somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নিবর্হণ নির্ঘোষ
আমি এক প্রব্রজ্যা , আয়ু ভ্রমণ শেষে আমাকে পরম সত্যের কাছে ভ্রমণবৃত্তান্ত পেশ করতেই হবে । তাই এই দুর্দশায় পর্যদুস্ত পৃথিবীতে আমি ভ্রমণ করি আমার অহম দিয়ে । পরম সত্যের সৃষ্টি আমি , আমি তাই পরম সত্যের সৃষ্ট সত্য !! nnhttps://nnirghosh.blogspot.com/

কিছু ব্লগারদের নিয়ে একটি প্যারোডি !!

২৯ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কিছু ব্লগারকে নিয়ে মজার ছলে একটা প্যারোডি লিখে ও গেয়ে ফেললাম (খালি গলায়) ।

একদম রসিকতার জায়গা থেকে এই প্যারোডিটি তৈরী করা , কারও প্রতি অসম্মান দেখিয়ে নয় । তাই সবার প্রতি বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যিক দৃষ্টি কামনা করছি !!

মূল গানটা হলো বিখ্যাত পরিচালক ও শক্তিমান অভিনেতা প্রয়াত আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় ও অভিনীত সিনেমা “ এখনই সময় ” এর “আমি রাজ্জাক হইলাম” । এই গানটি আমি প্রথম শুনি আমার বাবার গলায় , আর এই কারণে এই গানের সুর আমায় গলায় ধারণ করলেই গলায় একগাদা কষ্ট দলা পাকিয়ে যায় । বাবা ভীষণ সংগ্রাম করেছেন জীবনে । গায়ক হবার একটা বিশাল স্বপ্ন থাকলেও সেটা আর পূরণ হয়নি । তাই গানটা গাইতে গেলে বাবার এই কষ্টটা আমার মনে স্থানান্তর হয়ে যায় । তাই পূর্বেই ক্ষমা চেয়ে নিচ্ছি যদি ভুল করে থাকি তার জন্য !!

যাইহোক প্যারোডিটা হলো এই :



আমি শেরজা হৈলাম না
সোনাবীজ হইলাম না , হায়রে
আল্লাহ কেন অপু (তানভির অপু) কইরা জনম দিলো না !!


অপু আর শেরজা তপন হরেক রকম লেখে
সোনাবীজও কম যায় না তয় , গান লইয়া থাকে


অর্ক হইলো মাসুদ রানা বাঁধনে জড়ায় না
শূণ্য (শূণ্য সারমর্ম) শুধু প্রশ্ন করে বেশি কিছু কয় না

পদাতিক আর নীল আকাশ লিইখা কুল তো পাইলো না
আল্লাহ’য় কেন জিএস (আহমেদ জি.এস) কইরা জনম দিল না !



কোন মাইয়া ব্লগার যদি পিরিত লইয়া লেখে
সবাই দেখি হুমড়ি খাইয়া পইড়া কমেন্ট লেখে

সাচু (সাড়ে চুয়াত্তর) মিয়ার লগে নারীকুলের ভাব জমে
আজিজ (শাহ আজিজ) মিয়ার যৌবন দেখি একটুও না কমে


ড্যাশিং ড্যাশিং পিরিত লিখা আমি ক্যান যে লিখলাম না
আল্লাহ’য় কেন শায়মা কইরা জনম দিল না ।।



বাহাদুর জটিল তালিমালি দিয়া
এমন তর প্যারোডি লেখে রসিয়া রসিয়া


অধীতি আর মাইদুল (মাইদুল সরকার) দুজন দারুণ মনের মানুষ
বুনোগানের চিন্তা দেইখা মন হইয়া যায় ফানুশ

ছবির মতন ছবি আমি ক্যান যে তুলতে পারলাম না
আরেহ সেলিম ভাইয়ের মত হরদম পদ্য লিখতে পারলাম না

আল্লাহ’য় কেন দস্যু ( মরুভূমির জলদস্যূ ) কইরা জনম দিল না ।।


ইসিয়াক আর স্প্যানকড দারুণ প্রেম মাখিয়া
শতশত পদ্য লেখে মনটা যায় গলিয়া

জ্ঞানী ঈশ্বরকণা দারুণ কমেন্ট লেখে
হাস্যময়ী মিরোরডলের লাস্যময়ী লাগে


জব্বর কিছিম স্মৃতিভুক হায় আমি হইতে পারলাম না
আল্লাহ’য় কেন আলী (ড. এম.এ. আলী) কইরা জনম দিল না ।।


আমি জাদিদ হইলাম না
জানা ভি হইলাম না হায়রে
আল্লাহ কেন তাগো মত আমায় গড়ল না !!


রচনাকারী ও গায়ক: নিবর্হণ নির্ঘোষ ।।




সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০২৩ সকাল ১০:০৪
৪০টি মন্তব্য ৩৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×