somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি ঐতিহাসিক রাজবাড়ির মাঠ

০৮ ই জুন, ২০১০ রাত ২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার পশ্চিম পার্শ্বে একটি বালক উচ্চ বিদ্যালয়। পূবে মহিলা কলেজ, তার পাশে প্রাথমিক বিদ্যালয়। উত্তর কোণায় বালিকা উচ্চ বিদ্যালয় আর দক্ষিনে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার এবং তার পাশেই মুক্তিযোদ্ধাদের নামফলক। গর্বে আমার বুক সবসময় ভরে থাকার কথা কিন্তু থাকেনা কারন বছরের নির্দিষ্ট কিছু দিবস ছাড়া বাকি দিনগুলোতে এই সব স্কুল কলেজের ছেলে মেয়েরা জুতা পায়ে শহীদ মিনার এবং নামফলকের বেদিতে উঠে বসে থাকে। কিছু ছেলে অধিক রাতে এখানে বসেই মদ গাজা খায়। আমি শুধু নির্বাক চেয়ে থাকি।

ঈদের দিনগুলোতে হাজার হাজার মুসলমান আমার উপরে বসে পৃথিবীর সকল সৃষ্টির জন্য শান্তি কামনা করে। আবার দেলোয়ার হোসেন সাঈদি(এখানে বসেই কয়েকজন বলছিলো সে নাকি মস্ত বড় রাজাকার)রা ঐ সকল ধর্মভীরু মুসলমানদের বোকা বানিয়ে আমার উপরেই বসে ওয়াজ মাহফিলের নামে রাজনৈতিক বক্তৃতা দিয়ে যায়। তখন আমি কিছুই বলতে পারিনি। যেদিন হাসিনা খালেদা রা এসে দেশের সকল মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা আর নিরাপত্তা দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলো সেদিনও আমি নিশ্চুপ ছিলাম।

কত শত হাজার লক্ষ কোটি জোড়া পা আমার উন্মুক্ত বক্ষের উপর দিয়ে হেঁটে গেছে তা আমার জানা নেই। কত যুগলকে আমারই উপর বসে ভালবাসার বীজ বুনতে দেখেছি। আবার কারো কারো ভালবাসার মৃত্যুদন্ড হতেও দেখেছি। লতা নামের মেয়েটির চোখের জলে আমি ভিজেছিলাম, তার কিছুদিন পর ওকেই দেখেছিলাম আর একটি ছেলের হাত ধরে এসে আমার উপরেই বসে হাসতে হাসতে চটপটি খেতে। আমিও মিটি মিটি হেসেছিলাম।

পিন্টু নামের ছেলেটিকে ওর শিশুকাল থেকেই চিনতাম। ওর বাবা আর ও এখানেই ফুটবল খেলত। ওর ছোটো ছোটো পা যখন ফুটবলে লাথি মারতো ওর বাবা তখন হাত তালি দিত। সেই পিন্টুই কিছুদিন আগে হাসান নামের ছেলেটিকে আমারই উপর রেখে কুপিয়ে হত্যা করলো। সেদিন আমি অনেক কেদেঁছিলাম। আফসোস আমার কান্না কেউ শুনেনি।

কেউ কেউ হয়ত আমাকে চিনতে পেরেছেন। গাজীপুর শহরের প্রাণ কেন্দ্রে ভাওয়াল রাজবাড়ির সামনে অবস্থিত আমি ঐতিহাসিক রাজবাড়ির মাঠ......
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১০ রাত ১:২৩
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচন তাহলে হয়েই গেল

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৬


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত বেসরকারি ফলাফলে ১৭৫টি আসনে জয় পেয়েছে দলটির প্রার্থীরা।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থীরা ৫৬টি আসনে... ...বাকিটুকু পড়ুন

মেটিকুলাস ডিজাইনের নির্বাচন কেমন হলো?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৪


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২১৩ আসনে জয়ী হয়েছে। তবে প্রত্যাশার চেয়ে বেশি ভালো ফলাফল করেছে জামায়াত ! এগারো দলীয় জোট প্রায় ৭৬ টি আসনে... ...বাকিটুকু পড়ুন

দেশ চুরান্ত লজ্জার হাত থেকে রক্ষা পেয়েছে।

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৮



অনেক জল্পনা কল্পনার পর শেষ পর্যন্ত বিএনপির ভূমিধ্বস বিজয় হয়েছে- এ যাত্রায় দেশ চুরান্ত লজ্জার হাত থেকে বেঁচে গেলো। চারিদিকে যা শুরু হয়েছিলো (জামাতের তাণ্ডব) তা দেখে মনে... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ ইসলামপন্থীদের ক্ষমতা দেন না কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

২০ বছর সামহোয়্যারইন ব্লগে: লেখক না হয়েও টিকে থাকা এক ব্লগারের কাহিনি B-)

লিখেছেন নতুন, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪২



২০২৬ সালে আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেগেছে একটু আগে।

ব্লগার হিসেবে ২০ বছর পূর্ন হয়ে গেছে। :-B

পোস্ট করেছি: ৩৫০টি
মন্তব্য করেছি: ২৭০৭২টি
মন্তব্য পেয়েছি: ৮৬৬৭টি
ব্লগ লিখেছি: ২০ বছর... ...বাকিটুকু পড়ুন

×