আসুন আমরা ঘরে ঘরে বিদ্যুৎ উৎপন্ন করি!!
০৫ ই অক্টোবর, ২০১০ বিকাল ৫:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সারা দেশে এখন একমাত্র জাতীয় সমস্যা বিদ্যুৎ সংকট। ছোটো, বড়, বুড়ো, খোকা সবার মধ্যে হাহাকার- বিদ্যুৎ নাই, বিদ্যুৎ নাই… তারপরেও বিদ্যুৎ থাকলে আতঙ্কে থাকি- এই বুঝি চলে গেলো!! আর না থাকলে আশায় বুক বাধি- এই বুঝি এলো!! আমাদের মহামান্য কর্তা ব্যাক্তিরাতো আমাদের মাত্র দুইটা বছর(ভাগ্যিস ২০২১ সাল পর্যন্ত বলেনি!!) ধৈর্য্য ধরতে বলেছেন। কিন্তু আমি আর অপেক্ষা করতে রাজি নই। প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে যখন হায় হুতাশ করছিলাম ঠিক তখনি আমার মাথায় একটা আইডিয়া এলো যা সবার সাথে শেয়ার করলাম-
আসুন আমরা নিজ দায়িত্বে প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ উৎপন্ন করি। ভাবছেন কিভাবে?? খুব সোজা!! এখন থেকে নতুন যে সন্তানরা ভূমিষ্ঠ হবে- তাদের মধ্যে প্রতিটি ছেলে সন্তানের নাম রাখা হবে “বিদ্যুৎ” এবং মেয়ে সন্তানের নাম রাখা হবে “বিজলি”। দেশের জনসংখ্যা যেই হারে বাড়ছে ইনশাল্লাহ ২০২১ সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে যাবে। আর যেই সব ঘরে বিদ্যুৎ(নতুন অতিথি) আশার সম্ভাবনা নাই তারা তাদের ঘরের কারও একজনের নাম পরিবর্তন করে “বিদ্যুৎ” রেখে নিয়েন। তাহলে আমাদের অপেক্ষা করে বসে থাকতে হবেনা আর ভাবতে হবেনা- কখন বিদ্যুৎ আসবে?? এখনও আসছে না কেনো?? আর তখন আমাদের স্লোগান হবে- বিদ্যুৎ ছিলো, আছে, থাকবে।
ছবি সূত্রঃ bestcreativedesigns.com
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১১ বিকাল ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।
বাইরে তখন...
...বাকিটুকু পড়ুন
"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস" একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!
রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬

একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা...
...বাকিটুকু পড়ুন
আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।
আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা...
...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে...
...বাকিটুকু পড়ুন