somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাজেটঃ কোথায় ছিলাম, কোথায় আছি আর কোথায় যাবো

০৩ রা জুন, ২০১৬ রাত ৮:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৭৮৬ কোটি টাকা দিয়ে শুরু (৭২/৭৩) বাংলাদেশের বাজেট আজ ৩,৪০,৬০৫ কোটি টাকার। ঠিক ২০০৬-৭ এ ছিলো ৬৯,৭৪০ কোটি টাকা, এই ১১ সালেও ছিলো ১,৩২, ১৭০ টাকা!

আগের যেই ছোটো ছোটো বাজেটগুলো ছিলো, সবচেয়ে কষ্ট আর বেদনার বিষয়টা কী ছিলো জানেন? বাজেটের আগে আমাদের সরকারগুলোকে ‘প্যারিস কনসোর্টিয়াম’ নামে দাতাদের কাছে টাকার জন্য ভিক্ষুকের মতো দ্বারে দ্বারে ঘুরতে হতো।

তারপরেও কী বিস্ময়কর ভাবে আমরা এগিয়েছি। যে কথাটি আমাদের অর্থনীতিবিদরা বলেন না (যারা কঠিন আর অসম্ভব ছাড়া কোনো শব্দ জানেন না!), বাংলাদেশর সবচেয়ে বড় অর্জন কী?

সবচেয়ে বড় অর্জন হলো, একটা স্বাধীন দেশকে কিছু টাকা ঋণ দিয়ে বিদেশী রাষ্ট্রগুলো আমাদের যে পরিমাণ ধমকাতো, দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতো আর তেল, গ্যাসের খনিসহ দেশের বাজার বিদেশীদের জন্য আমরা উন্মুক্ত করে দিতে বাধ্য হয়েছিলাম, সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি।সে এক ভীষণ লজ্জা আর অপমানের সময় গেছে আমাদের। যে জাতি বীরের জাতি, সে জাতি কয়টা টাকার জন্য বিদেশীদের পায়ে লুটিয়ে পড়তো।

ডঃ দেবপ্রিয়রা বছর বছর পদ্মাসেতুসহ নানা টার্গেটকে ‘অসম্ভব’, ‘অবাস্তব’ আর ‘কঠিন’ বলেই যাবে, কিন্তু বাংলাদেশও এগিয়ে যাবেই। সাহসীরাই অসম্ভবকে সম্ভব করে এবং বাংলাদেশ তা করে যাচ্ছে। বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ একটাই আছে – তাহলো, দুর্নীতি কমানো। সেটা হলে উন্নয়নের ট্রেন চলবে অভাবনীয় গতিতে।

এখন আসলে মনোযোগ দেয়া দরকার অর্থনীতির বিপুল সম্ভাবনাটাকে আমদের তরুণরা কতটা কাজে লাগাতে পারে। আগামী ১০ বছরে বাংলাদেশ বিপুল পাল্টে যাবে। আজ যারা মিউ মিউ করে শুধু খারাপটাই বলে যাচ্ছে, তারাও কিন্তু বসে নেই! এই মুহূর্তে সমালোচনার ফাঁদে পরে অনেক মানুষ উন্নয়নের ট্রেনের যাত্রী হওয়া থেকে বঞ্চিত হবে।

অপার সম্ভাবনার বাংলাদেশ থেকে যার যার সম্ভাবনাগুলোকে কাজে লাগানোই বুদ্ধিমানের কাজ। বিদেশীদের ‘পেইড এজেন্ট’ যারা শুধু বাংলাদেশের হতাশার গল্প ছড়াতে থাকে, তাদের কথায় কান দেয়ার সময় একদমই নেই।

বাংলাদেশের উন্নয়নের ট্রেন যাত্রা শুরু করেছে দারুণভাবে। এখনো অনেক সিট খালি আছে – উঠে পড়ুন, নতুবা ২০২৫ সালে (তখন আমাদের বাজেট হয়তো ১৫ লক্ষ কোটি দাঁড়াবে) গিয়ে হায় হায় করবেন! বলবেন, ‘দেশটা কেমন করে বদলে গেলো! আমি কিছুই করতে পারলাম না! আহারে তখন যদি নিন্দুকদের কথার ফাঁদে না পড়ে কাজে নেমে পড়তাম! ’

সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৬ রাত ৮:০৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×