somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নাজিম হাসান
আমি নাজিম হাসান, জার্মানির কোলন শহরের প্রেমে পড়েছি। পড়ছি যন্ত্র প্রকৌশল এবং কম্পিউটার প্রকৌশলে একসাথে । ভালোবসি ভ্রমন করতে, শখের জন্য গিটার নিয়ে অবসরে টুংটাং।কিছুটা আত্মকেন্দ্রিক, রান্না করা অনেক পছন্দের কাজ। এতোকিছুর পরও কিছু সময় অবশিষ্ট থেকেই যায়,

জার্মানিতে ভালোবাসা দিবস

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




দুঃখিত, লেখাটা ১৪ তারিখের হলেও সময় স্বল্পতার কারনে আজ পোষ্ট করতে হলো। লিখছি,


আজ ১৪ই ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস। ভেবেছিলাম ভালোবাসা নিয়ে কিছু আর লিখবো না। তবে আজ বেলা ১:৫০ এ ঘটা একটি মুহুর্তের কারনে ভালোবাসা নিয়ে না লিখে পারলাম না। ১:৪৫ এর দিকে ফ্রাঙ্কফুর্ট থেকে ছেড়ে আসে ইন্টারসিটি এক্সপ্রেসের একটি ধবধবে সাদা একটা ট্রেন, যা কিনা আমস্টারডামে যাচ্ছে। আমি স্টেশনে আসার পরই একটা দম্পতি আমার নজর কাড়ে। জার্মান দম্পতি, বয়স বেশী নয়, ২৮-৩০ হবে হয়ত। দেখছিলাম কাঁদছিলো মহিলা, তার স্বামী তাকে শান্তনা দিচ্ছিলো। ট্রেন আসার পর আমি কান্না করার কারনটা বুঝতে পারলাম। লোকটি তার বউকে ট্রেনে তুলে দিলো, কিন্তু মহিলাটি তখনোও অঝরে কাঁদছে, লোকটি আর নিজেকে সামলাতে পারলোনা। সে ও কাঁদতে থাকলো তার বউয়ের হাত ধরে। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম যে যার মতো ব্যস্ত। খুব খারাপ লাগলো মনে। কোলন থেকে আমস্টারডাম বড়জোড় ১.৫-২ ঘন্টার পথ। কিন্তু তাদের কান্না দেখে মনে হলো একজন আর একজনকে ছেড়ে যোজন যোজন দূরে চলে যাচ্ছে। খুব অদ্ভুত একটা অনুভুতি হলো, খারাপ লাগলো, ভালো ও লাগলো। খারাপ লাগলো তাদের বিভাজনের জন্য, আর ভালো লাগাটা তাদের ভালোবাসার প্রখরতার কারনে। ততক্ষনে দরজা বন্ধ হয়ে গেলো ট্রেনের, চলতে শুরু করলো ট্রেন। লোকটা কেঁদেই যাচ্ছিলো।আমার ট্রেন চলে এলে, ট্রেনে উঠে দেখলাম লোকটি চোখ মুঁছতে মুঁছতে চলে যাচ্ছে। আজকাল ভালোবাসার খুব করুণ পরিণতি দেখছি। যেখানে শুকিয়ে মরা নদীর মতো ভালোবাসা মরছে, ঠিক হয়তো অন্য কোথাও বরফ গলা নদীর মতো বেঁচে আছে ভালোবাসার দৃষ্টান্ত। আমি এসেছি একটি দেশ থেকে যেখানে ভালোবাসার দৃষ্টান্ত যেমন আছে, আছে ঠিক তেমনি ভালোবেসে দৃষ্টান্তমূলক শাস্তির ঘটনাও। আজ ও মাঝে মাঝে মনে হয় কিইবা এমন হতো রুপাই আর সোনাইকে মেনে নিলে? কিইবা হতো সামাজিক স্তর থেকে বের হয়ে মহানুভবতার স্তরের দৃষ্টান্তে পদার্পন করলে? হয়তো ঘুরে ফিরে বার বার আসতো না নকশিকাঁথার মাঠ কিংবা সোজন বাদিয়ার ঘাটের কাহিনী। খুব কি ক্ষতি হয়ে যেতো এতে? হ্যাঁ, ক্ষতি অবশ্য অনেক বড় হতো, সোনাই আর রুপাই ভালো থাকতো। সমাজ নিয়ে আমার কিছু বলার নেই। সমাজ বদলানোর কোনো দরকার নেই, দৃষ্টিভঙ্গি বদলে গেলে সমাজ এমনিতেই বদলে যাবে। অবশ্য সংঙ্কীর্ন মন নিয়ে দৃষ্টিভঙ্গি বদলানোর অভিপ্রায় করাও নিরর্থক। দিনশেষে কামনা, বেঁচে থাকুক ভালোবাসা, বেঁচে থাকুক দৃষ্টান্ত, ঘুঁচে যাক সকল সঙ্কীর্নতা, বদলাক দৃষ্টিভঙ্গি ।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ আকাশ বলতে কিছু নেই

লিখেছেন সালমান মাহফুজ, ১৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪২

অনেক হয়েছে । আর না ।
সেই পরশু রাত থেকে । এক-দুই-পাঁচ-দশবার নয় । তিরাশিবার ! হ্যাঁ, তিরাশিবার ঈশিতার নাম্বারে ডায়াল করেও কোনো রেসপন্স পায় নি অলক ।
ওপাশ থেকে একটা নারীকণ্ঠ... ...বাকিটুকু পড়ুন

স্মৃতিভুক বৈশাখী মেলা আর হালখাতা....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪১

স্মৃতিভুক বৈশাখী মেলা আর হালখাতা....

সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাঙালীর পহেলা বৈশাখ উদযাপন করার রীতিও বদলে গিয়েছে। অনেক ঐতিহ্য কালের গর্বে বিলীন হয়ে যাচ্ছে, আবার যুক্ত হচ্ছে নতুন নতুন রীতি,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের এস,এম,ই খাতে উদ্ভাবনের বাধা ও সম্ভাবনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:১০



বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SME) খাত আজ দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। কিন্তু বাস্তবতা হলো, এই খাতের অনেক উদ্যোক্তা এখনো উদ্ভাবন বা ইনোভেশন গ্রহণে পিছিয়ে আছেন। গবেষণায়... ...বাকিটুকু পড়ুন

রোকেয়া পদক ২০২৫: ঘৃণা আর পুরস্কারের এক অদ্ভুত সহাবস্থান

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:০৭


২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশে অনেক কিছু ঘটেছিল। কিছু আশার, কিছু উত্তেজনার, আর কিছু একেবারে হতবাক করে দেওয়ার মতো। হতবাক করার মতো প্রথমেই যে... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ- মেঘলা আকাশ

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:৩৮

তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াস
সময় সন্ধ্যা ৭টা বেজে ৪০ মিনিট
জানালা থেকে ঐ বাঁ দিকে Lake Ontario -র জল আর আকাশের মেঘের মেলা মিলেমিশে একাকার


একটু আলোর রেখা
টরোন্টো... ...বাকিটুকু পড়ুন

×