somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাত / বেজাতের বিয়ে

০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের এখানে এক ছেলে একদা নিজেকে বি এস সি ইঞ্জিনিয়ার সিভিল বানিয়ে কোনও এক সময় একটি সরকারী সংস্থায় নিয়োগ পেয়ে যায় সহ প্রকৌশলী হিসাবে । যথারীতি সে কাজে যোগদান করে এবং অফিস করতে থাকে কর্মস্থলে । তার বাবা , সে যে অফিসে কাজ করে তারই জেলা অফিসের একজন পিয়ন হিসাবে অনেক দিন ধরে । ছেলেটির পরিবার গ্রামে বাস করে এবং তার আরও ৪ টি ভাই বোন আছে তারা কেউ কেউ লেখাপড়া করে স্কুল / কলেজে আর সে সকলের বড় ভাই । আর এই চাকুরির খবর শুনে এলাকায় হৈ রৈ পড়ে গেলো যে অমুকের ছেলে ইঞ্জিনীয়ার হয়ে ভালো চাকুরিও পেয়ে গেছে । এই কথা শুনে তার পরিচিতরা কেউ কেউ বিশ্বাস করছিলো না আবার কেউ কেউ অনেকদিন তার সাথে দেখাও হয়নি বা খোজও রাখেনি তাই অনেকেই অবিশ্বাসের ঘোরপাকে পড়ে গেলো । যেমন আমরাই অনেক বন্ধুর খোঁজই ভালো করে রাখিনি বা রাখার সুযোগও হয় না কে কি করছে । অনেক সময় হটাত কোথাইও কথায় কথা উঠলে তাদের সম্পর্কে খোঁজ খবর পাওয়া যায় হয়তো । যাকগে সে কথা তারপর অনেকেই ছেলেটির ভালো / মন্দ পেয়েও গেছে কেউ চেপে গেছে যে এলাকার ছেলে করে খচ্ছে খাক আবার যারা শত্রু বা পরো হিংসায় ব্যাস্ত তারা লেগে আছে পিছে । এদিকে ছেলেটির বিয়ের জন্য প্রতিদিন মেয়ের পক্ষ থেকে খোঁজ আসছে কেউ বড়লোক আবার কেউ আসছে দামী গাড়ী / ঘোড়া নিয়ে সে জেনো এক এলাহি কারবার পড়ে গেলো ছেলের বাড়ী । অথচ ছেলের বাড়ীতে তাদের বসতে দেওয়ারও ভালো কনো ব্যাবস্থা নেই তবুও কেন জানি মেয়ে পক্ষরা তাতে কিছু মনে করছেনা বা কনো অহংকার পরিলক্ষিত হচ্ছে না তাদের মধ্যে । এই রকম অবস্থাকে গ্রামে এক কথায় বলে থাকে কখনও কখনও যে , বাড়ী খোঁছে বসায়ে দিলো ।আগে শুনতাম ছেলে / মেয়েদের বিয়ে দিতে হলে বাড়ী / ঘর , বংশ পরিচয় , বাপ / মায়ের কুল , ছেলে / মেয়ের আচার / আচরন সহ নানা খোঁজ নিত আর এখন দেখা যায় কোনও খোঁজ খবর নেওয়া নেই শুধু ছেলে / মেয়ে ডাক্তার , ইঞ্জিনীয়ার বা ভালো চাকুরী করে কিনা কিংবা টাকাওয়ালা কিনা । তার মানে জাত / ঘাঁট কিছুই খোঁজ নেওয়া হয় না বোধ হয় । একটি কথা মনে পড়ে গেলো তা হোলও আমার এক বন্ধুর মতো সে , সে এতো স্মার্ট যে যা চিন্তাই করা যায় না আবার সে ন অনর্গল ভাংগা / চুরা ইংরেজিও বলতে পারে দেখতেও চমৎকার , চলন / বলনও খুব ভালো কিন্তু সে ক্লাস এইট পাশ । তারপর ছেলেটির একটি বড়লোকের মেয়ের সাথে বিয়ে হয়ে গেলো এবং কুটৃমতালিও ভালোই চলছিলো কিছুদিন এবং তখন মেয়ে পক্ষের লোকজন বলতো তারা বড়লোক হলেও তাদের নাঝে নেই কোনও অহমিকা তাতে তারা আত্মীয়তা করে খুব খুশি ছিলও । শুধু অতীতকাল কাল থেকেই দেখা যায় প্রেনের বিয়েতে কোনও জাত / কুল মানে না । শুনেছিলাম ছেলেটি পলিটেকনিকে ডিপ্লোমা সিভিল পড়তো পাশের পথে বা পাশ করেছিলো হয়তো । কিছুদিন পরে মানে ৬ /৭ মাষ পরে ছেলেটির নকল সনদ ধরা পড়ায় অফিস থেকে তদন্তে চাকুরী চলে যায় । তারপর মেয়ের ঐ বড়লোক বাবার কি ব্যাবহার যা না দেখলে বলা যাবেনা । মনে হচ্ছিলো ছেলের বাবাই বোধ হয় জোর করে বিয়ে দিয়েছিলো তার মেয়ের সাথে । পরে ছাড়াছাড়ি হয়ে গেলো বিয়ে দেনা / পাওনা না মিটিয়েই । তাই আমার মনে হয় বিয়ের কাজে জাত / বেজাত দেখে নেওয়াই ভালো বোধ হয় । আবার ভুল যদি হয়েও যায় কখনো তার সংশোধনের পথ বোধ হয় খোঁজার চেষ্টাও করা ভালো তাইতো সমাজ বলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিওনা । আবার কপাল বা ভাগ্য বলেও একটি সত্য কথা আছে জগতে ।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মক্কা থেকে বদর: মুসলিম ভ্রাতৃত্বের ভূরাজনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৫


মুসলিম বিশ্বে ঐক্যের নতুন অধ্যায় শুরু হয়েছে। অন্তত চুক্তিগুলোর নাম শুনলে তেমনটাই মনে হয়। মক্কা ও বদর। মুসলিম ইতিহাসের দুটি পরিচিত নাম। নাম শুনে মনে হতে পারে, বহুদিনের বিভেদ... ...বাকিটুকু পড়ুন

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা: "দি ম্যাট্রিক্স" এবং নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধম্যের কল্যানে এই ধর্মোন্মাদনা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ও জঙ্গি ওয়াহিদুজ্জামান শামীম... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×