somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আন্দোলন, রাজনীতি ও জন হপকিন্সের 'রেডিনেস মডেল '

১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা আন্দোলন কখন সফল হয় বা ব্যর্থ হয়, তা ব্যাখ্যা করার আগে দুটো প্রশ্ন দেখি :
১. বাংলাদেশে 'অ্যাপল স্টোর ' নেই কেন?
২. কয়েকটি বড় ব্যবসায়ী গ্রুপ অনেক চেষ্টা করা সত্ত্বেও ম্যাকডোনাল্ডস বাংলাদেশে তার দোকান খুলতে রাজি হচ্ছে না কেন?
এর উত্তর খুব সহজ। ১১০০ ডলারের পার ক্যাপিটা ইনকামের বাংলাদেশকে তারা তাদের ব্যবসার জন্য 'রেডি’ মনে করছে না।

এবার সমাজবিজ্ঞান দিয়ে বলি। হাজার চেষ্টা সত্ত্বেও বাংলাদেশে 'বাল্য বিবাহ ' গত ৪৩ বছরে কমছে না বরং কোন কোন জেলায় তার অবস্থা আরো খারাপ হয়েছে। সব উদ্যোগগুলি ব্যর্থ হচ্ছে। কেন? কারণ এই সময়ে যে উদ্যোগ দরকার, যে কাজ গুলো করা দরকার তা না করে হাবিজাবি অদ্ভুত ভুয়া সব কাজ হচ্ছে, কিছু লোকের গাড়ি বাড়ি হচ্ছে, কিন্তু বাল্য বিবাহ হ্রাসে ঠন ঠনা ঠনঠন!

আন্দোলন কেনো ঠন ঠনা ঠনঠন হয়? কারণ একই। মানুষের মতিগতি না বুঝে আলতু ফালতু কতগুলো উদ্যোগ নিলেই আন্দোলন হয়? ফেসবুকে কোটি কোটি টাকা ব্যয়ে SPONSORED বিজ্ঞাপন দিলে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে যাবে? এই ধরনের তামাশা দেখলে তো যারা নামতো তারাও হতাশ হয়ে পালাবে! যে নেতারা ফেসবুকে টাকা খরচ করে বিজ্ঞাপন দিয়ে আন্দোলনের ডাক দেয় এইসব নেতাদের কী করা উচিত?

আচ্ছা, ফেসবুকে আমরা কোটি কোটি টাকা খরচ করে বাংলাদেস ক্রিকেট টিমকে প্রতি ম্যাচে জেতার জন্য বিজ্ঞাপন দিলাম। ক্রিকেট টিম জিতে যাবে?

রাজনীতি সরাসরি মাঠে খেলার বিষয়। পুলিশ নামতে দিবে না, সবাই নামলে পুলিশও আন্দোলনের সাথী হবে।
বড় প্রশ্নটা হলো, মানুষ কী সরকার পরিবর্তন চায়? চাইলে কি এখনোই চায়? কখন চায়? চাইলে, কেন চায়?
ঢাকা শহরে ২,০০,০০,০০০/দুই কোটি মানুষ আছে। তারা কী চায়? এই দুই কোটি মানুষকে 'রিড' করেছেন? ঢাকার চারপাশে আরো ৫ টি জেলা আছে, তাদের 'রিড' করেছেন?

মানুষ না চাইলে কিচ্ছু হবে না। মানুষ চাইলে তারা সামান্য সুযোগ পেলেই লাখো লাখো করে নামবে। ঢাকার এই দুই কোটি নাগরিক দেশের সবচেয়ে অগ্রসরমান, সবচেয়ে শেয়ানা, বড় অংশটা সবচেয়ে স্বার্থপর, সবচেয়ে ধান্দাবাজ।এই নাগরিকদের মাঠে নামানো এত সহজ? তাদের লাভটা পরিষ্কার না হলে ঢাকার দুই কোটি নাগরিক প্রতিদিন টাকার পিছনেই ছুটবে, জিন্দেগিতে তারা স্যক্রিফাইস করবে না ! হরতাল অবরোধে ঢাকার নাগরিকরা ১ টাকাও লস করতে রাজি না।

আর নাগরিকদের জীবন আর চাহিদার বিশ্লেষণ না করে আন্দোলনের কথা মানে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বাংলাদেশ ক্রিকেট টিমকে বিশ্ব চ্যাম্পিয়ন করে ফেলা। বিশ্ব চ্যাম্পিয়ন কি বিজ্ঞাপন আর চাপাবাজিতে হবে? নাকি বছরের পর বছর কঠোর অনুশীলন আর অসাধারণ ব্যাটসম্যান, বলার দিয়ে মাঠে খেলেই হতে হবে?

সহজ প্রশ্নটার উত্তর দিন? মানুষ কি সরকার পরিবর্তন চায়? চাইলে কি এখনই চায়? এখনই চাইলে তারা রাজপথে নামার জন্য রেডি?

সমাজের মানুষগুলির সাথে রাজনীতি আর আন্দোলনের যে গভীর সম্পর্ক আছে, তা বোঝা খুবই সহজ। শুধু জানতে হবে ঠিক ঠিকভাবে, মানুষ কী ভাবছে, তারা কী চায়।

এসব জটিল প্রশ্নের সহজ উত্তর না পেলে রাজনীতি, আন্দোলন আর সমাজ পরিবর্তন কোনটিরই আসল পরিকল্পনাটা করা যায় না। যা হয়, তা হলো অর্থ, শক্তি আর জীবনের অপচয়।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি আর তুমিঃ ফানা থেকে বাকাঃ জীবনের উপলব্দি সবই তোমার

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ৩:১১


ইশ্‌কে আমি ও তুমি’র ব্যবধান ক্ষীণ হওয়া, ফানা-তে অহংকারের বিলয়, এবং বাকা-তে প্রকৃত বোধ নিয়ে কর্মময় জগতে ফিরে সেবা, বিনয়, করুণা ও কৃতজ্ঞতার জীবন বেছে নেয়ার উপলব্দিতে লেখা... ...বাকিটুকু পড়ুন

হযরত ইমাম হোসেনের (রা.) পরিবর্তে ইয়াজিদী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে অক্টোবর, ২০২৬ ভোর ৬:৪৯



সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

=মনের হিংসা দূর করো রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২৯


তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।

স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি... ...বাকিটুকু পড়ুন

×