somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নিবর্হণ নির্ঘোষ
আমি এক প্রব্রজ্যা , আয়ু ভ্রমণ শেষে আমাকে পরম সত্যের কাছে ভ্রমণবৃত্তান্ত পেশ করতেই হবে । তাই এই দুর্দশায় পর্যদুস্ত পৃথিবীতে আমি ভ্রমণ করি আমার অহম দিয়ে । পরম সত্যের সৃষ্টি আমি , আমি তাই পরম সত্যের সৃষ্ট সত্য !! nnhttps://nnirghosh.blogspot.com/

দৃপ্রনিশার জন্য লিখা ...................................।

০৬ ই মার্চ, ২০২৩ রাত ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শোন দৃপ্রনিশা,

এই পৃথিবীতে ত্র্যহস্পর্শের কোন অপ্রতুলতা নেই , ক্ষান্ত নেই কোন অপরাধীর অপরাধ করবার স্পৃহাতে । প্রতিনিয়ত আগামির এতটুকু স্বস্তির জন্য অনিরস্ত এক বিচলতা তাড়া করে বেরায় তোমাকে,আমাকে আর আমাদের । আর এই থেকে জন্ম নেয় অনিশ্চয়তা ! এই অনিশ্চয়তা যেন মানবের ছায়ার মত , অশুভ আর রহস্যময় অথচ এক অনন্য শক্তি !!


আগামির প্রতি ভয় থেকে মানুষের এক অনীহা জন্মে যায় চট করে । মানুষ ভাবে , কী দরকার এত আয়োজনের ? পৃথিবী তো একটি নিয়মের অধীন , তার সাথে মানুষও এক বিশৃঙ্খল ও অসংজ্ঞায়িত নিয়মের অধীন যাকে আমরা নিয়তি বলে জানি ! এই নিয়তির অধীনেই যখন সব কিছু তবে আর প্রচেষ্টার কী মূল্য বল ? মানুষের এই বোধদয় মানুষকে করে তুলতো অসহায় , ভঙ্গুর , রাহুগ্রস্থ আর বেওয়ারিশ এক ঘুড়ি । কিন্তু মানুষের সামনে ধরা দিল এক নতুন ভয় , অনিশ্চয়তা ।



মানুষের কাছে শুধু দুশ্যমান বর্তমান । অতীত , সে তো কিছুটা জ্ঞাত আর পুরোটাই বিভ্রমের পাল্লায় মাপা । আর ভবিষ্যত , একেবারেই দুর্বোধ্য । কী এক অসহায় অবস্থা এই মানুষের । বর্তমানে অন্ধ হয়ে ঘুরপাক খায় আহত পাখির ডানা নিয়ে । তার কাছে সে নিজেই দৃশ্যমান নয় , দৃশ্যমান নয় তার সঠিক অবস্থান নিয়ে । ফলে জন্মায় এক ভয় , সে ভাবতে থাকে নিয়তি কী তার জন্য ঠিক করে রেখেছে কোন ঝড় কিংবা কোন পর্বত বিদীর্ণ গলিত পাথর ?



এই যে অজ্ঞাত থেকে অনিশ্চয়তা ,
এখানেই মানুষ আবার জন্ম নেয় ।
ফেলে দেয় তার নিয়তি কেন্দ্রিক সকল আলস্যতা,
প্রাণপণ চেষ্টা চালায় নিয়তিকে ডিঙিয়ে নিজেকে জানতে ও প্রকাশ করতে ।
আর এভাবে মানুষের প্রচেষ্টা থেকে প্রথিত হয় পৃথিবীর প্রাণ !!


যদি মানুষ অনিশ্চয়তাকে ভয় করে বিমূঢ় হয়ে যায় ,
তাতে করে কী অনিশ্চয়তা দমে যাবে ?
নাকি আগামি তার রূপ বদলাবে ,
নাকি নিয়তি স্থবির হয়ে যাবে ?
ধ্বংস হয়ে যাবে মানুষ !
ধীরে ধীরে মরে যাবে তার ভেতরের পুঞ্জিত বৃক্ষটি , যা ছেঁয়ে ফেলতে পারে মহাবিশ্বকে !!



তবে তুমি কেন আর অনিশ্চয়তাকে ভয় করে বাঁচবে ?
কেন নিয়তিকে দেবে প্রশ্রয় ?
সবার মত তুমিও অজ্ঞাত আগামিকে নিয়ে ,
তাই বলে কী তোমার মানসবৃক্ষকে শীতের নিথর ভাস্কর্য হতে দেবে !


তুমি রুখে দাঁড়াও এই নিবাত উপত্যকায়,
মাথা উঁচু করে বল অনিশ্চয়তা তুমি আমার বন্ধুবর ,
তাকে সাথি করে নিজেকে করে তোল এক প্রবাদ-প্রতিম পর্বত
যাকে নিয়তির পারাপার স্নাত করলেও বিলীন করবে না ।


তুমি হও দৃপ্রনিশা ,
তুমি হও আরও শত দৃপ্রনিশার নিশান ।
তুমি হও , অন্তত জানালার ফাঁকে আকাশা না দেখে পাহাড়ের চুড়ায় পুরো জমিনকে দেখ !!




(এই লিখাটা এমন এক মেয়ের জন্য যার সমস্ত তিথি ত্র্যহস্পর্শ হয়ে গিয়েছিল কিছু পুরুষের পাশবিকতায় । মেয়েটা জানতেই পারল না এই পৃথিবীর ব্রাত্য এক যুবা সবসময় ভাবে যদি একখণ্ড সুন্দর পৃথিবী তাকে উপহার দিতে পারতো তবে হয়তো দৃপ্রনিশা থেকে সে হয়ে উঠত অনন্য কোন শ্রেয়সী । যুবাটির সেই যোগ্যতা নেই সে নাহয় তাকে নিয়ে কিছু লিখল !)
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০২৩ রাত ২:০২
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাশিয়ার পারমাণবিক যুদ্ধ

লিখেছেন ডাঃ আকন্দ, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৭

রাশিয়া এবং ইউরোপের মধ্যে পারমাণবিক যুদ্ধের আশংকা করা হচ্ছে। এই যুদ্ধ হলে, তা হবে পাগলামি। ইউরোপকেই এই মরণ মরণ খেলা বন্ধ করতে হবে। ইউরোপকে অনেক ছাড় দিয়ে এ যুদ্ধ বন্ধ... ...বাকিটুকু পড়ুন

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×