somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নাজিম হাসান
আমি নাজিম হাসান, জার্মানির কোলন শহরের প্রেমে পড়েছি। পড়ছি যন্ত্র প্রকৌশল এবং কম্পিউটার প্রকৌশলে একসাথে । ভালোবসি ভ্রমন করতে, শখের জন্য গিটার নিয়ে অবসরে টুংটাং।কিছুটা আত্মকেন্দ্রিক, রান্না করা অনেক পছন্দের কাজ। এতোকিছুর পরও কিছু সময় অবশিষ্ট থেকেই যায়,

ট্রিপ টু পর্তুগাল

০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আজ লিখবো আমার বিগত পর্তুগাল সফর নিয়ে । গত ৬ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আমি পর্তুগালের সর্ব দক্ষিনের শহর আলগার্ভের ফারো তে ভ্রমনে গিয়েছিলাম। অপরূপ সুন্দর শহর ফারো, আটলান্টিক মহাসাগরের পাড়ে অপরূপ মনোলিলায় সাজানো একটা শহর। শহরটি মূল মুরিশ প্রাচীরের অংশ। দেখারমতো আছে ত্রয়োদশতম শতাব্দীতে নির্মিত ফারো ক্যাথিড্রাল। ষোড়শ শতাব্দীর কনভেন্টে মিউনিসিপ্যাল মিউজিয়ামটি প্রাগৈতিহাসিক এবং মধ্যযুগীয় হস্তনির্মিত, আর ধর্মীয় শিল্প প্রদর্শন করে।

শহরটি রিয়া ফরমোসা ন্যাচারাল পার্কের প্রান্তে অবস্থিত, যা লেগন এবং মডফ্ল্যাটগুলির একটি গুরুত্বপূর্ণ জলাভূমি। পার্ক এর উপকূল সমুদ্র থেকে বিভিন্ন বাধ দ্বীপ দ্বারা সুরক্ষিত। তাদের মধ্যে ব্যারিট দ্বীপে বেলাভুমি রয়েছে, যাকে অবলম্বন করে সৈকত রয়েছে। পূর্বের পূর্বদিকে, টাভিরা দ্বীপের লবণ প্যানগুলি ফ্লামিংগোস, ওয়েডিংবিল এবং অন্যান্য ওয়েডিং পাখি আকর্ষণ করে। ফারোর উত্তর-পশ্চিমে আলমসিল গ্রাম, যা সেন্ট লরেন্স চার্চের জন্য পরিচিত, এটির অভ্যন্তর অষ্টাদশ শতকের আঁকা সিরামিক টাইলগুলির দ্বারা সজ্জিত।





কখন ভ্রমন করবেন?

উষ্ণ গ্রীষ্ম এবং হালকা শীতকালে ফারোতে একটি সামঞ্জস্যপূর্ণ জলবায়ু রয়েছে। এপ্রিল-সেপ্টেম্বরে দেখার জন্য একটি জনপ্রিয় সময়। এই সময়ে কোন বৃষ্টি থাকেনা। রিয়া ফর্মোসা ফেস্টিভাল (জুলাই-অগাস্ট) সঙ্গীত এবং বিপুল পরিমাণে সীফুড উপাদানের বিশিষ্ট। তিভিরা উৎসবে গ্রীষ্মে (জুলাই-সেপ্টেম্বর) কনসার্ট এবং অন্যান্য পারফরম্যান্সের মাধ্যমে পর্তুগিজ সংস্কৃতি উদযাপন করে।

এখন দেখবেন বছরের বিভিন্ন মাসের তাপমাত্রা :

সর্বোচ্চ / সর্বনিন্ম
জানুয়ারী ১৬ ° ৮ °
ফেব্রুয়ারি ১৭ ° ৯ °
মার্চ ১৯ ° ১০ °
এপ্রিল ২০ ° ১১ °
মে ২৩ ° ১৪ °
জুন ২৬ ° ১৭ °
জুলাই ২৯ ° ১৯ °
আগস্ট ২৯ ° ১৯ °
সেপ্টেম্বর ২৭ ° ১৮ °
অক্টোবর ২৩ ° ১৫ °
নভেম্বর ২০ ° ১১ °
ডিসেম্বর ১৭ ° ৯ °




ঘুরাঘুরির জন্য তাপমাত্রা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার, তাই দিলাম তাপমাত্রার তালিকা ।

আমি আর আমার সফর সঙ্গী সাজ্জাদ ভাই উল্লেখ্যদিনে সময়মতো কোলন আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছে যাই। চেকিংয়ের ঝামেলা যেহেতু ছিলোনা, আমরা সোজা ঢুকে গেলাম এয়ারপোর্টে। ঠিক বিকেল ৫টাতে বোর্ডিং গেট খুলে দেয়া হলো, প্লেনে উঠে শুরু হলো অপেক্ষার পালা। এক জায়গাতে বেশীক্ষণ বসে থাকা যায়না, বোরিং লাগছিলো বলে ট্যাবটা বের করে এই লেখাটা লিখতে বসলাম। লিখতেও পারছিলাম না ঠিকমতো কারন পাশের ডায়বেটিক যাত্রী, উনি বারবার বের হচ্ছিলেন। বাধ্য হয়ে লেখা বন্ধ করে হুমায়ুন আহমেদ স্যারের বই পড়তে শুরু করলাম। ঠিক পর্তুগাল সময় সন্ধ্যা ৮টায় ফারো এসে পৌঁছালাম । ফারোতে সময় জার্মানির সময় থেকে ১ ঘন্টা পেছানো। ফারো পৌঁছে ঊবার অর্ডার করে হোটেলে যেতে পৌঁছালাম । হোটেল ছিলো আটলান্টিকের একদম পাশে। সাগরের শা শা বাতাস উপকূলে আছড়ে পড়ছিলো। কত সুন্দর শ্রুতিমধুর ছিলো সাগরের গর্জন । আবার ঊবার ডেকে ফারোর সেন্ট্রালে গেলাম, উদ্দেশ্য আটলান্টিকের সী ফুড খাওয়া। বেশ ছিমছাম সাজানো গুছানো এক রেস্টুরেন্টে ঢুকে অর্ডার করলাম, সী ফুড। ৮-১০ রকমের সামুদ্রিক মাছ এলো প্রায় ২৫ মিনিট পরে, অসম্ভব সুস্বাদু ছিলো মাছ গুলো। সাইড ডিশ হিসেবে ডেজার্ট এবং সী ফুড স্যুপ ছিলো। খেয়ে দেখে প্রায় রাত ১১ টার দিকে হোটেলে ফিরে আসি। বাকি দিন গুলোর গল্প একে একে লিখবো।
আমার পর্তুগাল হয়ে স্পেন ঘুরতে যাওয়া , সমস্ত কিছু ধারাবাহিক ভাবে থাকবে পরবর্তী ব্লগ গুলোতে।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৫
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভ্রমণব্লগ: আলোছায়ার ঝলকে এক অপার্থিব যাত্রা”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৬

মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম।‌ এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

কোরআন-হাদিস মানতে বলার ওয়াজ একটি ভুল ওয়াজ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



সূরা: ৯ তাওবা, ১২২ নং আয়াতের অনুবাদ-
১২২। আর মু’মিনদের এটাও উচিৎ নয় যে (জিহাদের জন্য) সবাই একত্রে বের হয়ে পড়বে। সুতরাং এমন কেন করা হয় না যে, তাদের... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×