somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও সরকারের শুভবুদ্ধির ঘাটতি

২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লোডশেডিং দিয়ে আমাদের হাড়ে হাড়ে বুঝাচ্ছে আমরা কেন রামপালের বিরোধিতা করি।
তবে আমরা এই উষ্ণায়নের জন্য বিদ্যুৎ ব্যবস্থাকে দায়ী করবো না,কারণ প্রকৃতিতে উষ্ণায়নের অন্যতম কারণ বন উজাড়করণ।
যদি বনায়ন হয় তবে উষ্ণতা হ্রাসের জন্য রামপালের বিদ্যুৎ প্রয়োজন হবে না।
প্রয়োজনে পাবলিক সৌরশক্তির ব্যবহার বাড়াবে।
তবুও রামপাল বিদ্যুৎ গড়ে উঠতে দিবে না।
উন্নয়ন কার্যক্রমগুলো কেন যে জনসাধারণের বিতর্কের সৃষ্টি করে তা আমার বোধগম্য নয়।

আর ভারতের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে গড়ে উঠা প্রত্যেকটা উন্নয়ন পরিকল্পনা কেন জনমতের বিরুদ্ধে কাজ করে,তা আজ জাতি জানতে চায়।
ভারত কেন তাদের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সিদ্ধান্ত বাস্তবায়নের চিন্তা করে না।
যারা নিজেদের ভূখন্ডে এমন আত্মঘাতি সিদ্ধান্ত নেয় না,তারা কেন বাংলাদেশকে ধ্বংসের টার্গেট নিয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য অবৈধভাবে বলপূর্বক সিঙ্গুরে কৃষিজমি দখল করে টাটা ন্যানো গাড়ির কারখানা নির্মাণ করার যে স্বৈরাচারী পদক্ষেপ নিয়েছিল,তার পরিণতি ছিল খুবই ভয়াবহ।
জনরোষের মুখে পড়ে শুধু প্রকল্প বন্ধ করতেই বাধ্য হয়নি,৩২ বছরের শাসনামলের পর সিপিএমের ভোটের দরজায় তালা পর্যন্ত পড়ে গিয়েছিলো।
সারাবিশ্বের মত সেসময়
বাংলাদেশে প্রতিটি প্রান্তরের মানুষ বিবিসি বাংলার মাধ্যমে শুনেছিলো আমজনতার আন্দোলনের দৌরাত্ম্য কতখানি।
সেদিন জনতার পক্ষ নিয়ে আন্দোলন করায় মমতা ব্যানার্জী আজ দুইবার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন,আর বুদ্ধদেব তথা সিপিএম চিরতরে বোল্ড আউট হয়েছেন।
আমাদের বর্তমান সরকার এই ঐতিহাসিক ঘটনা থেকে শিক্ষা নিতে পারেন।
তাছাড়া আঁড়িয়াল খা বিলে বিমানবন্দর নির্মানের পদক্ষেপে জনরোষ সৃষ্টি হয়েছিল, তা থেকেও শিক্ষা নিতে পারেন। অবিলম্বে জনতার সরকার জনতার পক্ষ নিয়ে ফিরে এসে চরম জনরোষের হাত থেকে বাঁচতে পারেন।
বিনিয়োগ প্রত্যাহারের জন্য বিভিন্ন দেশ থেকে বিশিষ্টজন কর্তৃক যে হারে চিঠি ভারতীয় এক্সিম ব্যাংকের নিকট আসতেছে,হয়তো এক্সিম ব্যাংকও বিনিয়োগ সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হবে।
সরকারের শুভবুদ্ধির উদয় হোক,বন্ধ হোক সুন্দরবন ধ্বংসকারী রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মান প্রকল্পের সিদ্ধান্ত।
#Go_back_NTPC
#Go_back_India
#Stop_Rampal_Coal_Power_Production_Project
#People_Solidarity_Movement

সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - 'সত্য বলার সনদ'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮



রাত দুটায় রাকিবের ফোন বেজে উঠলো।

—ভাই, আপনার মুক্তিযোদ্ধা সনদটা কোথায়?

—কেন?

—একজন আমেরিকা-প্রবাসী ব্লগার বলেছেন, আপনি নাকি ভুয়া মুক্তিযোদ্ধা।

রাকিব কিছুক্ষণ চুপ করে থেকে বললেন,
—আমার সনদ তো আলমারিতে। কিন্তু আশ্চর্য ব্যাপার,... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ রক্ত ঋণ

লিখেছেন ইসিয়াক, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪




আমাদের পরিবারে সাব্বির নামটা উচ্চারণ করা নিষিদ্ধ । সাব্বির ভাইয়া আব্বুর প্রথম সংসারের একমাত্র সন্তান আর আমরা দুই ভাই -বোন তার দ্বিতীয় সংসারের।
সাব্বির ভাইয়ার মা... ...বাকিটুকু পড়ুন

আর্কাইভ থেকে: আহ প্রিয়তমা, মিলনের গল্প জানো না

লিখেছেন অর্ক, ২৩ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:১৫



ফেলে আসা এক সড়কের কথা মনে পড়ে। হলুদ নিয়ন বাতির ম্লানাভ সন্ধ্যেবেলা। পলেস্তারা খসা বয়োজীর্ণ দেয়াল। দুয়েকটি রিক্সা। সিটের ’পর পা তুলে আঁটোসাটো ঝিমানো চালক। খেলা শেষে ঘরে ফেরা... ...বাকিটুকু পড়ুন

×