মেয়ে হয়ে জন্মানোই কি আজন্ম পাপ?
সতী হলে মা,বোন,অর্ধাঙ্গী.....ধর্ষিত হলে পতিতা,
শালীনতাহীন!
এটা কেমন বিবেচনা পুরুষতন্ত্রের?
নারী ধর্ষিত হলে, নিপীড়িত হলেই প্রশ্ন তার দেহে জড়ানো উর্দি কেমন ছিল, কয়টা সম্পর্ক ছিলো,রাত কয়টা পর্যন্ত বাইরে থাকতো,আধুনিক না হিজাবী?
সেকুলাস....!
কিন্তু আদৌ প্রশ্ন জাগে না পুরুষ নামের কাপুরুষ বন্য জানোয়ারটা কেমন ছিল?
সব দোষ কি নারীর?
সব দোষ যদি নারীসমাজের হয়, তবে কি আপনার মা বোনও দোষী?
কি শাস্তি দিবেন?
নিপীড়ন, হত্যা,নাকি ধর্ষন?
তনু নাটক থিয়েটার করতো,তাই শিকার হয়েছে।
এমনকি পতিতাবৃত্তির সাথেও তাকে যুক্ত করেছে পুরুষরা।
আফসানা ছাত্র ইউনিয়ন করতো,কট্টর বাম...।
ঠিক হয়েছে তাকে ধর্ষন করা..!
কিন্তু রিশা?
কি করেছে?
নাইট গাউন পরিধান করে স্কুলে গিয়েছে,
জিন্স আর টপস পড়ে হেলেদুলে হেঁটেছে?
কি দোষ ছিল মেয়েটির?
কি উপহার দিয়েছে তাকে পুরুষবাদী সমাজ।
আমাদের দেশে প্রধানমন্ত্রী,বিরোধী দলীয় নেত্রী, স্পিকার,মন্ত্রীবর্গ,সাংসদরা নারী হয়েছে,তাই বলে কি নারী তার প্রাপ্য অধিকার পেয়েছে?
আপনার ধর্ম নারীর যতটুকু অধিকার দিয়েছে কতটুকু দিয়েছেন তাকে?
নারীর উপর দোষ চাপিয়ে আপনি পার পেয়ে যাবেন না?
পৃথিবী থেকে পরজগত,সবখানে প্রশ্নবিদ্ধ হবেন?
কি দিবেন জবাব?
বছর কয়েক আগে পূর্ণিমা,কিছুদিন আগের তনু,মাত্র কয়েকদিন আগের আফসানা,আজকের রিশা....এটাই কি নারীর অধিকার? এটাই কি সমাজ ও ন্যায়বিচার?
জেগে উঠুন,বিবেককে জাগ্রত করুন,প্রতিবাদ করুন।
আজ যদি অন্যায়কারী পার পেয়ে যায় তবে আগামীকাল আপনার বোন ও তো শিকার হতে পারে।
সহধর্মিনী পাবেন একজন,তাহলে শত শত নারীর দিকে কেন আপনার নেতিবাচক দৃষ্টিভঙ্গি?
লক্ষ লক্ষ নারী কেন দোষের যাঁতাকলে পিষ্ট?
নারী ভোগ্যপণ্য নয়,
নারী হচ্ছে মানুষ,
নারী হচ্ছে আমার উৎপত্তির মূল উৎস,
নারী হচ্ছে আমার মা,
আমার বোন,
আমার সুখ দুঃখের অংশীদার,
শপথ করলাম
আমি দিবো আমার মা বোনের ন্যায্য অধিকার।
#Justice_for_Risha
#Justice_for_Tonu_Afsana
#Save_humanity
তনু,আফসানা,রিশা হত্যাকারী ঘাতকদের বিচার চাই।।
কোন আইনি মারপেঁচ, টালবাহানা চলবে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

