এক কোটি প্রবাসী ২০১৪ সালে বাংলাদেশে ১,৫০,০০০ কোটি টাকা/এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা পাঠিয়েছেন। প্রতিমাসে গড়ে পাঠাচ্ছেন সাড়ে বারো হাজার কোটি টাকা! আর ২০১৩ এর তুলনায় ৮% বেশি পাঠিয়েছেন।
এভাবেই দেশের অর্থনীতিকে চাঙা করে যাচ্ছেন প্রবাসীরা তাদের জীবনের সোনালী সময়ের বিনিময়ে। তারা তাদের ঘামে ভেজা হালাল উপার্জন দিয়ে বাংলাদেশকে সমৃদ্ধ করে যাচ্ছেন বিরামহীনভাবে।
প্রবাসীরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। তাদের এই ভালো লাগা নির্ভর করে তাদের দেশে বসবাসরত তাদের পরিবারের ভালো থাকা আর বিদেশে বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতার উপর।
প্রবাসীরা ভালো থাকুন, বাংলাদেশকে ভালো রাখুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


