এক.
প্রথমত মানুষ জীব সত্ত্বার অধীন। দ্বিতীয়ত মানুষ প্রাণি এবং চেতনশীল প্রাণি।
তৃতীয়ত মানুষ বুদ্ধিবৃত্তিক প্রাণি, প্রজ্ঞার স্তরে উত্তরণ যার "কাল্পনিক" প্রত্যাশা। তৃতীয় স্তরে এসে খুব অল্প সংখ্যক মানুষ পশু প্রবৃত্তি থেকে আলাদা হতে চেষ্টা করে। পশু প্রবৃত্তি থেকে মানুষের "মানবিক" প্রবৃত্তিতে উত্তরণের প্রচেষ্টা চলতে থাকে নিয়ত, নিরন্তর। এ ক্ষেত্রে বিজয়ী মানুষের সংখ্যা খুবই কম। অসীম সময়ের সসীম জীবনে, প্রতিটি পর্বে , আরো স্পষ্ট করে বললে " ইতিহাসের প্রতিটি কাল পর্বে " তৃতীয় স্তরে অর্ন্তভুক্ত মহান মানুষদেরকে হাতে গুনে বের করা যায়। "দর্শন কোষ" কিংবা "বিশ্ব কোষ" অনুসন্ধান করলে তাদের নামের ও কর্মের তালিকাটা পা্ওয়া যাবে।
দুই.
মানুষের বৈশিষ্ট্য হলো এইরকমঃ
মানুষ জ্ঞান অন্বেষণকারী প্রাণি। যে সব মানুষ জ্ঞান অন্বেষণ করে প্রজ্ঞার স্তরে পৌছতে পারে বৌদ্ধ ধর্ম মতে সে নির্বাণ লাভ করে। বৈষয়িক চা্ওয়া পা্ওয়া থেকে তার মোহ মুক্তি ঘটে। জ্ঞান অন্বেষণের এটি সর্ব্বোচ্চ পর্যায়। খ্রিস্ট ধর্মে এই পর্বটিকে "পবিত্র আত্মায়" উত্তরণ হিসেবে দেখেছে। আর ইসলাম ধর্মে এ পর্বকে বলেছে "ফানা ফিল্লাহ"।
সনাতন হিন্দু ধর্মে জ্ঞানের এই পর্বটিকে বলেছে "দিব্য জ্ঞান"।
দার্শনিকরা মানব জ্ঞানের এই পর্বটিকে "সত্বা" ও "অস্তিত্ব্য" অভিধায় বিশ্লেষণ করেছেন।
সৌর জগতের কেন্দ্র যেমন সূর্য, তেমনি মানব সত্ত্বার কেন্দ্র হলো প্রজ্ঞা। মানব জীবনে প্রজ্ঞার অস্তিত্ব্য সুদূর প্রসারি। একে ধরা যায় না, ছোয়া যায় না, শুধু চেতনায় অনুভব করা যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


