somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধূসর যাত্রা

২৮ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জীবনের পথ ধরে অনেকটা পথ পাড়ি দিয়ে এসে যখন বুঝতে পারলাম ভুল পথে চলে এসেছি, তখন ফেরার কোন উপায় ছিলোনা। ব্যাপারটা এমন যে দক্ষিনে যাওয়ার জন্য একটা জাহাজে উঠে পড়লাম, আর চার বছরের সে ভ্রমনের শেষ সময়ে এসে বুঝতে পারলাম এটা উত্তরের জাহাজ, দক্ষিনের নয়। হেসে খেলে আনন্দে কখন যে এতোটা সময় পেরিয়ে গেছে একটুও টের পাইনি। দক্ষিন ভাষাভাষী মানুষ আমি উত্তরের ভাষাওতো আমার অজানা!! দক্ষিনে যেতে হলে আবার আমাকে বন্দরে ফিরে যেতে হবে, ঠিক যেখান থেকে যাত্রা শুরু করে ছিলাম!! গিয়ে উঠতে হবে নতুন কোনো জাহাজে!! কিন্তু এ কি করে সম্ভব?? একটা উপায় অবশ্য আছে- জাহাজ উত্তরের বন্দরে ভিড়তে এখনও যে সময়টুকু বাকী আছে সে সময়ের মধ্যে নিজেকে উত্তরের জন্য তৈ্রি করে নেয়া, উত্তরের ভাষা শিখে নেয়া। কিন্তু এ আমার জন্য ভীষন কষ্টের ব্যাপার। এ কাজ আমাকে দিয়ে হবে না, হবার নয়!! হয়তো সব এভাবেই নির্ধারন করা ছিল অথবা এ আমার পূর্ব কৃতকর্মের পরিনতি। চার বছরের বিশ্ববিদ্যালয় জীবনের হাসি আর আনন্দে মেতে থাকা অসচেতন মুহূর্তগুলোর জন্য হয়ত আমাকে বাকীটা জীবন অনেক কষ্টে কাটাতে হবে। এই দুরন্ত মনটাকে এখনও সুস্থির করতে পারিনি, পারিনি কোনো লক্ষ্যে বেধেঁ রাখতে। নিরুপায় আমি তাই বেলা শেষে জাহাজের মাস্তুলে বসে গুণ গুণ করে আউড়াই কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ থেকে-
......................................................
শেষমেষ যে যার স্বন্ধ্যার কাছে ফিরে যায়,
যে যার অন্ধকারের কাছে।
জীবন যাপন ঘিরে আছে এক বর্ণময় খাচাঁ,
সোনালী স্বাধীনতা ডানা বেধেঁ রাখে রঙ্গিন শিকল-
শেষমেষ যে যার ক্ষত ও পচনের কাছে ফিরে যায়,
যে যার ধ্বংসস্তুপের কাছে।
হাত বাড়ালেই ফুটে থাকা রক্তিম গোলাপ-
তবু যে যার কাটার কাছে ফিরে যায় একদিন,
একদিন যে যার নিঃসঙ্গতার কাছে।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১০ রাত ১২:২০
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস"

একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!

রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×