somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারী অধিকার ও এসডিজির বাহার

০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খাদিজাকে কোপাইছে হীরের টুকরো একখান পোলা, তাতে জাতির কি হয়েছে।
কোপাইছে তো জাতির সূর্য সন্তান।
খাদিজা তো তনু বা আফসানা কিংবা পূর্ণিমার মত নারী না,
যে তাকে নিয়ে নারী অধিকার, নারী অধিকার নিয়ে চিল্লানি দিয়া গলা ফাটাবে।
খাদিজারা হচ্ছে পুরুষ তন্ত্র আর নারীবাদী চেতনা,এ দুয়ের চিপায় পরে থাকা আজন্ম অভিশপ্ত পুরুষের বাঁ পাজরের একখান হাড্ডিমাত্র।
তাদের বাঁচার অধিকার নেই,তারা পুরুষের ভোগের বস্তু।
আরেকটা কথা
খাদিজার দাদাঠাকুর সম্ভবত মুক্তিযুদ্ধ বিরোধী আল বদর টাইপের কেউ ছিল।
ধর্মান্ধরা ব্লগার কোপায়, সরকারি দল বিরোধী দল ও নারী জাতিরে কোপায়, অবিরত কোপাকুপি চলতেছে।
আর বাঙালি চায়ের দোকানে বসে খুচরা আলাপ করে,
শুনছো কুতুব উদ্দিন আইবেক পাকিস্তান তো এবার ভারতরে গিল্লা ফালাইলো।
নারীদের অধিকার শুধু ধর্মের কিতাবপত্রে, নারীবাদী লেখিকাদের উপন্যাসে, আর বুদ্ধুজীবিদের সেমিনারে।
বাঙালি নিজের ঘরের মা বোনকে সম্মান দিতে পারে না,
গালাগালি করে,
বাঙালি যখন নিজের স্ত্রীকে ভালোবাসতে পারে না, যৌতুকের দায়ে পিটিয়ে মারে,
বাবা যখন মেয়েকে স্নেহ করতে পারে না,
ঘাড়ের বোঝা মনে অপরিণত বয়সের মেয়েটাকে নরকে ঠেলে দেয়,
সেখানে পরের মেয়েকে সম্মানের চোখে দেখবে কি করে, ভালবাসবে কি করে?
ঘটনা ঠিক বাংলা সিনেমার মত হয়েছে,
'ভালবাসা দিবি, নইলে কোপামু'।
পরসমাচার এই যে,
আর যাই হোক বিদেশ সফরে গেলে আমাদের নারী অধিকার অর্জনের উপর টুয়েন্টি টুয়েন্টি, ফিফটি ফিফটি, থাউজেন্ড থাউজেন্ড এ্যাওয়ার্ড ঠিক আছে।
নারী জাগরণে, উন্নয়নে, অধিকার রক্ষার্থে বাংলাদেশ মহাবিশ্বের সাড়া জাগানো এক দেশ।
এদেশের সরকার প্রধান, দুজন বিরোধী দলীয় নেত্রী, স্পিকার নারী,
এদেশে ওয়াসফিয়া, নিশাতের মত মেয়ে আছে,
এদেশের মেয়েরা ফুটবলে বিশ্ব জয় করে বাসের ভিতর স্যালুট পায়,
মেয়েদের বাবারা সেলামি পায়...
এর চেয়ে বেশি নারী অধিকার আর কি চাই?
এদেশে মানুষের বেঁচে থাকার অধিকার নেই, আছে শুধু শুধু রাজনীতিজ্ঞদের এবং সেটা সরকারি দলের।
দুদিনের মাথায় হয়তো আলাদীনের চেরাগের দৈত্য এসে প্রেস ব্রিফিং দিবে,
"খাদিজার চালচলন ঠিক ছিল না,
বাঁ পা খান আঁকা বাঁকা করে চলতো,
আর পরপুরুষের সামনে খিলখিল করে হাসতো"।
আর তাহা দেখিয়া আমার সূর্য সন্তানের চেতনা দন্ড জাগিয়া উঠিত আর নির্বাহী আদেশ দিত,
'এই মাইয়্যা আমার লাগবো,
ঐ মাইয়্যা
হয় ইজ্জত দিবি না হয় নাদুসনুদুস গতর খানরে পাঙ্গাস মাছের ব্রেকফাস্ট বানাইমু'।
আমি কিচ্ছু কমু না,
শুধু চাইয়্যা থাকুম,
কবে আমার সামনে আরেকটা অবলারে পাঙ্গাসের খাবার বানাইবো।
জাতি ভিডিও তুলতে সর্বদা প্রস্তুত থাকবে।
স্যালুট বাঙালি জাতি।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×