নিউইয়র্কে ‘হিটলার থেকে জিয়া’র লেখক নাজেহাল
২৩ শে জুন, ২০০৮ রাত ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ড কাউন্সিল আয়োজিত প্রবাসী নারীবাদী লেখিকা মিনা ফারাহ’র হিটলার থেকে জিয়া’ গ্রন্থের প্রকাশনা উৎসবে মারমুখী জনতা কর্তৃক স্বয়ং লেখকের নাজেহাল হওয়ার ঘটনা ঘটেছে।
কিংস কাউন্টি ব্রুকলীনের বাংলাদেশী অধ্যুষিত জনপদ চার্চ-ম্যাক ডোনাল্ডের একটি জলখাবার দোকানে শনিবার সন্ধ্যায় মিনা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে শোভনসীমা বহির্ভূত মন্তব্য করলে দর্শক শ্রোতার একাংশ প্রতিবাদমুখর হয় এবং লেখকের উপর চড়াও হয়ে তাকে নাজেহাল করে। রেস্টুরেন্টের বাইরে অপেক্ষমাণ শতাধিক প্রতিবাদী মানুষ এ সময় লেখিকা মিনা ফারাহ’র প্রকাশ্য ক্ষমা দাবি করে এবং বিভিন্ন শ্লোগান দেয়। এই পর্যায়ে পুলিশ মারমুখী জনতাকে ছত্রভঙ্গ করে ও লেখিকাকে অন্যত্র সরিয়ে নেয়।
পরে ইত্তেফাক প্রতিনিধিকে মিনা জানান যে, ঘটনার আকস্মিকতা তাঁকে আতংকিত করলেও সত্য প্রকাশে তিনি পিছপা নন। পক্ষান্তরে প্রতিবাদে অংশগ্রহণকারী আবুল বসার নামের ব্রুকলীনের এক নির্মাণ ব্যবসায়ী মিনা ফারাহ’র ‘হিটলার থেকে জিয়া’ গ্রন্থটিকে আস্তাকুঁড়ের জঞ্জাল আখ্যা দেন এবং স্বাধীনতার ঘোষক জিয়াকে নিয়ে অশোভন মন্তব্য করার মতো ঔদ্ধত্ব আচরণ থেকে বিরত থাকার জন্য লেখিকাকে পরামর্শ দেন।
সুত্রঃThe Daily Ittefaq(06,23, 2008)
মাহমুদ খান তাসের
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো...
...বাকিটুকু পড়ুনআমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯

শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।
রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।
বিলে ঝিলে শাপলা পদ্ম...
...বাকিটুকু পড়ুন