তুমি যখন অনাবৃত হলে, অমনি গোলাপের গন্ধ দমকা বাতাসে
ভাসতে থাকলো, আর বাতাসেরা বাড়িতে অতিথি আসা গিরস্তের মতোন
আতিথেয়তার জন্য ছুটাছুটি করতে থাকলো
তুমি যখন চোখের পরে তাকালে তখন আকাশের অজস্র তারা
মিটমিট করতে থাকলো, তুমি যখন কাছে আসলে তখন
পৃথিবীর নদীরা কলকল ধ্বনি তুলে বইতে থাকলো
তুমি যখন তোমার মন খুলে দেখালে,
আমি তোমার গভীরে গিয়ে ঘুমে গেলাম :
তখন রাতজাগা পাখিরা হয়তো কিচিরমিচির ডাকতে থাকলো !
আমি স্বপ্নের ঘোরে তোমাকে দেখলাম,
তুমি অস্থিবিদ্যার ছাত্রের মতোন আমাকে ব্যবচ্ছেদ করছো।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




