জানি তুমি আবার ফিরে আসবে, বন্দি হবে
আমার বন্দিশালায়, আবার ভালোবাসবে তুমি,
খুলে দেখাবে তোমার অন্তর্গত সৌন্দর্য।
কেনো না এ কারাগার উন্মুক্ত আকাশের চেয়ে বিস্তৃত
এ কারাগারে শুধু ফুল ফোটে আর হৃদয় গলে গলে
ভালোবাসা জন্ম হয়,
এখানে থেকে ভালোবাসা আমদানী হয় পাহাড় পর্বত আর সমুদ্রে
অষ্ট্রেলিয়া ইউরোপ আমরিকায়
ভালোবাসার একমাত্র কারখানা আমার হৃদয়
এমন খাঁটি দুধের মতো ভালোবাসা তুমি কোথাও পাবেনা
জানি তুমি আবার ফিরে আসবে
নিজকে সমর্পণ করবে
নদী যেমন সমর্পিত হয়ে সাগরে
আকাশ যেমন সমর্পিত হয় দিগেন্তে
তুমি তোমার শেষ সম্বল নিয়ে আবার ফিরে আসবে
ভালোবাসার জন্য মাথা কুঁটে মরবে তুমি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




