somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এটাই কি দিন বদলের নমুনা?

১৬ ই জুলাই, ২০০৯ দুপুর ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যবসায়ী ও বনদস্যুদের থাবায় বিপন্ন চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলের সবুজ বেষ্টনী। প্রাকৃতিক জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় থেকে উপকূলবাসীকে রক্ষায় দুই দশকে সরকারের গড়ে তোলা পাঁচ লাখেরও বেশি গাছের সবুজ বেষ্টনী ধ্বংস হতে চলেছে। সীতাকুণ্ড, আনোয়ারা, বাঁশখালী ও সন্দ্বীপ-চট্টগ্রামের এ চার উপজেলার গাছ কেটে তৈরি হচ্ছে শিপইয়ার্ড, চিংড়িঘের বা অন্য কোনো শিল্পকারখানা। আরেকদিকে বনদস্যুরাও গাছ কেটে চলেছে সমান তালে। ব্যবসায়ী ও বনদস্যুদের হাতে গত পাঁচ বছরে সবুজ বেষ্টনীর পাঁচ লাখেরও বেশি গাছ কাটা পড়েছে।

সীতাকুণ্ডের কয়েকটি ইউনিয়নে শিপইয়ার্ড গড়ে তোলার লক্ষ্যে কয়েক হাজার কেওড়া গাছ ধ্বংসের পর বিষয়টি প্রশাসনকে ভাবিয়ে তুলেছে। এক পরিসংখ্যানে দেখা গেছে, সীতাকুণ্ডে গত পাঁচ মাসে অন্তত ৫০ হাজার গাছ কেটে ফেলা হয়েছে। বাঁশখালীর উপকূলীয় এলাকায় গত ১০ বছরে অর্ধলক্ষাধিক বৃক্ষ নিধন করা হয়েছে। আনোয়ারায় একটি বৃহৎ শিল্প গ্রুপ কর্ণফুলীর মোহনা থেকে শুরু করে পার্কি সি বিচ পর্যন্ত এলাকার দেড় লাখ গাছ কেটে ওই এলাকাকে ধু-ধু মরুভূমিতে পরিণত করেছে। সন্দ্বীপ উপজেলার অধীন উরিরচরে বৃক্ষ নিধন চলছে সন্দ্বীপ ও হাতিয়ার সংঘবদ্ধ বনদস্যুদের হাতে। এসব বৃক্ষ নিধনের ঘটনায় বন বিভাগ শতাধিক মামলা করেছে। অভিযোগ রয়েছে, পুলিশ রহস্যজনক কারণে অভিযুক্তদের গ্রেফতার না করায় বৃক্ষ নিধন থামছে না।
চট্টগ্রামের বিভিন্ন উপকূলীয় এলাকার বনাঞ্চল ধ্বংসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদ উদ্দিন
আহম্মদ চৌধুরী। বনাঞ্চল উজাড় হওয়া এবং এর প্রতিকারে তারা কী ব্যবস্থা নিচ্ছেন, এ প্রসঙ্গে মঙ্গলবার জানতে চাওয়া হলে তিনি বলেন, 'মূলত ভূমি মন্ত্রণালয়, বন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সমন্বয়হীনতার কারণে উপকূলীয় বন উজাড়ের ঘটনা ঘটছে। তাছাড়া ভূমির মালিকানা নিশ্চিত না করে বন বিভাগ উপকূলীয় এলাকায় গাছ লাগিয়ে যাচ্ছে। পরে সেই গাছ কেটে নিয়ে যাচ্ছে ভূমির মালিক দাবিদাররা। এসব ঘটনা নজরে এনে আমরা তা ভূমি ও বন মন্ত্রণালয়ে জানাচ্ছি। সীতাকুণ্ডে শিপইয়ার্ড করার জন্য যে জায়গা থেকে গাছ কাটা হয়েছে ওই জায়গার মালিক সরকার কি-না বা গাছ লাগানোর আগে কোনো ধরনের চুক্তি করা হয়েছিল কি-না সে বিষয়ে ব্যাখ্যা চেয়ে বন বিভাগকে চিঠি দেওয়া হয়েছে।'
বন বিভাগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৯২ সালে সীতাকু উপকূলীয় অঞ্চলকে সবরকম প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করতে সোনাইছড়ি মৌজায় গড়ে তোলা হয় ৬০০ একরের ম্যানগ্রোভ অরণ্য। সেই থেকে দীর্ঘ ১৯ বছরে বন বিভাগের তত্ত্বাবধানে এই অরণ্যের হাজার হাজার গাছ উপকূল রক্ষার দেয়াল হিসেবে গড়ে উঠেছিল। উত্তর বন বিভাগের কাট্টলী ও সীতাকুণ্ড রেঞ্জের আওতাধীন সোনাইছড়ি মৌজার এ জমিতে বন বিভাগ গত ১৯ বছরে দফায় দফায় প্রায় পাঁচ লাখ গাছ লাগায়। এর মধ্যে ঝাউ, কেওড়া, বাইনসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। সূত্র অভিযোগ করেছে, বনদস্যুদের পাশাপাশি বিভিন্ন শিল্প মালিক এবং প্রভাবশালীর নজর পড়ে এসব গাছ ও উপকূলীয় জমির ওপর। দীর্ঘদিন থেকে তারা এসব গাছ নিধন করে আসছিলেন। কখনও বন বিভাগের, কখনও পুলিশের সহায়তায় চলে বৃক্ষ নিধন। তবে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এসব এলাকায় ব্যাপক হারে ধ্বংসলীলা শুরু হয়। পাঁচ মাসে এসব এলাকা থেকে কেটে ফেলা হয় ৫০ হাজারের বেশি গাছ। শিপইয়ার্ড নির্মাণের জন্য নির্বিচারে সরকারি কেওড়া এবং বাইন গাছ উজাড় করে কয়েকটি শিপইয়ার্ড কর্তৃপক্ষ। এসব ঘটনায় বন বিভাগ দুটি পৃথক মামলা দায়ের করে। সীতাকুণ্ড উপকূলে বন ধ্বংসের অভিযোগে সব মিলিয়ে ১৫টি মামলা হলেও এর মধ্যে আটটি মামলাতেই চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। সর্বশেষ কুমিরা উপকূলে বৃক্ষ নিধনের ঘটনায় দায়ের করা মামলায় সুনির্দিষ্ট ৫০ জনসহ সহস্রাধিক লোকের বিরুদ্ধে মামলা করেন কাট্টলী রেঞ্জ কর্মকর্তা একেএম ইউসুফ। এ মামলায় পুলিশ চুনোপুঁটি দু'জনকে গ্রেফতার করলেও রাঘববোয়ালরা রয়েছেন ধরাছোঁয়ার বাইরে।

