ভালোবাসা শিখিয়েছিলে, শিখেছিলাম,
একজন তুখর ছাত্রের মতোন, মনে আছে
জানি, ভালোবাসার জটিল কঠিন সূত্রাবলী
অথচ বাস্তবের নির্মম কষাঘাতে,
তোমাকে ভালোবাসার সুযোগ নেই
তোমার কাছে থাকার সুযোগ নেই
তবু জীবনের বেলা বাড়ে
ব্যাথা বাড়ে বুড়ো হাড়ে
কে যেন ডাকে, আর দরজার কড়া নাড়ে ?
৮।০১।২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




