দিনগুলো গড়াতে থাকে, ব্যর্থতার ক্ষতগুলো
মুছে ফেলে, যন্ত্রণার পদাবলী ভুলে
নতুন করে পল্লবিত হই,
চোখ মেলে আকাশ দেখি, ভা্বি দুর্যোগদিনগুলো
কেটে যাবে একদিন, মেঘগুলো কেটে যাবে
আসবে রোদ ঝলমল আলোকিত দিন
পাখির পালকের মতো ডানা ঝাপটাই
সর্পের মতোন কুরুস পাল্টাই
কিশোরের মতোন রঙিন ঘুড়ি উড়াই
দিনগুলো গড়াতে থাকে
অথচ সুদিন কোনদিন ভুলেও উঁকি দেয় না
আমার জানালায়,
আমি শুধু আদিঅন্তহীন অপেক্ষায় চেয়ে থাকি।
৬।০১।২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