বাঁশখালীর তিন ইউনিয়ন সরল, গণ্ডামারা ও ছনুয়ার ১৫ কিলোমিটার উপকূলজুড়ে ছিল সবুজের সমারোহ। গত ১০ বছরে এই উপকূল থেকে অর্ধলক্ষাধিক গাছ কেটে উজাড় করা হয়েছে। বর্তমানে দুই কিলোমিটারে এসে ঠেকেছে এখানকার উপকূলীয় বনাঞ্চল। প্রভাবশালীরা এসব বন ধ্বংস করে চিংড়ি ঘের গড়ে তুলেছেন। এক হাজার একর সরকারি উপকূল দখল করে আছেন স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ প্রভাবশালীরা। এখানে সরকারি জমি দখল ও বন ধ্বংসের অভিযোগে রয়েছে ৮৫টি মামলা। অভিযোগ রয়েছে, মামলা হলেও পুলিশ যেমন অভিযুক্তদের ধরে না, তেমনি স্থানীয় ভূমি অফিসও দখল করা সরকারি জায়গা জেলা প্রশাসনের নির্দেশের পরও উদ্ধারে ব্যবস্থা নেয় না। আনোয়ারার উপকূলীয় এলাকার সিইউএফএল ও কাফকোর মাঝামাঝি উপকূলীয় এলাকার বন উজাড় হয়েছে নির্মমভাবে। একটি বৃহৎ শিল্প গ্রুপ ইয়ার্ড ও শিল্প প্রতিষ্ঠার অজুহাতে এই এলাকার দেড় লাখ গাছ সাবাড় করেছে। বন্দর থেকে ২০০ একর জমি লিজ নিয়ে ৮০০ একর সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জমি দখল করার অভিযোগ রয়েছে ওই শিল্প গ্রুপের বিরুদ্ধে। এ ঘটনায়ও মামালা হয়েছে; কিন্তু কিছুই হয়নি। সন্দ্বীপের উরিরচরে বনদস্যুরা সরকারি বন ধ্বংস করে চলেছে। নোয়াখালী ও সন্দ্বীপের সংঘবদ্ধ বনদস্যুরা বনাঞ্চল উজাড়ে মেতে রয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি ইনস্টিটিউটের পরিচালক ড. আল আমিন বলেন, 'উপকূলীয় এলাকায় বনাঞ্চল যারা উজাড় করছে তাদের বিবেচনায় আসছে কেবল সাময়িক লাভের বিষয়টি। একটি গাছ শুধু ভূমির ক্ষয়রোধই করে না, সামুদ্রিক জলোচ্ছ্বাস নিয়ন্ত্রণসহ পুরো একটি এলাকার পরিবেশের ভারসাম্য রাখতেও ভূমিকা রাখছে।' সীতাকুণ্ডে শিপইয়ার্ড নির্মাণ করতে গিয়ে গাছ কাটার ঘটনাকে তিনি দুর্ভাগ্যজনক আখ্যায়িত করে বলেন, 'জাপানে একটি শিপইয়ার্ড নির্মাণের জন্য ১২ বছর আগে থেকে গাছ লাগিয়ে প্রেক্ষাপট তৈরির উদাহরণ আছে। অথচ আমাদের দেশে শিপইয়ার্ড নির্মাণের জন্য উজাড় করা হচ্ছে হাজার হাজার গাছ।'

অথচ সরকারের কোন দৃষ্টি-ই নেই সেদিকে।

বিস্তারিতঃ সবুজ বেষ্টনী নির্বিচারে ধ্বংস
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×