somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাটকঃ- আই এ্যম স্যরি রাজু। পর্বঃ- ০১

০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"কই তুমি?"

"এইতো চলে আসছি বাসার কাছেই"

"এত দেরি হয়েছে কেন?"

"অফিসে আজ একটা জরুরি মিটিং ছিল তাই দেরি হল।"

"আসতে আর কতক্ষণ লাগবে?" (রাগী স্বরে)

"এইতো বাসার সামনেই এসে গেছি।
এক থেকে ৫০ পর্যন্ত গুনো, তার মধ্যেই আমি তোমার চোখের সামনে চলে আসছি।" (রিক্সা থেকে নেমে গেছেন রাজু)

"ঠিক আছে।"

এই বলে নিঝুম ফোন রেখে দিল। ১০ সেকেন্ড যেতে না যেতেই নিঝম আবার ফোন দিল রাজু কে।

"এই তুমি কি আমার শাড়ি এনেছো!"

(রাজু শুনে তো ততমথ খেয়ে গেল, শাড়িটা আনতে সে ভুলে গেছে। দোকানে ফেলে আসছে। কোনো কিছু না ভেবেই বলে দিল)

"হ্যা এনেছি, এইতো আমার হাতেই।"

এই বলে রাজু ফোনটা কেটে দিল।
অন্যদিকে নিঝুম শুধু "হ্যালো, হ্যালো, কি হল কথা বল" লাইন কেটে গেছে এই ভেবে সে জানালার পাশে গেল। গিয়ে দেখতে পেল যে তার  স্বামী রাস্তার পাশে দাঁড়িয়ে আছে এবং রিক্সা রিক্সা করে চেঁচাচ্ছে। তাঁর হাতে কোনো ব্যাগ ছিল না। শুধু শুধুই নিঝুমের ভয়ে মিথ্যে বলেছে, আর এখন ব্যাগ নিয়ে আসার জন্য ছুটেছে দোকানে।
নিঝুমের তখন খুব হাসি পেয়েছে। নিঝুম বলতে লাগলো "মনভোলো কোথাকার। আমাকে বললেই পারতে যে শাড়ি আনতে ভুলে গেছ। আমি কি বুঝতাম না"
একটু হেসে সে রুমে গিয়ে খাবার টেবিলে বসে থাকলো। অপেক্ষা করছে রাজুর আসার।

প্রায় ২০ মিনিট পর বাজার থেকে আসলো। অনেক রাত হয়ে গেছে। অনেকটা ঘেমে গেছে রাজু। ভয়ে ভয়ে গিয়ে সে বাসায় ডুকছে। যখন সিড়ির সামনে আসলো তখন সে আস্তে আস্তে পা ফেলে যাচ্ছে। যদি নিঝুম কিছু বল এই ভয়ে।

নিঝুম মেয়েটা খুব জেদি। যখন তখন রাজুর উপর রাগ করে বসে।

"এত দেরি হয়েছে কেন, হুঁ!, তুমি না বললা ১-৫০ পর্যন্ত গুনলে তুমি আমার সামনেই চলে আসবা। আর এখন আসলা ২০ মিনিট পর। কেন..??"

"না মানে আমি বাজারে ছিলাম।"

"কি..?? তুমি না বললা বাসার সামনেই
গেইটে চলে আসছো। আর এখন বলছো বাজারেই ছিলা।"

"আরে না, না মানে বাসার কিছুটা সামনে এসেই বলেছিলাম বাসার সামনে চলে আসছি।" (কিছুটা তোতলা ভাবে)

"আর হ্যা তোমার হাতে তো কোনো ব্যাগ ছিল না"

"না, কই, ব্যাগ ছিল তো। এই দেখো আছে।"

"এখন এনেছ। আমি তোমাকে দেখেছি যখন তুমি গেইটের সামনে দাঁড়িয়ে ছিলা তখন তোমাকে দেখেছি আমি। আর তখন তোমার হাতে কোনো শাড়ির ব্যাগ ছিল না।"

"কোনো কথা নেই।" (মাথা নিচের দিকে রেখে)

"ঠিক আছে। হাত মুখ ধুয়ে ফ্রেস হয়ে আস। আমি খাবার রেডি করি। কি হল যাও। আর আমি তোমার উপর রাগ করিনি।" (রাজুর গালে চিমটি কেটে বললো)

"হ্যা যাচ্ছি"

এই বলে রাজু চলে গেল বাথরুমের দিকে হাত - মুখ ধুতে। হাত - মুখ ধুয়ে সে খাবার টেবিলে আসলো এবং খেয়েদেয়ে জলদি ঘুমিয়ে পড়লো। সকালে তাড়াতাড়ি অফিসে যেতে হবে। জরুরি মিটিং রয়েছে।

রাজু ও নিঝুমের বিয়ে হয়েছে আজ ৫ মাস হয়। মেয়েটা খুব ভালোবাসে রাজু কে। রাজুও ভালোবাসে তাকে। কিন্তু নিঝুম মেয়েটা বেশ জেদি। সব কথার মানে খোজে রাজুর কাছ থেকে। নিঝুম যাতে রেগে না যায় এ কারণে সে অনেক মেনে চলে।

সকাল হল, ৭ টা বাজে। রাজু স্নান করতে বাথরুমে ডুকলো। স্নান করে সে স্যুইট পড়ছে। এমন সময় "রুনা'র" ফোন আসলো। রাজু ফোনটা রিসিভ করতে পারলো না। নিঝুম ফোনটা ধরলো এবং কানের ধারে নিলঃ-

- হ্যালো বস, কোথায় আপনি? আপনার সাথে আমার কিছু কথা ছিল।

- কে আপনি? আর কি কথা বলার আছে উনাকে।

- (রুনা অবাক হয়ে গেল। ভাবি ফোন ধরেছেন।) ভাবি, স্যার কোথায়। উনাকে একটু ফোনটা দেওয়া যাবে। দরকার ছিল।

- কি দরকার আমাকে বলুন। আর এখন ফোন দিয়েছেন কেন। এত সকালে। এখন কি অফিস টাইম?

- না তা ঠি আছে। কিন্তু ভাবি এখন উনার সাথে কথা ছিল।

- অফিস টাইম না তো এখন ফোন দিয়েছেন কেন হ্যা। আর মনে রাখবেন আজ বলে দিলাম ও কে অফিস টাইম পরে আর কখনো ফোন দিবেন না। বুঝেছেন?

- আচ্ছা ভাবি ঠিক আছে।

এই বলে নিঝুম ফোনটা কেটে দিল। আর রুনা এরকম ব্যবহারে খুব রাগ হল। রাজু সব চেয়ে দেখছে। কিছুই বলার নেই তার নিঝুমের কথার উপর।

চলবে...

সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×