somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানবতার জয়গান

১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন একাধারে দ্রোহের কবি, সাম্য-শান্তির কবি, মনবতার কবি, প্রেমের কবি। দেশাত্নবোধ, খোদা ভক্তি, তারুণ্যের জাগরণ কি নেই তাঁর গানে ও কবিতায়? সবকিছু ছাপিয়ে তাঁকে যেভাবে দেখি তা হল; সাম্য-শান্তির পাশাপাশি মানবতাকে তিনি সকল কিছুর উর্দ্ধে স্থান দিয়েছেন।

‘কান্ডারী হুশিয়ার’ কবিতায় যেমন তিনি বলেছেন – “হিন্দু না ওরা মুসলিম? ওই জিজ্ঞাসে কোন জন? কান্ডারী বল, ডুবিছে মানুষ, সন্তান মোর মা’র....”অথবা ‘মানুষ’ কবিতায় যেমন; “গাহি সাম্যের গান- মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান....” ইত্যাদি।

ভূপেন হাজারীকা বহু মানবতা ও সাম্যের গান গেয়েছেন.... তাঁর বিখ্যাত গান - ‘মানুষ মানুষের জন্যে’; বল কি তোমার ক্ষতি, জীবনের অথৈ নদী, পার হয় তোমাকে ধরে. দূর্বল মানুষ যদি, মানুষ যদি সে নাহয় মানুষ দানব কখনো হয়না মানুষ ....

তেমনি যুগে যুগে ধর্মনেতা থেকে শুরু করে নিবেদিত সবাজকর্মী, শিল্পী কবি সাহিত্যিক অনেকের মুখেই মানবতার জয়ধ্বনী উচ্চারিত হয়েছে। কিন্তু এমন ভাবে সাম্য ও মানবতার কথা শুনেছেন কি?

“A man you’re neither Hindu nor Muslim
Let it be your identity; great and eternal
Discuss the false racial origin
Don’t live in the darkness my brother
Everybody is man
And you’ve got your same position with them.

যা বাংলা করলে দাঁড়ায় অনেকটা এমন –

মানুষ তুমি নও কো তুমি হিন্দু মুসলমান
এই পরিচয় হোক তব শাশ্বত চীর মহান
অসার আলীক জাত বিচারে
থেকো না ভাই অন্ধকারে
সবাই মানুষ সবার মাঝে তোমার অবস্থান।

পাঠকদের জ্ঞাতার্থে বলছি; মূল লেখাটি আমার নয় কিন্তু এর রচয়ীতা কে বা কোথা থেকে পেয়েছি তা আমি জানি না। আপনারা কেউ জানেন কি? কারো জানা থাকলে দয়া করে জানাবেন। তবে সেই ছাত্রজীবনে স্বাধীনতার উত্তাল সময় থেকেই মনের মধ্যে কথাগুলো এমন ভাবে গেঁথে আছে যে দীর্ঘ চুয়াল্লিশ বছরে এর একটি বর্ণও ভুলিনি।

যেমন ভুলিনি পাঠ্য বইয়ে পড়া, গ্রীক দার্শনীক সক্রেটিসের শেষ বিদায়ের আগে হ্যামলক্ বিষের পেয়ালা হাতে ভক্তবৃন্দের প্রতি দেয়া তাঁর শেষ উক্তি – “The hour of departure has arrived, we go our ways; I to die you to live, which is better only God knows.”

জীবনের প্রতিটি স্তরে অবচেতন মনে কিছুতেই ওই ‘মটো’টুকুর সতর্ক উপস্থিতি মুছতে পারি না। এর ফলে আমার কষ্ট যাতনার অবধি নেই তবু ত্যাগ করতে পারিনি। নিজে হিংসা-বিদ্বেষ জয় করা কোন অতিমানব নই তবু, স্বার্থপরতার এই জগতে কোন মানুষ আমার কোন বড় ক্ষতি করলে ভুলেও আমি তার কোন ক্ষতির কথা ভাবতে পারি না। জীবনের উৎকর্ষতা বিধানে ও মনুষত্বের ঝান্ডাকে সমূন্নত রাখতে আমার ন্যূনতম চেষ্টা অব্যাহত থাকবে আশা করি।

লেখক পাঠক সকল বন্ধুর প্রতি বিনীত আহ্বান; আসুন আমাদের রচনায় বেশী বেশী মানবতার জয়গান করি।

সবাইকে অনেক ধন্যবাদ।
মানবতার জয় হোক


১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হায়ার সেলফ্‌

লিখেছেন হুমায়রা হারুন, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪১


শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

শিরনাম হীন

লিখেছেন রানার ব্লগ, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

তুমি চাইলেই মুঠোর ভেতর
একটা গোটা চাঁদ লুকিয়ে রাখতে পারো,
ইচ্ছে করলেই মেঘের গায়ে
শুকোতে দিতে পারো তোমার ভেজা চুল।
পুরো পৃথিবীর বিস্ময়
তোমার কাছে এসে দাঁড়ায় হাতজোড় করে,
শুধু আমার বুকের কাঁপনে
তোমার এত ভয় কেন... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

×