somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খবরটা সত্যিই উদ্দেগজনক, হতাশাজনক এবং কষ্টদায়ক!!!

১৪ ই অক্টোবর, ২০১১ রাত ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খবরটা সত্যিই উদ্দেগজনক!!! হয়ত অনেকের নজর এড়িয়ে গেছে। ভেবেছিলাম এই ব্যাপারে অনেক ভালো ভালো লেখকের লেখা দেখতে পাব। এ কোন পথে যাচ্ছি আমরা??? এ কথা আমরা সবাই জানি যে পূজিবাদীদের প্রভাবে দেশের মানুষ আজ দুই ক্যাটাগরিতে বিভক্ত হচ্ছে। উচ্চবিত্ত আর নিম্নবিত্ত। আমার ধারনা মধ্যবিত্তরা এখন বিলুপ্তির পথে। হয় তারা উচ্চবিত্ত হচ্ছে আর না হয় নিম্নবিত্ত হচ্ছে। আর এ কথাও আমরা এক বাক্যে স্বীকার করব যে ধনীরা আরও ধণী হচ্ছে আর গরীবরা আরও গরীব হচ্ছে। দেশের এই পরিস্থিতিতে এই ধরনের খবর সত্যিই হতাশাজনক এবং কষ্টদায়ক।

এইবার খবরটা একটু পড়ুন তারপর আপনার মতামত দিন-

“ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে প্রথমবারের মতো বিশেষ লাইনে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা চালুর একটি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), যা লোডশেডিংয়ের আওতায় পড়বে না।

প্রাথমিকভাবে রাজধানীর অভিজাত এলাকার গ্রাহকরাই এ সেবা পাবেন। প্রতি ইউনিট বিদ্যুতের জন্য খরচ করতে হবে গড়ে ১৩ টাকা, যা সাধারণ হারের তুলনায় চার গুণ বেশি।

বুধবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) এক উম্মুক্ত সভায় এ প্রস্তাব দেওয়া হয়।

পিডিবির চেয়ারম্যান এ এস এম আলমগীর কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে, "অনেকেই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চায়। তারা বলেন- টাকা দেবো, কিন্তু নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেন, যাতে ভোল্টেজ নিয়ে সমস্যা থাকবে না। সেই চিন্তা থেকেই বিশেষ ফিডারের মাধ্যমে বিদ্যুৎ সরবরহ করার পরিকল্পনা নিয়েছি আমরা।"

বিইআরসির অনুমোদন পেলে শিগগিরই এই লাইন চালুর পদক্ষেপ নেওয়া হবে বলে পিডিবি চেয়ারম্যান জানান।

তিনি বলেন, এই বিদ্যুতের দাম সাধারণের তুলনায় বেশি হওয়ায় প্রাথমিকভাবে গুলশান-বনানীর মতো অভিজাত এলাকায় সরবরাহের ব্যবস্থা নেওয়া হবে। এই বিশেষ ফিডার লোডশেডিয়ের আওতায় পড়বে না।

এক্ষেত্রে ৪০০ ভোল্টেজের লাইনের জন্য প্রতি ইউনিট বিদ্যুতে ১৪ টাকা ১০ পয়সা, ১১ কেভি লাইনের জন্য ১৪ টাকা, ৩৩ কেভি লাইনের জন্য ১৩ টাকা ৭০ পয়সা, ১৩২ কেভি লাইনের জন্য ১৩ টাকা ৫০ পয়সা এবং ২৩০ কেভি লাইনের জন্য ১৩ টাকা ৪০ পয়সা করে দিতে হবে।

বর্তমানে আবাসিক গ্রাহকদের জন্য ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম ২ টাকা ৬০ পয়সা। আর ১০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত ৩ টাকা ৪৬ পয়সা এবং চারশ'র বেশি ইউনিট ব্যবহারের ক্ষেত্রে ৫ টাকা ৯৩ পয়সা হারে দাম নেয় বিদ্যুৎ বিতরণকারী সংস্থাটি।

