গ্রামে যে কত ধাঁধাঁ খেলছি তার কোন ইয়ত্তা নাই । ........ কিছু মনে আছে আবার অনেক কিছু্ ভুলে গেছি।
আগে এরকম টপিক হতে পারে মনে নাই আমার ............
যেগুলো মনে আসছে লিখছি বাকিগুলো আপনারাও লিখুন উত্তর দিন .........
১। আল্লার কি খুদরত
লাঠির ভিতর শরবত
২। আল্লাহর কি খুদরত
গাছের আগায় শরবত
৩। আছাড় দিলে ভাঙ্গে না
টিপের ভর লয় না
৪। এক হাত লম্বা গাছটা
গোটা ধরে পাঁচটা
৫। তিন অক্ষরের নাম যার জলে বাস করে মাঝের অক্ষর ছাইড়া দিলে আসমানে উড়ে
৬। মাটির হাড়ি কাঠের গাই (গাভী)
বাছুর বিনা দুধ দোহাই।
৭। হাত আছে পা নাই মাথা তার কাটা,
আস্ত মানুষ গিলে খায় বুক তার কাটা।
রাক্ষস নয়
বলুন তো কী?
৮। কোন নারী নারী না?
৯। হবিগঞ্জের ভাষায় একটা ধাঁধা
এক লোক লেখাপড়া শিখে অনেক জ্ঞানী হইছে । কিন্তু তার বাবা মূর্খ । তো একদিন বাজারে যাওয়ার সময় তার মাকে বোকা বানানোর জন্য সে একটি ধাঁধা রাখছে মায়ের কাছে
বলতেছে এমনিভাবে
মূর্খের বউগো পন্ডিতের মা
বাজারো যে যাইতাম কিতা আনতাম
কুস্তা দেখি কইলায় না .........
মা তো মন খারাপ করে ভাবতাছে পোলারে কিভাবে জব্দ করা যায় । তখন বুদ্ধি করে তার মা সেইভাবেই প্রশ্নের উত্তরটা দিল । তো শুনুন
গাছের গাছপাতা
আকাশের ঠইন্ন্যা
কিছু আইন্নো জাইন্না
কিছু আইন্নো টাইন্না ।
উত্তরে কি কি আনতে বলছিল ?
৯। কোন আম আম না?
১০। মাথায় আগুন পেটে পানি তারে আমি উস্তাদ মানি
এর উত্তর মনে নাইক্কা..........
এবার আপনার উত্তরের পালা। উত্তর দিতে নিচে কমেন্ট করুন এবং উত্তর না জানলেও কমেন্ট করুন।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৬ রাত ৯:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



