আজকে একটা গল্প বলবো, ছাগলের গল্প।(না পড়লে চরম মিস!)
১০০ টা ছাগল লাইন ধরে এক সাড়িতে দাড় করানো আছে। কোন ছাগলকে কিন্তু দড়ি দিয়ে বেঁধে রাখা হয় নি। প্রত্যেকটা ছাগলের সামনেই কাঠাল পাতা রেখে দিয়েছে কসাইরা।ছাগলরা আরামসে কাঠাল পাতা চিবুচ্ছে। এভাবে প্রথমদিন গেলো।
পরের দিন সকালে কসাইরা নতুন করে ছাগলদের কাঠাল পাতা খেতে দিলো্ কিন্তু সিরিয়ালের ১মে যে ছিলো তাকে প্রথম সকালে সবার সামনেই জবাই করলো। ৯৯ টা ছাগলই এই জবাইপর্ব দেখলো।
যে লাইনের ২ নাম্বার সিরিয়ালে ছিলো, সে ভাবলো, যাক আমি তো বেঁচে গেলাম। এবার নিশ্চিন্তে কাঠাল পাতা খাই। আর ১০০ তম ছিলো সে ভাবলো, যাক একটা একটা কমলে কাঠাল পাতা আরো বেশি বেশি পাওয়া যাবে, আমার জীবন বেশ ভালোই কাটবে, কোন বিপদ নেই!
দ্বিতীয় সকালে আবার সবাইকে কাঠাল পাতা দেয়া হলো, শুধু ৯৯ এর প্রথম ছাগল (আগের দিন যে ২য় ছিলো)কে সব ছাগলের সামনে জবাই করা হলো। পাশের ছাগল ভাবলো যাক আমি তো বেঁচে গেলাম, এবার নিশ্চিন্তে কাঠাল পাতা খাই। আর ৯৯ তম ছাগল ভাবলো, যাক আরো একটা কমলো, কাঠাল পাতা আরেকটু বেশি পাবো। একেই বলে কপাল, কীভাবে আমার রিজিক বাড়ছে! আরো বেশি পাওয়া যাবে, আমার জীবন বেশ ভালোই কাটবে, কোন বিপদ নেই!
এভাবে ১০০ তম সকালে কী হলো? সব ছাগলই জবাই হলো, অথচ কেউ বাঁধা ছিলো না! আশা করি গল্পটা সবার ভালোই লাগলো।
কোন এক সকালে আপনার বউয়ের বা মেয়ের লাশ কিন্তু রাস্তায় ঠিকই পড়ে থাকবে, আপনারটাও পড়ে থাকবে।ভাবার কোন কারণ নাই, আপনিও নিরাপদ।
অসীম সাহসী দেশপ্রেমিক কর্মকর্তা বাবুল আক্তারের বউ মারা গেছে, আমার বউ তো মরে নাই! বাদ দেন, চলেন এখন হাজির বিরিয়ানি খাই।
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



