‘ওঁ স্যার, আমি অসহায় স্যার,
ওঁ স্যার, আমার একটা অঙ্গ নাই স্যার,
আমি পঙ্গু স্যার !
আমাকে পাঁচটি টাকা, দেন স্যার
আল্লাহই আপনের ভালো করবে স্যার,
ওঁ ভাই আমি সহায় ভাই,
আমি পঙ্গু ভাই !
আমার একটা অঙ্গ নাই ভাই
আমাকে পাঁচটি টাকা দেন ভাই’ :
কথাগুলো সিটিবাসে একজন ভিখিরির,
মনে হলো
পাঁচটি টাকা তার জন্য পরম পাওয়া
তাঁর বেঁচে থাকাই দায়,
অথচ আমি সুরম্য অট্রালিকা দেখে
মাথার চুল পাকালাম।
ভিখিরি আমার মনের খেদ কমালো
পরম শান্তি পেলাম তাকে পাঁচটি টাকা দিয়ে
সেই থেকে আমি আর সুরম্য অট্রালিকা দেখিনা
দেখি,
আমাকে,
আমার কোনো অঙ্গ বিকলাঙ্গ হলো কিনা?
সুস্থ্য তো আছি,
এর চেয়ে বড় পাওয়া পৃথিবীতে আর কি আছে ?
৬.০১.২০১৩ (নারায়ণগঞ্জ)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




