somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

:P চলতি পথে হঠাৎ দেখা :P

০৪ ঠা মে, ২০১২ দুপুর ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :






চলার পথে কত কিছুই তো চোখে পড়ে , সব কিছু কি আর আমরা মনে রাখি ? কিছু রাখি কিছু রাখিনা , তেমনি কিছু ঘটনা দেখা যাক , আসলে এর পিছনের কাহিনী কিছু বুঝা যায় কি না

----------------------------------------------------

ঘটনা ১

স্কুলের বাচ্চাদের মাঝে ঝগড়া বেধেছে, কারনা টা দুর থেকে কিছুই বুঝা যাচ্ছে না , কাছে গিয়ে শোনা গেলো এক পিচ্চি আরেকটিকে বলছে

পিচ্চি ১ : কিরে তুই আমার আইসক্রীম গুম করলি ক্যান ?
পিচ্চি ২ : কোথায় ? আমি তো কিছু করিনি

পিচ্চি ১ : তুই ছাড়া এই কাজ আর কেউ করার সাহস পাবে না কোনোদিন জলদি বল কোথায় রেখেছিস নাইলে কিন্তু আব্বুকে বলে দেব
পিচ্চি ২ : যা যা , তুই যাকে খুশী বল গিয়ে , আমার বাবা ও অনেক শক্তিশালী , তোর বাবা আমার বাবার সাথে কিছুতেই পারবে না

পিচ্চি ১ : তাহলে তুই দিবি না বের করে ? দাড়া আমি একটা পেন্সিল নিয়ে আসি , ওটা দিয়ে আমি আজ তোকে খোচা দিবো
পিচ্চি ২ : আমার কাছে কিন্তু স্কেল আছে, পিটায়ে তক্তা বানায়ে দিবো

পিচ্চি ১ : স্কেলের ভয় দেখাস ? আমার সাথে পিচ্চি ৩ আছে , দাড়া ওকেও নিয়ে আসি , এর পরে তোকে দেখাচ্ছি মজা
পিচ্চি ২ : চল তো দেখি পিচ্চি ৩ কি করতে পারে , আজ দেখবো আমিও

একটু দুরে গাছের ওপাশেই দেখা মিললো পিচ্চি ৩ কে , লুকিয়ে লুকিয়ে কি জানি করছিলো , প্রথম দু পিচ্চি ওর পাশে গিয়ে দাড়াতেই ভিজে যাওয়া শার্টের হাতা মুড়িয়ে ভিতরে ঢুকাতে ঢুকাতে কোনো কিছু বলার আগেই সে হঠাৎ করেই বলে উঠলো

পিচ্চি ৩ : ম্যায়নে কুছ নেহি কিয়া

---------------------------------------


ঘটনা ২


বল্টু নতুন লেখা শিখেছে , তাই ওর বাবা তাকে কাগজ আর পেন্সিল কিনে দিয়েছেন , কিন্তু বল্টুর কি যে সমস্যা সে কাগজে লিখতেই চায় না , খুজে পেতে বের করে দেয়ালের কোন অংশটি মানুষের চোখে পড়ে আর সেখানেই শুরু হয়ে যায় তার সাহিত্য চর্চা , থুক্কু মানে লিখন চর্চা । ছেলের এহেন আচরনে বিরক্ত হলেও তার লিখন চর্চাকে বাধা না দিয়ে সেটিকে আর কিভাবে উন্নত করা যায় সে কথা বিবেচনা করেই তিনি তাকে কিনে দিলেন ম্যাজিক শ্লেট , যত যাই লিখ না ক্যান ইরেজারটা এক পাশ থেকে আরেক পাশে টান দিলেই সব ফকফকা হয়ে যাবে , নতুন খেলনা পেয়ে তো বল্টু মহা খুশী , যখন যা খুশী লিখছে আর এক টানে সব ফকফকা হয়ে যাচ্ছে , তাই তো সে একের পর এক লিখেই চলেছে -

আজকের সকাল বেলা আম্মুর চোখ ফাকি দিয়েছি , ব্রাশ করি নাই




আম্মু আমাকে মাত্র একটা ডিম পোচ দিয়েছে, ওতে কি আর আমার মন ভরে ? সবদিন আমি দুইটা খাই আজকে পল্টু টা জলদি বাথরুম থেকে বের হয়েছিল তাই ওর টা খাওয়া যায়নি




আব্বু আজকে অফিসে যাবে না , আমি তো মহা চিন্তায় আছি , আব্বু আমার হোমওয়ার্কের খাতা চেক করবে না তো ?



মাঝে মাঝে বল্টু আমার যে কথা অন্যকে বলতে পারে না ভয়ে সেটি দিনের মধ্যে কয়েক বার লিখে শ্লেট খানা বগলে দাবিয়ে সারা ঘর ঘুরে বেড়ায় -


রিপোষ্ট : পল্টু আমায় সকাল বেলা রাজাকার বলেছে , এত বার সবাইকে বললাম কিন্তু কেউ আমার কথা কানে ই নিলো না , আমি ছোট বলে আমাকে এমন করে অপমান করা হলো কেন? X((


---------------------------------------------------



বি: দ্র : --- উপরের ঘটনাগুলোর সাথে কারো সম্পৃক্ততা খুজে পেলে এই ব্লগার দায়ী থাকবে না





সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১২ দুপুর ১:৪৬
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×