শীতরাতে কামনার ফুলগুলো ফুটে থাকে,
নিপুণ বস্ত্রালয়ের নতুন থান কাপড়ের মতো সুবাস ছড়ায় ;
নীলাভ আলোর এই নির্জন কক্ষে
উন্মুখ চেয়ে থাকি, কার যেন পদধ্বনি বাজে মনের গহীনে,
কে যেন এলো বুঝি, এই ভেবে উচ্ছল ফঙিংমন উঠে নেচে ;
রাত্রি গড়ায়, টুপটাপ শিশিরের শব্দে আসে ভোর ;
তবু ভুলেও আসেনা আমার মনোচোর।
অপেক্ষায় শরীরে গা এলিয়ে ক্লান্তশ্রান্ত আমি
শীতরাত কাটাই আলো আাঁধারের ভেতর চোখ রেখে-
যদি ভুলে আসে আমার শাশ্বত সুন্দর !
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




