somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুম্বাইয়ের দিনলিপি: প্রতীক্ষানগর... (পর্বঃ এক)

২৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগস্ট, ২০১১... মুম্বাই

টাটা মেমোরিয়াল হাসপাতালের দশ তলায় ছিল আম্মার কেবিন। কেবিনের সাথে একটা বারান্দাও ছিল। সামনে সেন্ট জেভিয়ার্স ফুটবল মাঠ... ঝুম বৃষ্টির বর্ষাকালের মুম্বাই... কিন্তু তার ভিতরও খেলা থেমে থাকতো না স্থানীয় ফুটবল ক্লাবগুলোর। আমি বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় ওদের খেলা দেখতাম; আর দেখতাম দূরের এক পাহাড় শ্রেণী। অনেক অনেক দূরে... আমার কাছে খুব রহস্যময় লাগতো সেই পাহাড় এলাকার জনপদটিকে। আমি প্রায়ই তন্ময় হয়ে ভাবতাম কি আছে ওখানে??? হাসপাতালের এক নার্সকে একবার প্রশ্নই করে বসলাম, কি নাম ঐ পাহাড়ের?... অ্যান্টপ হিল। হুমম... নামটা আরো রহস্যময় কিছু হওয়া উচিৎ ছিল; কারণ পাহাড়টাকে আমার চির রহস্যে ঘেরা এক নিসর্গ মনে হতো... মন্ত্রমুগ্ধের মতো আমি সেই দূর রহস্যপানে চেয়ে থাকতাম... তারপর একদিন...

এটা পুরাতন মুম্বাই। বলিউডের 'রঙিন' জগত এখানে দেখা যাবে না। এখানে আছে জীবন-মৃত্যুর সাদা-কালো বাস্তবতা। হাসপাতালে তো তল্পিতল্পা নিয়ে থাকার নিয়ম নাই। তাই আমাদের মতো আজনবীদের এই পোড়ামাটির দেশে আলাদা ফ্ল্যাট ভাড়া করে রাখতে হয়। কন্ট্রাক্ট থাকে এক সপ্তাহ, এক পক্ষ আবার এক মাসের... কন্ট্রাক্ট শেষ তো নতুন ফ্ল্যাট। আর তাই সেউড়ির সেই ফ্ল্যাট ছেড়ে নতুন আরেকটা ফ্ল্যাট ভাড়া করলাম। হাসপাতাল থেকে বেশ দূরেই। তবে এখানে যানজট নেই আর বাস সার্ভিসও ভালো। দেখলাম ৩০ মিনিট লাগবে যাতায়াতে। এক রাতে রওয়ানা হলাম সেই ফ্ল্যাট দেখার জন্য... প্রতীক্ষানগরে...

হাসপাতাল থেকে প্রায় দশ কিলোমিটার দূরের এই প্রতীক্ষানগর। দশ রুপি বাস ভাড়া। আর ফ্ল্যাটটাও ছিল বেশ ভালো... অনেক কমের ভিতর পাওয়া গেছে... অনেকদিন পর রাতে ভালো ঘুম হল। সকালের বাস ধরে যখন ফিরছি হঠাৎ চোখে পড়লো সেই অ্যান্টপ হিলকে!!! আরে আরে... আমি তো দেখি শেষপর্যন্ত চলেই আসলাম তার সকাশে... বাসের রুটে পড়ে না; একটা শাখা রাস্তা সোজা চলে গেছে আমার সেই রহস্যময় সবুজ পাহাড়ের দিকে। আরো দেখলাম বিশ্বের সবচেয়ে বড় বস্তি ধারাবীকে... স্ল্যামডগ মিলিয়োনিয়ারের শুটিং স্পট। গতকাল রাতে একে দেখেছি কিন্তু চিনতে পারিনি।

ঠিক করেছিলাম, আম্মা মোটামুটি সুস্থ হয়ে গেলে প্রতীক্ষানগর একবার ঘুরে আসবো। ঘুরে আসবো নারিমান পয়েন্ট, জুহু বীচ... দেখবো আরব সাগরে ডুবে যাওয়া শেষ সূর্য... কিন্তু জীবনের বাঁকে বাঁকে যে রচিত হয় রহস্যের আরো চিত্রনাট্য। আমার আর এই জায়গাগুলো ঘুরে দেখা হয় না। ডাক্তারদের কাছ থেকে হতাশার বানী শুনে আম্মাকে নিয়ে চলে আসি মারাঠাদের মুম্বাই থেকে জন্মভূমি বাংলাদেশে... ফেলে আসি প্রতীক্ষানগরকে...

কিন্তু আমার মনে আজো সেই প্রতীক্ষানগর ভেসে বেড়ায়... সেই পাহাড়শ্রেণীর সবুজ ঘুরে বেড়ায়... মনে হয় আমার জন্য এখনো অপেক্ষায় রত পাহাড়কোলের প্রতীক্ষানগর... যে কারণে আমার হাসপাতালের বারান্দা থেকে সেই দূরের অ্যান্টপ হিলকে রহস্যময় মনে হতো, যে কারণে আমি তন্ময় হয়ে চেয়ে থাকতাম কোন কারণ ছাড়াই... সেই কারণটা ছিল একটা নামে... প্রতীক্ষানগর...
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪০
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×