আমরা সকলেই জান কোরবান করিয়াছি। আমাদের জন্য ও দেশ স্বাধীন হওয়ার জন্য দোয়া করিবেন। আমি জীবনকে তুচ্ছ মনে করি। কারণ দেশ স্বাধীন না হইলে জীবনের কোন মূল্য থাকিবে না। তাই যুদ্ধই জীবনের পাথেয় হিসাবে নিলাম। আমার অনুপস্থিতিতে মাকে কষ্ট দিলে আমি আপনাকে ক্ষমা করিব না। পাগলের সব জ্বালা সহ্য করিতে হইবে। চাচা, মামাদের ও বড় ভাইদের নিকট আমার ছালাম। বড় ভাইকে চাকুরীতে যোগ দিতে নিষেধ করিবেন। জীবনের চেয়ে চাকুরী বড় নয়। দাদুকে দোয়া করিতে বলিবেন। মৃত্যুর মুখে আছি, যে কোন সময় মৃত্যু হইতে পারে এবং মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত। দোয়া করিবেন মৃত্যু হইলেও যেন দেশ স্বাধীন হয়। তখন দেখিবেন লাখ লাখ ছেলে বাংলার বুকে পুত্রহারাকে বাবা বলিয়া ডাকিবে। এই ডাকের অপেক্ষায় থাকুন।

আর আমার জন্য চিন্তার কোন কারণ নাই। আপনার দুই মেয়েকে পুরুষের মত শিক্ষায় শিক্ষিত করিয়া তুলিবেন। তবেই আপনার সকল সাধ মিটিয়া যাইবে।

দেশবাসী স্বাধীন বাংলা কায়েমের জন্য দোয়া কর। মির্জাফরী করিও না। কারণ মুক্তি ফৌজ তোমাদের ক্ষমা করিবে না এবং বাংলায় তোমাদের জায়গা দিবে না।
ছালাম, দেশবাসী ছালাম।।
ইতি-
মোঃ শিরাজুল ইসলাম

*******************************************************
৮ আগস্ট সিলেটের জামালগঞ্জের সাচনায় পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে এক ভয়াবহ যুদ্ধ সংগঠিত হয়। মুক্তিযোদ্ধা শিরাজুল এই যুদ্ধে শহীদ হন। এই অকুতোভয় যোদ্ধা ৫নং সেক্টরের বড়ছড়া সাব-সেক্টরে ছিলেন। এটি সেই বীর মুক্তিযোদ্ধার চিঠি যিনি তাঁর প্রাণপ্রিয় জন্মভূমির স্বাধীনতার জন্য যুদ্ধ করলেও তাকে স্বাধীন দেখে যেতে পারেননি। মৃত্যুর অল্প কিছুদিন পূর্বে তিনি তাঁর বাবার কাছে এই চিঠিটি লিখেছিলেন। তাঁর মৃত্যুর পরে চিঠিটি পড়ে শোনানো হতো তাঁর সহযোদ্ধাদের সামনে। তাঁরা এই চিঠির কথা শুনে উদ্দীপিত হতো, বিদ্যুৎ চমকের মতো তাঁদের শরীরে শিহরণ বয়ে যেতো। চিঠিটি যাতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অগ্নিবীণা অনুষ্ঠানে প্রচার করা হয় সেজন্য বড়ছড়া সাব-সেক্টর কমান্ডার মেজর মুসলিম উদ্দিন রণাঙ্গনের সর্বাধিনায়ককে ইংরেজিতে একটি চিঠি লেখেন। এটিও এখানে উদ্ধৃত করা হল-

Blue Shirts (Borsora)
No. 9 /Casualty/71-72/80-81
18-11-71

To
The Commander-in-Chief
Bangladesh Forces

Enclosed is a copy of the letter written by one of the fallen Muktifouz to his father. This letter has recently been recovered by us from the father of deceased.

The Muktifouz died the death of a martyr. On 8th August, 1971, this particular liberation fighter led the attack against extended enemy at Sachna, Jamalgonj P.S. Sylhet which led to capturing the place from the enemy bands. He died of enemy force.

This letter is often read over in the gathering of Muktifouz here. We have experienced that this letter has an electric effect in inspiring other fighters. Hence, it is requested that this letter may please be read occasionally over ‘Swadhin Bangla Radio’ during Agnibina Programme which we feel certainly will inspire other Muktifouz in dedicating their lives for the cause.

Kindly acknowledge. Sd/-xxx (MAJOR M.M.DIN)
Sub-Sector Commander No. 5 (Borsora)

Copy with a copy of the above referred letter is forwarded to HQ No. 5 Sector BDF for information.

-----
তথ্যসূত্রঃ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্রঃ একাদশ খণ্ড (পৃষ্ঠা ৬৭১-৭২)

-----
১৯৭১: একটি সত্য গল্প 1971: A True Story -একটি মুক্তিযুদ্ধভিত্তিক আপোষহীন পেইজ

-----
তবে একটা কথা, শিরাজুল ইসলাম তাঁর চিঠির একদম শেষ প্যারা সমগ্র দেশবাসীর উদ্দেশ্যে লিখেছিলেন। তাঁর বাবার উদ্দেশ্যে না। ব্লগে চিঠিটি সঠিক ফরম্যাটে দেওয়ার কোন উপায় খুঁজে পেলাম না। :( :( ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহীত।

-----
রণাঙ্গনের পত্রালিকা- ০১
রণাঙ্গনের পত্রালিকা- ০২
রণাঙ্গনের পত্রালিকা- ০৩
রণাঙ্গনের পত্রালিকা- ০৪
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৩ ভোর ৫:১১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×