somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেই লাল ঝোলের মুরগির মাংস:|

১১ ই মার্চ, ২০১০ দুপুর ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'শ'এর সাথে পরিচয়টা হয়েছিল খুব অদ্ভুত ভাবে। আমার জন্য সেটা অদ্ভুত ছিল, ওর জন্য কি ছিল সেটা জানিনা। দিনটা ছিল বৃহস্পতিবার, তখন হাফ অফিস হত। অফিস থেকে ফিরে লান্চ করে রেস্ট করছি, যেই ঘুম ভাবটা আসল তখনি ফোন বাজার শব্দ। আমাদের বাসার টিএন্ডটি ফোনে ফোন করে খুব কম মানুষি হ্যালো ডাক শুনেছে, কারন ফোনের পাশে বসে থেকেও ফোন বাজলে সবাই নির্বিকার মুখে থাকি, কেউ ফোন ধরিনা। এমন ভাব যেন ফোন ধরার মত কষ্টকর কাজ আর দুটা নাই। সেদিন কি মনে করে যে এই কষ্টের কাজটা করলাম, এখনো আমার কাছে রহস্য।

ফোন ধরলে ওপার থেকে 'নাজিম' নামে একজনকে চাইল। জানালাম, উনি আমার বাবার অফিসে কাজ করেন আর এটা বাসা। অফিসের নাম্বারটা দিয়ে সেদিনের মত ফোনটা রেখে দিলাম। পরদিন আবার সেই মানুষ, সেদিন করেছে গতদিনের ভুলের জন্য স্যরি জানাতে। সেই শুরু। এরপর প্রায়ই ফোন করে, ফোন ধরার কষ্ট করতে আমারি আগ্রহ তখন দেখা দিল। সারাদিন অফিস, সন্ধ্যার পর কথা, এভাবেই দিন কাটছে।

এরপরে আরো এক বৃহস্পতিবারের ঘটনা। অফিস থেকে বের হব, অফিসের ফোনে ফোন করে 'শ' জানাল 'আমি এয়ারপোর্ট রেল স্টেশনে আছি, আসো দেখা করি", তখন আমার অফিস উত্তার হওয়াতে এই স্টেশন আমার আসা যাওয়ার পথেই পরে। আমিও কি মনে করে রাজি হলাম। মাঝে মাঝে অবাক হই সেই সময়টার কথা ভেবে। এভাবে লুকিয়ে কথা বলা দেখা করার বয়স তো অনেক আগেই পার করে এসেছি, বয়স থাকতে এগুলির দিকে মন দেবার সময় পায়নি আর যখন বাসার সবাই, আত্মীয়-স্বজন আমার জন্য পাত্র দেখতে ব্যস্ত বা বলা যায় এক জনকে মোটামোটি সিলেক্ট করা হয়ে গেছে তখনি কিনা আমি এসব ছ্যাবলামো করছি।

প্রথম দেখা করার দিনেই আমি জানালাম খুব ক্ষিদা পেয়েছে, লান্চ করব। 'শ' দুষ্টামি করেই প্রস্তাব দিল, রেল স্টেশনের পাশের দোকানে লান্চ করানোর আর আমিও রাজি। খুব অবাক হয়েই আমাকে সেখানে নিয়ে গেল। আমিই অর্ডার করলাম সাদা ভাত আর মুরগি। 'শ' জানাল সে খাবেনা, আমি জানার চেষ্টাও করিনি কেন খাবেনা। প্রথম ডেটিং এর দিনে ছাপরা দোকানে বসে আমি মজা করে ভাত খাচ্ছি আর হাড্ডি চিবাচ্ছি। 'শ' এর নাকি সেদিন আমাকে আরো ভালো লেগেছিল। আমাকে নাকি খুব সহজ সরল মনে হয়েছিল :D। আসল ব্যপার ছিল ভিন্ন, আমার যখন ক্ষিদা লাগে মাথা ঠিক থাকেনা, কিছু একটা খেতে পারলেই হল, সেটা যেখানেই হোক। এই কথা তো আর বলা যায়না B-)। এই ভাত খাওয়ার দিনের ঠিক তিন মাস পরেই আমাদের বিয়ে হয়ে গেল। এখন আমার ভাত খাওয়া দেখে 'শ'এর আর সহজ সরল মনে হয়না, বরং বলে আমার চিন্তা ভাবনা নাকি জটিল :((। তখন সেই দিনকার তার মনোভাবের কথা মনে করিয়ে দিতে চাই কিন্তু ভাব ধরে সব ভুলে গেছে X((

কেন যেন কদিন ধরেই সেই দোকানের লাল ঝোল দেয়া মুরগির মাংস দিয়ে ভাত খাওয়ার ইচ্ছা হচ্ছে কিন্তু 'শ' এখন আর নিতে রাজিনা, তার এখনকার বক্তব্য হল, এসব দোকানে মরা মুরগি রান্না করে আর অপরিষ্কার পরিবেশ, তাই ওখানে খাওয়া যাবেনা। কিন্তু সেদিন কেন খাওয়ালো জিগ্গেস করলে কোন উত্তর নাই। আর এতেই স্পষ্ট বোঝা যায় বয়ফ্রেন্ড আর হাসব্যান্ডের পার্থক্য X((

সেই লাল ঝোলের মুরগির মাংস দিয়ে আমার আর কখনোই হয়ত ভাত খাওয়া হবেনা :((:((:((
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×