গতকাল মগবাজার রেলক্রসিং-এ ট্রেন বাস যে দুর্ঘটনাটি ঘটলো, তার কারন নিয়ে নানা আলোচনা হচ্ছে। কিন্তু একটু ভাবলে দেখবেন যে এর প্রধান কারণ যানজট। তীব্র জ্যামের কারণে আটকে থাকা গাড়ী যদি পিছনে বা সামনে কোনদিকে না যেতে পারে তাহলে তার ট্রেনের ধাক্কা খাওয়া ছাড়া আর কোন উপায় থাকে কি? ঢাকা শহরের যানজটের বর্তমান অবস্থা এক কথায় ভয়াবহ। যদি যানজটের এই ভয়াবহ অবস্থার কোন আশু সমাধান না করা যায় তাহলে এই ধরণের আরো বড় দুর্ঘটনার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। এখন প্রশ্ন হলো- এই ভয়াবহ অবস্থা থেকে মুক্তি পাওয়ার কোন কি উপায় নেই? এই মুহুর্তে কোন ব্যাবস্থা কি নেয়া যায় না? আসলে জনগণের প্রকৃত সমস্যা নিয়ে ভাবার সময় সম্ভবত কর্তৃপক্ষের নেই। সেই একই বুলি- হবে, হচ্ছে, করছি - এর মাঝেই আমাদের বসবাস। যে আন্তরিকতার সাথে কথা বললে বা কাজ করলে এর সমাধানের দিকে যাওয়া যেতে পারে , তার কোন লক্ষণ নেই । নানা ধরণের পরিকল্পনা বছর বছর ধরে শুনেই আসছি। পাতাল রেল, মনোরেল, ফ্লাইওভার, এলিভেটেড হাইওয়ে... ইত্যাদী ইত্যাদী পরিকল্পনার নীচে চাপা পড়ে যাচ্ছে আমাদের সমস্যাগুলো। আমরা আর পরিকল্পনা চাই না- আমরা কাজ চাই। আসলে আন্তরিকতার প্রশ্ন এই কারণে আসছে যে আমরা আামাদের এই সমস্যাগুলোর সমাধানের জন্য আসলে কোন বাস্তবসম্মত পদক্ষেপ দেখছি না। আচ্ছা আপনারা বলেন- কঠিন যানজট পরিস্থিতি মোকাবিলা ও জরুরী পদক্ষেপ নেয়ার জন্য সরকারের কোন উচ্চপর্যায়ের কমিটি গঠন করতে দেখেছেন? যে সমস্যায় জনগন প্রতিদিন ভুগছে সেটা মোকাবিলার জন্য কোন সংসদীয় কমিটি করতে দেখেছেন বা সংসদে কোন আলোচনা ও সিদ্ধান্ত নিতে দেখেছেন? না। বরং আমরা দীর্ঘমেয়াদী সমাধানের নতুন নতুন কল্পনা (পরিকল্পনার চেয়ে কল্পনা শব্দটিই যুক্তিযুক্ত মনে হয়) শুধু দেখছি আর নিত্য ভুগছি। আর এই কল্পনা ও তার আলোচনা শুধুমাত্র সময় ক্ষেপন ও জনগণকে মূলা দেখানোর জন্যই হচ্ছে বলে মনে হয়।
সুতারং আমার প্রস্তাব হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের যদি এই মুহুর্তে কিছু করণীয় না-ই থাকে, তাহলে আপাতত খই ভাজুন। প্রয়োজনে জনগণ আপনাদের খই সরবরাহ করবে।
আসুন , খই ভাজি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



