ছোট্ট একটা গল্প বলি। একবার একটি বাস দূর্ঘটনা জনিত কারনে থানায় আটক হয়। তো সেই বাসের মালিক তার প্রতিনিধিকে ১০ হাজার টাকা দিয়ে থানায় পাঠালেন বাসটি ছাড়িয়ে আনার জন্য। লোকটি মালিককে ফোন করে জানাল যে থানার ওসি ঘুষ খায়না। মালিকটি তাকে বলল-“ ১০ হাজার খায়না? ২০ হাজার খায়না? তাইলে ৩০ দে, ৪০ দে, সেই ব্যাটাও তো মানুষ!! কত খায়না??”। ঠিকই ৪০ হাজার টাকা দিয়ে বাসটি ছাড়িয়ে আনা হয়েছিলো।
গল্পটা যদিও অপ্রাসঙ্গিক, তবুও আমরা মানুষ! রক্ত মাংসে গড়া মানুষ!! তাইতো আমরা ঘুষখোর, দুর্নীতিবাজদের ঘৃণা করি। আড়ালে আড়ালে গালাগাল দেই, তাদের চৌদ্দ গুষ্টি উদ্ধার করি। অন্যের কাছে তাদের দুর্নীতির গল্প করি। সেই আমরাই আমাদের বাবারা ঘুষ খায় কিনা, ভাইরা দুর্ণীতি করে কিনা তার খবরও রাখিনা!! আথবা জানলেও কারও কাছে গিয়ে বলিনা যে, আমার বাবা একজন ঘুষখোর, আমার ভাই একজন দুর্ণীতিবাজ। কিংবা তাদেরকে গিয়ে বলতেও পারিনা- তোমরা দুর্ণীতি কোরোনা, আর ঘুষ খেওনা। কারন তখন রাজ্যের লজ্জা, সংকোচ আমাদের মধ্যে এসে ভর করে।
আবার, এই আমরাই একটা সরকারি চাকুরির আশায় লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতেও দ্বিধা করিনা। চাকুরি পাওয়ার পরে নীতি বাক্য আওড়াই আর ঘুষখোরদের প্রশংসা করে বলি- লোকটা ঘুষখোর হলেও সৎ টাকা নিয়ে ঠিক ঠিক কাজ করেছে।
আমরা অশ্লীলতাকে খুউব(জোর দিয়ে বললাম) ঘৃণা করি। এমনকি যারা অশ্লীল চরিত্রে অভিনয় করে তাদেরকেও ধৃণা করি। অশ্লীলতার বিরুদ্ধে মিছিল করি, মিটিং করি। সেই আমরাই অশ্লীল পোস্টার দেখলে তাকিয়ে থাকি। বন্ধুরা একত্রিত হলে সেই পোস্টার নিয়ে রসাত্বক আলোচনা করি।
যারা মেয়েদের উত্তক্ত করে, ধর্ষণ করে তাদেরকেতো আমরা প্রচন্ড রকম ঘৃণা করি। হাতের কাছে পেলে তাদের পুরুষাঙ্গ কেটে ফেলার প্রতিজ্ঞাও করি। আথচ আমরাই পত্রিকায় ধর্ষণের খবরটা বেশ আগ্রহ নিয়ে পড়ি। অশ্লীল দৃশ্যের ছবি বা ভিডিও ক্লিপ ছড়িয়ে দেই এক মোবাইল ফোন থেকে আরেক মোবাইল ফোনে।
এই আমরাই ব্লগে ১৮+ লেখা পোস্টগুলো আগে পড়ি। সেটা হতে পারে কোনো ছবি, কৌতুক কিংবা কারও পরকীয়ার কাহিনী। হয়ত এসবের মধ্যে কিছুটা সুখ বা মজা খুজে ফিরি আবার সময়ে সময়ে সমালোচনা করি (আর ঐ সব ছবি বা কাহিনীর পাত্র পাত্রীরা আমাদের চেয়ে বেশি বৈ কম সুখ পায়না)। আমাদের কেউ গালাগাল দিলে তা আমরা মোটেই সহ্য করিনা আবার অন্যকে গালাগাল দিতে দ্বিধাও করিনা।
এর সব, সবই আমরা করি, কারন আমাদের মধ্যে বাস করে দ্বৈত স্বত্তা। এসবের উর্ধে আমরা কেউই নই। কারন আমরা মানুষ, রক্ত মাংসের মানুষ!!!
বিঃ দ্রঃ আমি সকল মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলিনি। এর বাইরেও অনেক খাঁটি মানুষ ছিলেন, আছেন, থাকবেন। তাদের পায়ে মাথা ঠুকে প্রণাম জানাই।
ছবিঃ caseycombden.com
আলোচিত ব্লগ
গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।
বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন
ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস

"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস"
একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!
রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes... ...বাকিটুকু পড়ুন
জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন
চুপ - একদম চুপ

আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।
আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন
হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !
...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।