যোজন যোজন ধরে এক সাথে ছিলাম আমরা
দাঁড়িয়েছি যৌবনের পাড়ে
শৈশবের দুরন্ত আঁকাবাঁকা পথ
পা’য়ে পা’য়ে পেরিয়েছি কৈশরের সিঁড়ি
উড়েছি ত মেঘে’র ভেলায় চড়ে
হাত ধরে কত কাছাকাছি
কত কাছাকাছি ছিলাম আমরা
কাটিয়েছি কত প্রহর
কত যুগ
কত না বর্ষ।।
কত বসন্ত কেটেছে হলুদ আর সবুজের সাথে
পাতা ঝরা কত বিকেল
কত জ্যোৎস্না রাত
সিক্ত চুম্বনে পেরিয়েছি আলোকবর্ষ
মিশে গেছি আত্মার শরীরে
ডুবে গেছি আঁধারের গায়!!
আজ সব ধুধু বালুচর, কিংবা
বিস্তীর্ণ সমুদ্র সৈকতে আমি একা
ঐ’ দূ......রে......... হারানো সফেদ ঢেউ
বয়ে নিয়ে যায় যত স্মৃতির পাহাড়
সাইক্লোনের বন্য থাবা
ভূমিকম্পে ধ্বসে যাওয়া
আথবা আগ্নেয়গিরির অগ্নুৎপাত
আমার আত্মার ব্যবচ্ছেদ
আমার হৃদয়ের কাঁটা ছেঁড়া!!
আমি বিবর্ণ
আমি ভঙ্গুর কোনও এক কাঁচের দেয়াল
আমার শিরায় লহিত কণিকার ছটফটানি
আমার ধ্মনিতে অচেনা গন্ধ
আমি ডুবে যাচ্ছি................
আমি মিশে যাচ্ছি.....................
আমি তলিয়ে যাচ্ছি অন্ধকার অতল গহ্বরে।।
আমার চিত্ত চঞ্চল
আমার নগ্ন দৃষ্টিতে এক বেহেয়া নারী
আমার অঙ্গুলি কম্পমান
খুঁজে ফেরে কোন নারীর পেল্লবিত বাহু
কোন ডাকিনীর ধারাল স্তন
কিংবা কোন বেদুঈনের বিকৃত যৌনতা।।
আমার ক্ষুধার্ত যৌবন চিৎকার করে ওঠে
আমি বেদুঈন
আমি হিংস্র
আমি হায়নার চেয়েও হিংস্র
আমার নাসারন্ধ্রে লাসের গন্ধ
আমি দেখতে চাই
ছিঁড়ে ফুঁড়ে দেখতে চাই
কোথায়
কোথায় হারিয়েছে ভালবাসা!!
--------------------------------------------------------
সাগরের জলে জ্যোৎস্নার চুম্বন
নগ্ন পা’য়ে নূপুরের নিক্কন!!
বিরহের ধারা ঝরে বাহিয়া দু’গাল
রেল লাইন বয়ে যায় সমান্তরাল
যারে ডাকি কাছে
সেই দূরে চলে যায়
আমি কাঁদি মিছে!!
নোটঃ ভালবাসা শুধু সৃষ্টিই করে, ধ্বংস করেনা!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


