কতো কথা বলি সারাদিন নেই তার হিসাব
শুধু কথা আর কথা নেই তার জবাব
কোনও দিন শুনেছি অনেক কথা
আবার শুনিনি অনেক কথা যে কথা গেছি ভুলে
কেউ আবার বলতে চেয়েছে অনেক কথা
তাই বলেছি সময় নেই এখন শুনবও পরে
তাই শুনা হয়নি কখনো সেই না শুনা কথা
আর কথার জন্য কখনো হয়েছি বিরক্ত
কিংবা করেছি অপমান বা রাগ
আবার সেই কথা বলেছি নিজেও কখনো কখনো
তার জন্য পেয়েছি অনেক কথার জবাব
যা শুনতে হয়েছে কখনো নীরবে আবার কখনো বাধ্য হয়ে
কিংবা না শুনার ভান করে পরে
আবার না শুনার কথা গুলি শুনেছি এক কান দিয়ে
আর বের করেছি অন্য কান দিয়ে
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



