এসেছিলো সে সাথে কথায় কথায়
ফিরে গেছে আবার সেই কথায়
এসেছিলো সে বলতে আমায় কথা
বলতে সে আর পারেনি সেই কথা
চলে গেছে যেতে যেতে বলেছে
আমি এসেছিলাম বলতে তোমায়
কিন্তু পারিনি বলতে সেদিন আমার
সেই কথাগুলি যে কথা সেদিন
হয়নি বলা তোমায় দেখেছি সেদিন
যেদিন তুমি চলে গেছো সেই দিনে
আজো আমি পারিনি বলতে এইদিনে
হয়তো বলবে কেনও পারনি বলতে সেদিন
যে কথা বলতে চেয়েছিলাম তা তোমার
শোনার মন ছিলও না বলেই বলতে পারিনি
তারপরও গিয়েছিলাম সেদিন কিন্তু তুমি
দেখেও না দেখার অভিনয় করেছো সেদিন
তাই যেতে চায়নি সেদিন তোমার সন্ধানে
তাই ফিরে এসেছি বার বার তোমা থেকে ।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



