প্রশ্ন তোমার কাছে
১০ ই জুলাই, ২০০৯ সকাল ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কতটা ভালবাসা নিয়ে তুমি
আমার সামনে দাঁড়িয়েছো,
কতটা সাহস বুকে নিয়ে তুমি
আমায় স্বপ্ন দেখিয়েছো
তুমি নিশ্চই কীট নও
কিংবা রঙ্গীন কাঠের মাতুলে
ধংসের লীলা ঘুনোপোকা নও।
গভীর রাতে হারিকেন হাতে
ঘুমন্ত কোনো মাছের বুকে
হানা দেয়া কোনো বল্লম নও
দাঁড়কাক বলে বুক ভেদ করে
বারুদ-গন্ধে রক্তমাখা বুলেট -
কিংবা তীরন্দাজের অভিশাপে
মাখা বিষ-বাণ ও নও।
তুমি নিশ্চই নাগের ছোবলে
বেহুলার বুকে বিষ ভরা জ্বালা
আর্তণাদের নীল রঙ নও।
কপোতি - বিয়োগে কপোতের মনে
ম্লান করে বসা ভাঙ্গা হৃদয়ের
কোটরে বন্দী চিৎকার নও।
তুমি নিশ্চই কীট নও
কিংবা একটা রঙ্গীন কাঠের মাতুলে
ধংসের লীলা ঘুনোপোকা নও।
কতটা ভালবাসা নিয়ে তুমি
আমার সামনে দাঁড়িয়েছো
কতটা সাহস বুকে নিয়ে তুমি
আমায় স্বপ্ন দেখিয়েছো
কতটা সময় ছল করে তুমি
আমায় রক্তে ভিজিয়েছ
সেই রক্তের বাটি হাতে নিয়ে তুমি
আল্পনা কত আঁকিয়েছো
কতবার মোরে কবর দিয়েছ
কষ্টের রঙে রাঙিয়েছো??
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০০৯ সকাল ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়...
...বাকিটুকু পড়ুন