তোমায় অপেক্ষায় সেদিন ঘাঘটের জলেরা থেমেছিলো
স্রোতের তরঙ্গে গা না এলিয়ে তোমার কান্নার জল যেন মুছে দিয়েছিলো
কেনোনা সেদিন ঘাঘটের জল আর তোমার চোখের জল মিতালী পেতেছিলো
তারা একাকার মিশে গিয়ে বেদনা হয়ে ঝরছিলো
ব্রীজ রোডের সুইচ গেটে,
আমার জেসিকা তুমি, তোমার নরম কোমল মন সেদিন গিয়েছিলো ফুটে।
ভালোবাসাকে পেতে সেদিন চৈত্রের ঘাম
করেনি কোনো বিশ্রাম
তুমি গলে গলে ভিজেছিলে, শেষ বসন্তের হাওয়ায়
আহ ! কী সুন্দর শুদ্ধতা ছিলো তোমার চাওয়ায়।
আজ নেই, তুমি নেই, আমি নেই
শূন্য পড়ে আছে তালবন, ঘাঘটের পাড়, পুরোনব্রীজ মোড়,
আর আমাদের কথার মদির শব্দমালা, স্মৃতি, আর তোমার রূপ মনোহর।
৮।০১।২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




