চোখ মানুষের মনের কথা বলে
সে চোখ আবার মানুষ দেখে চলে
এক এক জনের কাছে এক এক রুপ
সে চোখ আবার কখনো নিশ্চুপ।
চোখ মানুষের মনে ঢালে আগুন
সে চোখ আবার লাগায় মনে ফাগুন
চোখ দেখে কেউ ভাবে ভবিষ্যত
চোখই বুঝায় নানান মনের মত
প্রিয়ার চোখে তাকায় যখন কেউ
উপছে উঠে প্রেম-সাগরের ঢেউ
প্রিয়াই আবার চোখের বালি সাজে
মন বসেনা তখন কোনো কাজে।
কখনো চোখ দেখে আশার আলো
তারায় তখন মনের যত কালো
আবার যখন নামে নিকশ রাত
ঘুমের মাঝে হয় সে কুপোকাত
কষ্ট পেলে চোখেই জমে পানি
চোখই দেখায় সুখ-প্রাসাদের রানী
চোখ নেই যার সেই তো বুঝে ব্যথা
চাপিয়ে রাখে যন্ত্রণার সব কথা।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০০৯ রাত ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