তবে বুধবার বিইআরসির উম্মুক্ত সভায় বিদ্যুতের এই দাম গড়ে ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে পিডিবি। পাশাপাশি সব শ্রেণীর গ্রাহকের ন্যূনতম বিল চার্জ, সার্ভিস চার্জ এবং ডিমান্ড চার্জও বাড়াতে বলেছে প্রতিষ্ঠানটি।

আলমগীর কবীর বলেন, "বিদেশে বেশি দামে কোয়ালিটি পাওয়ার সরবরাহের ব্যবস্থা রয়েছে। আমাদের দেশেও তা চালু করতে চাই।"

বিদ্যুতের দাম বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, "এখন অধিকাংশ বিদ্যুৎকেন্দ্র জ্বালানি তেল নির্ভর। আর তেলের দাম বাড়ায় বিদ্যুতের উৎপাদন খরচও বেড়ে যাচ্ছে। এ কারণেই বিদ্যুতের দাম বাড়াতে হচ্ছে।"”

সারা দেশে বিদ্যুতের চাহিদা প্রতিদিন প্রায় ৭ হাজার মেগাওয়াট আর তার বিপরীতে উৎপাদন মাত্র ৪ হাজার মেগাওয়াট। এমন অবস্থায় যদি অভিজাত এলাকার বাসিন্দারা নিরবিচ্ছিন্ন বিদ্যুত পায় তাহলে সাধারন এলাকার মানুষেরা কি পরিমান ভোগান্তিতে পড়বে একবার চিন্তা করেছেন?? আর অভিজাত এলাকার জন্য বিদ্যুতের দাম চার গুন কেন ১০ গুন বাড়ালেও তাদের উপর কোনো প্রভাব পড়বেনা। যারা এই ধরনের সিদ্ধান্ত নেয় তারাতো ঐ সব ধনীদের কমিশনভোগী কর্মকর্তা বা প্রতিনিধি। তাই আসুন আমরা এই হটকারী সিদ্ধান্তের প্রতিবাদ করি।।

লিঙ্কঃ চড়া দামে 'নিরবিচ্ছিন্ন' বিদ্যুতের প্রস্তাব
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচন তাহলে হয়েই গেল

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৬


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত বেসরকারি ফলাফলে ১৭৫টি আসনে জয় পেয়েছে দলটির প্রার্থীরা।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থীরা ৫৬টি আসনে... ...বাকিটুকু পড়ুন

মেটিকুলাস ডিজাইনের নির্বাচন কেমন হলো?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৪


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২১৩ আসনে জয়ী হয়েছে। তবে প্রত্যাশার চেয়ে বেশি ভালো ফলাফল করেছে জামায়াত ! এগারো দলীয় জোট প্রায় ৭৬ টি আসনে... ...বাকিটুকু পড়ুন

দেশ চুরান্ত লজ্জার হাত থেকে রক্ষা পেয়েছে।

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৮



অনেক জল্পনা কল্পনার পর শেষ পর্যন্ত বিএনপির ভূমিধ্বস বিজয় হয়েছে- এ যাত্রায় দেশ চুরান্ত লজ্জার হাত থেকে বেঁচে গেলো। চারিদিকে যা শুরু হয়েছিলো (জামাতের তাণ্ডব) তা দেখে মনে... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ ইসলামপন্থীদের ক্ষমতা দেন না কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

২০ বছর সামহোয়্যারইন ব্লগে: লেখক না হয়েও টিকে থাকা এক ব্লগারের কাহিনি B-)

লিখেছেন নতুন, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪২



২০২৬ সালে আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেগেছে একটু আগে।

ব্লগার হিসেবে ২০ বছর পূর্ন হয়ে গেছে। :-B

পোস্ট করেছি: ৩৫০টি
মন্তব্য করেছি: ২৭০৭২টি
মন্তব্য পেয়েছি: ৮৬৬৭টি
ব্লগ লিখেছি: ২০ বছর... ...বাকিটুকু পড়ুন

×